বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর কূটনৈতিক কার্যক্রমের শাখা দি ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) ওয়েবসাইটে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
ইইএএস জানিয়েছে, বাংলাদেশি কর্তৃপক্ষের আমন্ত্রণে সাড়া দিয়ে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাস ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে একটি ইইউ ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) নিয়োজিত করেছেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসকে প্রধান পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। ইজাবস বলেছেন, ‘বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এই মিশন নির্বাচনি প্রক্রিয়ার একটি স্বাধীন ও পক্ষপাতহীন মূল্যায়ন করবে।