শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ আপডেট: ১১:৩৬, রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

গ্যাসের জন্য হাহাকার চতুর্মুখী সংকট

জিন্নাতুন নূর
প্রিন্ট ভার্সন
গ্যাসের জন্য হাহাকার চতুর্মুখী সংকট

মিরপুর-১২ নম্বর সেকশনের গৃহিণী আশরাফী সিদ্দিকা গতকাল সকালের নাশতা বানাতে গিয়ে অটো চুলা জ্বালাতেই দেখেন তা জ্বলছে না। কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে আশপাশে খোঁজ নিয়ে দেখেন প্রতিবেশীদেরও একই অবস্থা। কারও চুলাতেই আগুন জ্বলছে না। এত দিন গ্যাস সংকটে নিভু নিভু হলেও চুলায় আগুন জ্বলেছে কিন্তু গতকাল তাও জ্বলেনি। সকালে পাউরুটি কলা দিয়ে নাশতা সারলেও দুপুরের খাবারের জন্য অনলাইনে খাবার ডেলেভারি অ্যাপ ফুডপান্ডাতে গিয়ে দেখেন হাতে গোনা কিছু দোকান থেকে খাবার নেওয়ার সুযোগ আছে। এলপি সিলিন্ডারের সংকটে অনেক হোটেল রেস্টুরেন্টেও খাবার রান্না করা যাচ্ছে না।

শেওড়াপাড়ার বাসিন্দা আবদুল মোতালেব গিয়েছিলেন ঘরের কাছে ইলেকট্রনিক্স পণ্যের দোকানে ইনডাকশন চুলা কিনতে। গত কয়েক দিন ধরে গ্যাসের সংকটে তার বাসায় রান্নাসহ প্রয়োজনীয় কাজ করতে খুব সমস্যা হচ্ছে। খাবার পানি বাইরে থেকে কিনে খেলেও বাসায় বয়স্ক বাবা-মা ও সন্তানদের জন্য গরম পানির ব্যবস্থা করার জন্য তিনি বাধ্য হন বৈদ্যুতিক চুলা কিনতে। কিন্তু বিক্রি বেড়ে যাওয়ায় কয়েক দোকানে ঘুরেও কাক্সিক্ষত বৈদ্যুতিক চুলা না পেয়ে গুলিস্তানের উদ্দেশে রওনা দেন।

এর আগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানান, তুরাগ নদের তলদেশে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামত করতে গেলে এতে পানি প্রবেশ করে। এ দুর্ঘটনায় ঢাকায় সরবরাহ কম থাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করে। এটি মেরামতের চেষ্টার মধ্যেই গতকাল সকালে আরেকটি দুর্ঘটনার কথা জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মিরপুর রোডে গণভবনের সামনে চার ইঞ্চি ব্যাসের ভালভটি ফেটে লিকেজ তৈরি হয়। এটি মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে চাপ সীমিত রাখা হয়। যার ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ ও গাবতলীসহ সংলগ্ন এলাকার সকাল থেকে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছিল। তবে বিকালে ক্ষতিগ্রস্ত ভালভটি নতুন ভালভ দ্বারা প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয় বলে দাবি তিতাস গ্যাস কর্তৃপক্ষের। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, আমিনবাজারে ক্ষতিগ্রস্ত পাইপলাইন ঠিক করতে কয়েক দিন সময় লাগবে। পাইপলাইনেও কিছু সমস্যা আছে। কিছু জায়গায় নেটওয়ার্কেও সমস্যা থাকতে পারে। আর শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় অন্য সময়ের তুলনায় গ্যাস সরবরাহে এমনিতেই সমস্যা হয়। অন্য খাতগুলো গ্যাস সরবরাহ ঠিক থাকলেও আবাসিকে কিছুটা সমস্যা আছে। আবাসিকে এত বেশি অবৈধ সংযোগ যে বৈধ গ্রাহকদের এজন্য ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যুৎ, সার ও শিল্প সব খাতের কথা চিন্তা করেই আমাদের গ্যাস সরবরাহ করতে হবে। তীব্র গ্যাস সংকট বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান বলেন, আমাদের এখন পরিমাণে কম গ্যাস সরবরাহ করা হচ্ছে। দৈনিক ২৪শ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা যেখানে আমরা পাচ্ছি ১৫শ মিলিয়ন ঘনফুট গ্যাস। গ্যাস সরবরাহে বিদ্যুৎ, সার ও শিল্পকারখানাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এক্ষেত্রে আবাসিকে গ্যাস প্রাপ্তির বিষয়টি পরে আসে। একদিকে সরবরাহ কম, এর সঙ্গে প্রাধান্য বিবেচনায় গ্যাস সরবরাহ দেওয়ায় আবাসিকের গ্রাহকরা গ্যাস কম পাচ্ছেন। যত দিন গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে না তত দিনে আবাসিকে গ্যাস সংকট পরিস্থিতিরও উন্নতি হবে না।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় গতকালও স্টেশনগুলোতে ছিল গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে চালকরা চাহিদার অর্ধেক পরিমাণ গ্যাসও নিতে পারেননি। স্টেশন কর্তৃপক্ষ জানান, কমপ্রেসার চালু রেখেও পর্যাপ্ত গ্যাস তোলা যাচ্ছে না। অন্যদিকে অটোগ্যাসের (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকটের কারণে ঢাকার অটোগ্যাস স্টেশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে বলে জানান বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। মিরপুরের এক প্রাইভেটকার চালক আবদুস সাত্তার বলেন, ‘আগে যেখানে ৩শ থেকে ৪শ টাকার গ্যাস নিতে পারতাম এখন ১ থেকে দেড় শ টাকার বেশি গ্যাস নেওয়া যাচ্ছে না।’ গ্যাস সংকটের কারণে নগরীর হোটেল-রেস্টুরেন্টগুলোতেও পড়েছে চাপ। টানা কয়েক দিন গ্যাস সংকটের কারণে মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় নিয়মিত রান্না না হওয়ায় অনেক পরিবার থেকে এসব হোটেলে খাবার খেতে মানুষের ভিড় বেড়েছে।

এই বিভাগের আরও খবর
সুন্দরবনে অস্ত্রের মুখে ১৮ জেলেকে অপহরণ
সুন্দরবনে অস্ত্রের মুখে ১৮ জেলেকে অপহরণ
স্বেচ্ছাসেবক নেতা হত্যায় আরেক শুটার গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক নেতা হত্যায় আরেক শুটার গ্রেপ্তার
সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা
সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র
সবজি চাষে ভাগ্যবদল অনিকের
সবজি চাষে ভাগ্যবদল অনিকের
সোনার ভরি ২ লাখ ৫৫ হাজার টাকা ছাড়াল
সোনার ভরি ২ লাখ ৫৫ হাজার টাকা ছাড়াল
ছেলে এনসিপির প্রার্থী বাবা ভোট চাইলেন বিএনপির জন্য
ছেলে এনসিপির প্রার্থী বাবা ভোট চাইলেন বিএনপির জন্য
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু সড়ক অবরোধ
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু সড়ক অবরোধ
নির্বাচনি প্রচার উৎসবে দেশ
নির্বাচনি প্রচার উৎসবে দেশ
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৪৭
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৪৭
৩০০ প্রবাসীর কোটি টাকার রেমিট্যান্স অনিশ্চয়তায়
৩০০ প্রবাসীর কোটি টাকার রেমিট্যান্স অনিশ্চয়তায়
ঊর্ধ্বমুখী চালের বাজার মুরগির দামও চড়া
ঊর্ধ্বমুখী চালের বাজার মুরগির দামও চড়া
সর্বশেষ খবর
চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই
চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই

৮ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

ঢাবির কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার
ঢাবির কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার

১০ মিনিট আগে | ক্যাম্পাস

আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ
আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ

২ ঘণ্টা আগে | রাজনীতি

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে : শ্রম উপদেষ্টা
বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে : শ্রম উপদেষ্টা

৩ ঘণ্টা আগে | জাতীয়

মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব
মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব

৪ ঘণ্টা আগে | ইসলামী জীবন

একের উত্থান অপরের পতন
একের উত্থান অপরের পতন

৪ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

থানার সামনে জয় বাংলা’ স্লোগান, আটক ৬
থানার সামনে জয় বাংলা’ স্লোগান, আটক ৬

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডেনমার্কের প্রধানমন্ত্রী
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিপিএলের এবারের আসরে ব্যাটে-বলে সেরা যারা
বিপিএলের এবারের আসরে ব্যাটে-বলে সেরা যারা

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ঝরল ইসলামী আন্দোলন নেতার প্রাণ
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ঝরল ইসলামী আন্দোলন নেতার প্রাণ

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

ময়মনসিংহে বিএনপিতে জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর যোগদান
ময়মনসিংহে বিএনপিতে জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর যোগদান

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি

৫ ঘণ্টা আগে | নগর জীবন

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৭
মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৭

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নওগাঁয় নিখোঁজের ১৯ মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ১
নওগাঁয় নিখোঁজের ১৯ মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ১

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

৫ ঘণ্টা আগে | জাতীয়

কিয়েভে আরও ৫০০ জেনারেটর পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
কিয়েভে আরও ৫০০ জেনারেটর পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এক জিমেইল অ্যাপেই আসবে সব ই-মেইল, যুক্ত করবেন যেভাবে
এক জিমেইল অ্যাপেই আসবে সব ই-মেইল, যুক্ত করবেন যেভাবে

৬ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

ডেমরায় নবীউল্লাহ নবীর ব্যাপক গণসংযোগ
ডেমরায় নবীউল্লাহ নবীর ব্যাপক গণসংযোগ

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে হবে: আবু জাফর
ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে হবে: আবু জাফর

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ
ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

১০ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা
১০ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শান্তিচুক্তি বাস্তবায়নে ইউক্রেনকে দনবাস ছাড়তেই হবে: রাশিয়া
শান্তিচুক্তি বাস্তবায়নে ইউক্রেনকে দনবাস ছাড়তেই হবে: রাশিয়া

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আমরা দেশ ও জাতিকে আর টুকরো টুকরো করতে চাই না: জামায়াতের আমির
আমরা দেশ ও জাতিকে আর টুকরো টুকরো করতে চাই না: জামায়াতের আমির

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

জয়ী হলে দিনাজপুরকে সিটি করপোরেশন করে গড়ে তোলা হবে: জামায়াত আমির
জয়ী হলে দিনাজপুরকে সিটি করপোরেশন করে গড়ে তোলা হবে: জামায়াত আমির

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আফ্রিকা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, তৈরি হতে পারে নতুন মহাসাগর
আফ্রিকা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, তৈরি হতে পারে নতুন মহাসাগর

৭ ঘণ্টা আগে | বিজ্ঞান

তুরস্ক বিশ্বের কেন্দ্রীয় শক্তিতে আবির্ভূত হবে: এরদোয়ান
তুরস্ক বিশ্বের কেন্দ্রীয় শক্তিতে আবির্ভূত হবে: এরদোয়ান

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

র‌্যাবের ওপর হামলার ঘটনায় কালা বাচ্চু গ্রেফতার
র‌্যাবের ওপর হামলার ঘটনায় কালা বাচ্চু গ্রেফতার

৭ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

যারা নির্বাচন বানচাল করতে চায় জনগণ তাদের প্রতিহত করবে : আমীর খসরু
যারা নির্বাচন বানচাল করতে চায় জনগণ তাদের প্রতিহত করবে : আমীর খসরু

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মুন্সীগঞ্জে গণভোটের প্রচারণায় ইউএনও
মুন্সীগঞ্জে গণভোটের প্রচারণায় ইউএনও

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ
বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বড় বহর: ট্রাম্প
ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বড় বহর: ট্রাম্প

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন
বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের
পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

১১ ঘণ্টা আগে | জাতীয়

ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে
ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম
তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

'আইসিসি করাপ্টেড', ভারতীয় প্রভাবেই কি ভাঙছে আন্তর্জাতিক ক্রিকেট?
'আইসিসি করাপ্টেড', ভারতীয় প্রভাবেই কি ভাঙছে আন্তর্জাতিক ক্রিকেট?

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এক সময়ের নিষিদ্ধ জামায়াতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র
এক সময়ের নিষিদ্ধ জামায়াতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র

২০ ঘণ্টা আগে | রাজনীতি

‘ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মানে, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’
‘ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মানে, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম
বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চালুর কয়েক ঘণ্টায় বন্ধ হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
চালুর কয়েক ঘণ্টায় বন্ধ হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৩ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৩ জানুয়ারি)

২১ ঘণ্টা আগে | জাতীয়

রাশিয়া থেকে আসা ট্যাংকার জাহাজ জব্দ করল ফ্রান্স
রাশিয়া থেকে আসা ট্যাংকার জাহাজ জব্দ করল ফ্রান্স

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১৭ ঘণ্টা আগে | অর্থনীতি

তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা আজ
তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা আজ

১৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পরমাণু যুদ্ধের শেষ বাধাটিও কেটে যাচ্ছে?
পরমাণু যুদ্ধের শেষ বাধাটিও কেটে যাচ্ছে?

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঢাকার শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস
ঢাকার শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

খালেদা জিয়ার তিন আসনে ধানের শীষের প্রার্থী যারা
খালেদা জিয়ার তিন আসনে ধানের শীষের প্রার্থী যারা

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’
‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আর্থিক ক্ষতি নয়, খেলোয়াড়দের নিরাপত্তাটাই প্রথম
আর্থিক ক্ষতি নয়, খেলোয়াড়দের নিরাপত্তাটাই প্রথম

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েই ফেলেছিল ডেনমার্ক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েই ফেলেছিল ডেনমার্ক

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের
পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের

১২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে ‘চুপ’ থাকলেন বিসিসিআই সভাপতি
বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে ‘চুপ’ থাকলেন বিসিসিআই সভাপতি

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই
ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আসনভিত্তিক সংখ্যা প্রকাশ: কোন আসনে কত ভোটার?
আসনভিত্তিক সংখ্যা প্রকাশ: কোন আসনে কত ভোটার?

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার কাছে সাবিনারা
ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার কাছে সাবিনারা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার

১১ ঘণ্টা আগে | রাজনীতি

ইরানে নিহতের ৭৮ শতাংশ খামেনির ‘সমর্থক’, ঢাকায় দূতাবাসের ব্রিফিং
ইরানে নিহতের ৭৮ শতাংশ খামেনির ‘সমর্থক’, ঢাকায় দূতাবাসের ব্রিফিং

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন
ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব
মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব

সম্পাদকীয়

নির্বাচন বিতর্কিত করতে পারে একটি দল
নির্বাচন বিতর্কিত করতে পারে একটি দল

প্রথম পৃষ্ঠা

দূষণ থেকে সার
দূষণ থেকে সার

শনিবারের সকাল

বাদুড়ের নিরাপদ আবাস
বাদুড়ের নিরাপদ আবাস

শনিবারের সকাল

ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা
ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা

নগর জীবন

সবজি চাষে ভাগ্যবদল অনিকের
সবজি চাষে ভাগ্যবদল অনিকের

পেছনের পৃষ্ঠা

ধোঁয়ায় শ্বাসরোধে যাচ্ছে প্রাণ
ধোঁয়ায় শ্বাসরোধে যাচ্ছে প্রাণ

পেছনের পৃষ্ঠা

সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের
সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের

দেশগ্রাম

যুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক ভয়ংকর অশনিসংকেত
যুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক ভয়ংকর অশনিসংকেত

প্রথম পৃষ্ঠা

প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের
প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের

প্রথম পৃষ্ঠা

নতুন আশা নেই বিনিয়োগে
নতুন আশা নেই বিনিয়োগে

পেছনের পৃষ্ঠা

একের উত্থান অপরের পতন
একের উত্থান অপরের পতন

সম্পাদকীয়

অমিতাভের জুতা কাহিনি
অমিতাভের জুতা কাহিনি

শোবিজ

শতবর্ষের পুরোনো সেই স্বাদ
শতবর্ষের পুরোনো সেই স্বাদ

শনিবারের সকাল

এখনো নাঈমের ‘ময়না’ শাবনাজ
এখনো নাঈমের ‘ময়না’ শাবনাজ

শোবিজ

নির্বাচনি কর্মযজ্ঞ
নির্বাচনি কর্মযজ্ঞ

সম্পাদকীয়

অদম্য শিরিনের পথচলা
অদম্য শিরিনের পথচলা

শনিবারের সকাল

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

দেশগ্রাম

বল সুন্দরীতে বাজিমাত
বল সুন্দরীতে বাজিমাত

শনিবারের সকাল

৩ শতাধিক নেতা কর্মীর বিএনপিতে যোগদান
৩ শতাধিক নেতা কর্মীর বিএনপিতে যোগদান

দেশগ্রাম

বিশ্বমানবতার কল্যাণে গাউসুল আযম মাইজভাণ্ডারীর অবদান
বিশ্বমানবতার কল্যাণে গাউসুল আযম মাইজভাণ্ডারীর অবদান

সম্পাদকীয়

সামনে থাকুক কৃষি ও কৃষক
সামনে থাকুক কৃষি ও কৃষক

সম্পাদকীয়

চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

দেশগ্রাম

টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ আহত ১৫, বাড়িঘর ভাঙচুর
টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ আহত ১৫, বাড়িঘর ভাঙচুর

দেশগ্রাম

সূর্যগ্রহণ ও সূর্য সংগ্রামের গল্প
সূর্যগ্রহণ ও সূর্য সংগ্রামের গল্প

শোবিজ

ছেলের শোকে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
ছেলের শোকে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে

দেশগ্রাম

পরিত্যক্ত দেখিয়ে ক্লাসরুম ভেঙে দোকান নির্মাণ
পরিত্যক্ত দেখিয়ে ক্লাসরুম ভেঙে দোকান নির্মাণ

দেশগ্রাম

জরাজীর্ণ সেতু, ঝুঁকি নিয়ে চলাচল
জরাজীর্ণ সেতু, ঝুঁকি নিয়ে চলাচল

দেশগ্রাম