হুমকি-ধমকির অভিযোগে করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুনানি শেষে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকারের আদালত এ আদেশ দেন।
মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার শুনানিতে বলেন, এ মামলার বাদীর ঠিকানা ভুয়া, মোবাইল নম্বরেও ১২ ডিজিটের। মামলার বাদীর ৫ পৃষ্ঠার বক্তব্য ৭৯টা লাইন আছে। সম্পূর্ণ বক্তব্যটাই সাজানো। পুরা আর্জিটা মনগড়া ভিত্তিহীন। হুমকি-ধমকি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ মামলা থেকে তাদের অব্যাহতির আদেশ দেন।
গত ১৬ নভেম্বর সন্ধ্যায় আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা হক তানিয়ার আদালত তাদের জামিন মঞ্জুর করেন।