শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ আপডেট: ০২:১১, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

সিলেটে ‘দানের টাকায়’ কোটিপতিদের নির্বাচন!

শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন
সিলেটে ‘দানের টাকায়’ কোটিপতিদের নির্বাচন!

সিলেট জেলার ছয় সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৩৯। এর মধ্যে ৩৮ জন বিভিন্ন দল মনোনীত। এ ৩৯ জনের মধ্যে ২২ জনই কোটিপতি। স্থাবর-অস্থাবর মিলে তাঁদের রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। অনেকের স্ত্রীর নামেও রয়েছে কোটি টাকার ওপরে সম্পদ। এর পরও এসব কোটিপতি প্রার্থীর বেশির ভাগই নির্বাচন করতে চান ‘দানের টাকায়’। পরিবারের দেশিবিদেশি সদস্য, আত্মীয়স্বজন, পরিচিতজন ও দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে দান-অনুদান নিয়ে কোটিপতি প্রার্থীরা নির্বাচনি ব্যয় মেটাতে চান।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। সিলেট-১ আসনে সবচেয়ে বেশি সম্পদের মালিক বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। তাঁর সম্পদের পরিমাণ ৩৪ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৭৩০ টাকা। হলফনামায় তিনি সম্ভাব্য নির্বাচনি ব্যয় ধরেছেন ৫৫ লাখ টাকা। এর মধ্যে নিজের আয় থেকে ব্যয় করবেন ২৫ লাখ টাকা। আর স্ত্রীর কাছ থেকে ১৫ লাখ, ভগ্নীপতি ও ভাগনের কাছ থেকে ১৫ লাখ টাকা দান হিসেবে নিয়ে ব্যয় করবেন নির্বাচনে। মুক্তাদিরের পরই সম্পদের দিক থেকে এগিয়ে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. আনোয়ার হোসেন। ৩ কোটি ৮০ লাখ ১১ হাজার ২৫ টাকার সম্পদের মালিক এই প্রার্থীর সম্ভাব্য নির্বাচনি ব্যয় মাত্র ৫ লাখ টাকা। এর মধ্যে নিজের আয় থেকে ১ লাখ এবং দান হিসেবে মা ও চার ভাই ৩ লাখ ও দলীয় নেতা-কর্মী ১ লাখ টাকা দেবেন। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. শামীম মিয়ার সম্পদের পরিমাণ ২ কোটি ৩৪ লাখ ৮৭০ টাকা। নির্বাচনে তিনি নিজের আয় থেকে কোনো ব্যয় করবেন না। প্রবাসী ভাই ও ছয় বন্ধু এবং পরিচিত আরও ১২ ব্যক্তির কাছ থেকে ২১ লাখ টাকা দান নিয়ে নির্বাচনে খরচ করবেন। জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সম্পদের পরিমাণ ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৩০৩ টাকা। তিনি কোনো দান-অনুদান নয়, নির্বাচনে নিজের আয় থেকে ব্যয় করবেন ৩০ লাখ টাকা। সিলেট-২ আসনে ২ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ৬৫৯ টাকার সম্পদের মালিক বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর (ইলিয়াসপত্নী) সম্ভাব্য নির্বাচনি ব্যয় ২০ লাখ টাকা। এর মধ্যে নিজের আয় থেকে ৫ লাখ, ভগ্নীপতির কাছ থেকে ঋণ ৫ লাখ ও দুই প্রবাসীর কাছ থেকে ১০ লাখ টাকা দান নিয়ে ব্যয় করবেন। খেলাফত মজলিসের মো. মুনতাসির আলীর সম্পদের পরিমাণ ২ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৬৩৪ টাকা। তিনি নিজের আয় থেকে ১০ লাখ ৫৫ হাজার, দুই বোনের কাছ থেকে ৬ লাখ ঋণ, দান হিসেবে দুই বোনের কাছ থেকে সাড়ে ৫ লাখ এবং যুক্তরাজ্যের তিন প্রবাসীর কাছ থেকে ২ লাখ ৯৫ হাজার টাকা নিয়ে নির্বাচনে ব্যয় করবেন। জামায়াতের আবদুুল হান্নানের রয়েছে ১ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৯৮৭ টাকার সম্পদ। তিনি নিজের আয় থেকে ১০ লাখ ও ইউকে ও ইউএসএ প্রবাসী আত্মীয়দের কাছ থেকে ২৫ লাখ টাকা দান নিয়ে নির্বাচন করবেন। জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরীর আছে ১ কোটি ৫ লাখ ৮২ হাজার টাকার সম্পদ। তিনি নিজের আয় থেকে ১ লাখ ও ছেলের কাছ থেকে ১০ লাখ টাকা দান নিয়ে নির্বাচন করতে চান।

সিলেট-৩ আসনে সাত প্রার্থীর পাঁচজনই কোটিপতি। ৫ কোটি ৭৯ লাখ ১ হাজার ৫৩৩ টাকার সম্পদের মালিক বাংলাদেশ খেলাফত মজলিসের মুছলেহ উদ্দিন রাজু সম্পূর্ণ নিজের আয় থেকে ৫৯ লাখ ১ হাজার ৫৩৩ টাকা নির্বাচনে ব্যয় করতে চান। জাপা প্রার্থী আতিকুর রহমানের ৪ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ৮৩৩ টাকার সম্পদ রয়েছে। তিনিও নিজের আয় থেকে ২০ লাখ টাকা ব্যয় করবেন। বিএনপির মো. আবদুল মালিকের ৩ কোটি ৪০ লাখ টাকার সম্পদ রয়েছে। তিনি নিজের আয় থেকে ২০ লাখ ও ছেলের কাছ থেকে ৫ লাখ টাকা দান নিয়ে ব্যয় করবেন। খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইনের ৩ কোটি ৬ লাখ ৪৮ হাজার ৯৯২ টাকার সম্পদ রয়েছে। তাঁর সম্ভাব্য ব্যয়ের ২৫ লাখ টাকার মধ্যে নিজস্ব আয় থেকে ১৫ লাখ ও পাঁচ প্রবাসী আত্মীয়ের কাছ থেকে ১০ লাখ টাকা দান গ্রহণ করবেন। জামায়াতের লোকমান আহমদের সম্পদের পরিমাণ ১ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ১৯২ টাকা। নির্বাচনে তিনি নিজের আয় থেকে ১০ লাখ, প্রবাসী আত্মীয় ও পরিচিতজনদের থেকে ২০ লাখ টাকা দান গ্রহণ করে ব্যয় করবেন। সিলেট-৪ আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর ১৯ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার ২৬৬ টাকার সম্পদ রয়েছে। তাঁর সম্ভাব্য ব্যয় ৩৫ লাখ টাকার পুরোটাই তিনি করবেন নিজস্ব আয় থেকে। এনসিপির মো. রাশেদ উল আলমের ২ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৯৩৫ টাকার সম্পদ রয়েছে। তিনি নিজের আয় থেকে ২৫ লাখ ও মায়ের কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়ে ব্যয় করবেন। জামায়াতের জয়নাল আবেদীনের ১ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৯৭৬ টাকার সম্পদ রয়েছে। তিনি নিজের আয় থেকে ২০ লাখ ও বাবার কাছ থেকে ৩ লাখ টাকা ঋণ নিয়ে নির্বাচনে ব্যয় করবেন। সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) মামুনুর রশিদের ১ কোটি ২২ লাখ ৫৫ হাজার ২৯৪ টাকার সম্পদ থাকলেও তিনি নিজের আয় থেকে নির্বাচনে কোনো ব্যয় করবেন না। চিকিৎসক ভাইয়ের কাছ থেকে ২৫ লাখ টাকা দান নিয়ে খরচ করতে চান। একই আসনে জমিয়তের মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সম্পদের পরিমাণ ১ কোটি ২২ হাজার টাকা। তিনি নিজের আয় থেকে ২ লাখ, প্রবাসী মেয়ে ও ভাতিজাদের কাছ থেকে ১০ লাখ টাকা দান নিয়ে নির্বাচন করতে চান। সিলেট-৬ আসনে পাঁচ প্রার্থী চারজনই কোটিপতি। ৫২ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৫৭৫ টাকার সম্পদের মালিক গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান নিজের আয় থেকে ২৫ লাখ টাকা খরচ করতে চান। বিএনপির ফয়সল আহমদ চৌধুরীর ১১ কোটি ১৬ লাখ ২১ হাজার ৯০২ ও একই দলের প্রার্থী এমরান আহমদ চৌধুরীর ১ কোটি ৫ লাখ ৫০ হাজার ৮১০ এবং জামায়াতের মো. সেলিম উদ্দিনের সম্পদের পরিমাণ ১ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ১২৪ টাকা। এর মধ্যে ফয়সল আহমদ চৌধুরী নিজের আয় থেকে ৫০ লাখ ও ভাইবোনদের থেকে ১৫ লাখ টাকা দান নিয়ে খরচ করবেন। এমরান আহমদ চৌধুরী নিজের আয় থেকে ১৫ লাখ ও প্রবাসী আত্মীয়স্বজনদের থেকে ১৮ লাখ ৫০ হাজার টাকা দান নিয়ে ব্যয় করবেন নির্বাচনে। আর মো. সেলিম উদ্দিন নিজের আয় থেকে ১৫ লাখ ৬৩ হাজার ও ৮ লাখ ৫০ হাজার টাকা দান নিয়ে নির্বাচনে ব্যয় করবেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

এই বিভাগের আরও খবর
দেশ ছাড়লেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ
দেশ ছাড়লেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ
শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ
শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ
ভোট দেওয়ায় তালাক পাওয়া গৃহবধূর দায়িত্ব নিল বিএনপি
ভোট দেওয়ায় তালাক পাওয়া গৃহবধূর দায়িত্ব নিল বিএনপি
নির্বাচন ঘিরে দেশব্যাপী সহিংসতার প্রতিবাদ ডাকসুর
নির্বাচন ঘিরে দেশব্যাপী সহিংসতার প্রতিবাদ ডাকসুর
কলকাতার ব্যবসায়ীরা কী ভাবছেন
কলকাতার ব্যবসায়ীরা কী ভাবছেন
শুভেচ্ছা জানানো অব্যাহত
শুভেচ্ছা জানানো অব্যাহত
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা
এনসিপির আট নেতা-নেত্রী আলোচনায়
এনসিপির আট নেতা-নেত্রী আলোচনায়
ফলাফল প্রভাবিত করবে এমন ঘটনা চোখে পড়েনি
ফলাফল প্রভাবিত করবে এমন ঘটনা চোখে পড়েনি
শক্তিশালী অর্থনৈতিক কাঠামো চায় বিজিএমইএ
শক্তিশালী অর্থনৈতিক কাঠামো চায় বিজিএমইএ
নিরাপত্তা বাহিনী ও নির্বাচন কমিশনের ভূমিকা প্রশংসনীয়
নিরাপত্তা বাহিনী ও নির্বাচন কমিশনের ভূমিকা প্রশংসনীয়
মানুষ চায় শান্তি ও স্বস্তি
মানুষ চায় শান্তি ও স্বস্তি
সর্বশেষ খবর
সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, সড়ক অবরোধ
সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, সড়ক অবরোধ

৯ সেকেন্ড আগে | দেশগ্রাম

সন্ধায় শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
সন্ধায় শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

৪ মিনিট আগে | ভোটের হাওয়া

বিকালে প্রেস ব্রিফিংয়ে আসছেন উপদেষ্টা আসিফ নজরুল
বিকালে প্রেস ব্রিফিংয়ে আসছেন উপদেষ্টা আসিফ নজরুল

৮ মিনিট আগে | জাতীয়

রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

১৬ মিনিট আগে | জাতীয়

ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা
ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা

১৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিল: রাশিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিল: রাশিয়া

২৩ মিনিট আগে | জাতীয়

মুন্সীগঞ্জে আটোরিকশা-বাইক সংঘর্ষে ব্যবসায়ী নিহত
মুন্সীগঞ্জে আটোরিকশা-বাইক সংঘর্ষে ব্যবসায়ী নিহত

২৪ মিনিট আগে | দেশগ্রাম

‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?
‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?

২৬ মিনিট আগে | জাতীয়

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

২৭ মিনিট আগে | দেশগ্রাম

আমি আপনার রাস্তাটি করে দেব ‘মা’, এটা আমার দায়িত্ব: এস এম জিলানী
আমি আপনার রাস্তাটি করে দেব ‘মা’, এটা আমার দায়িত্ব: এস এম জিলানী

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

গোপালগঞ্জে ইট বোঝাই ট্রলি চাপায় বৃদ্ধ নিহত
গোপালগঞ্জে ইট বোঝাই ট্রলি চাপায় বৃদ্ধ নিহত

৪২ মিনিট আগে | দেশগ্রাম

এক লাখের বেশি ভোটে জয়ী ৩১ প্রার্থী, কোন দলে কত
এক লাখের বেশি ভোটে জয়ী ৩১ প্রার্থী, কোন দলে কত

৪৪ মিনিট আগে | ভোটের হাওয়া

এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল
এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল

৫৯ মিনিট আগে | জাতীয়

কুষ্টিয়ায় ১৭ প্রার্থীর জমানত বাজেয়াপ্ত
কুষ্টিয়ায় ১৭ প্রার্থীর জমানত বাজেয়াপ্ত

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা

১ ঘণ্টা আগে | জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ২
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ২

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

'একটা লোকও ভোট দিল না'
'একটা লোকও ভোট দিল না'

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বগুড়ায় ট্রাক মালিককে কুপিয়ে হত্যা
বগুড়ায় ট্রাক মালিককে কুপিয়ে হত্যা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে অনুমাননির্ভর তথ্য প্রচার না করার আহ্বান
মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে অনুমাননির্ভর তথ্য প্রচার না করার আহ্বান

১ ঘণ্টা আগে | জাতীয়

নতুন প্রাণের কলরবে কানাডায় বসন্ত উৎসব
নতুন প্রাণের কলরবে কানাডায় বসন্ত উৎসব

১ ঘণ্টা আগে | পরবাস

নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির

১ ঘণ্টা আগে | রাজনীতি

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১ ঘণ্টা আগে | অর্থনীতি

আজিজ খান, এস আলমের ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন
আজিজ খান, এস আলমের ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন

১ ঘণ্টা আগে | অর্থনীতি

যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান রেজা পাহলভির
যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান রেজা পাহলভির

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মাগুরা-১ আসনে পরাজিত প্রার্থীকে মিষ্টি মুখ করালেন নবনির্বাচিত এমপি
মাগুরা-১ আসনে পরাজিত প্রার্থীকে মিষ্টি মুখ করালেন নবনির্বাচিত এমপি

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

খামেনির সঙ্গে সরাসরি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প
খামেনির সঙ্গে সরাসরি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রহণযোগ্য নির্বাচনকে স্বাগত জানাল ফ্রান্স, তারেক রহমানকে অভিনন্দন
গ্রহণযোগ্য নির্বাচনকে স্বাগত জানাল ফ্রান্স, তারেক রহমানকে অভিনন্দন

১ ঘণ্টা আগে | জাতীয়

সামাজিক মাধ্যম থেকে খেলোয়াড়দের দূরে থাকার পরামর্শ
সামাজিক মাধ্যম থেকে খেলোয়াড়দের দূরে থাকার পরামর্শ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাবিবসহ ৫ আসামির রায় কবে, জানা যাবে আজ
হাবিবসহ ৫ আসামির রায় কবে, জানা যাবে আজ

২ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর
কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর

২১ ঘণ্টা আগে | জাতীয়

ছেলে হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা
ছেলে হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

২১ ঘণ্টা আগে | জাতীয়

যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত
যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত

৩ ঘণ্টা আগে | জাতীয়

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

২২ ঘণ্টা আগে | জাতীয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি

২২ ঘণ্টা আগে | জাতীয়

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ
আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

২২ ঘণ্টা আগে | জাতীয়

সরাসরি খামেনির সাথে বৈঠকে বসছেন ট্রাম্প?
সরাসরি খামেনির সাথে বৈঠকে বসছেন ট্রাম্প?

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল
মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল

১৬ ঘণ্টা আগে | জাতীয়

বিদায়ের আগে যা বললেন আলী রীয়াজ
বিদায়ের আগে যা বললেন আলী রীয়াজ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

৪ ঘণ্টা আগে | জাতীয়

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা
নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

২৩ ঘণ্টা আগে | জাতীয়

বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি
বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

রবিবার ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
রবিবার ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

১৫ ঘণ্টা আগে | জাতীয়

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা

১২ ঘণ্টা আগে | জাতীয়

মনোনয়ন না পেলেও সংসদে পৌঁছালেন সাত স্বতন্ত্র প্রার্থী
মনোনয়ন না পেলেও সংসদে পৌঁছালেন সাত স্বতন্ত্র প্রার্থী

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইরান, রাশিয়া ও চীনের বৈঠক, আলাপ কি নিয়ে?
ইরান, রাশিয়া ও চীনের বৈঠক, আলাপ কি নিয়ে?

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান
জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

১৯ ঘণ্টা আগে | জাতীয়

তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান
তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান

২১ ঘণ্টা আগে | জাতীয়

শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান
শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

'একটা লোকও ভোট দিল না'
'একটা লোকও ভোট দিল না'

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান?
শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া

১৫ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকা-১৬ আসনে পুনর্নির্বাচনের দাবি আমিনুলের
ঢাকা-১৬ আসনে পুনর্নির্বাচনের দাবি আমিনুলের

২২ ঘণ্টা আগে | রাজনীতি

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান
জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

২১ ঘণ্টা আগে | জাতীয়

ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার
ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানে ভয়ংকর হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
ইরানে ভয়ংকর হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন আতঙ্কে যুক্তরাষ্ট্র, আসলে কি ঘটছে?
নতুন আতঙ্কে যুক্তরাষ্ট্র, আসলে কি ঘটছে?

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিজয়ের পর খালেদা জিয়ার স্মৃতির বেদনায় কাঁদলেন ডা. জাহিদ
বিজয়ের পর খালেদা জিয়ার স্মৃতির বেদনায় কাঁদলেন ডা. জাহিদ

২০ ঘণ্টা আগে | জাতীয়

নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির

১ ঘণ্টা আগে | রাজনীতি

প্রিন্ট সর্বাধিক
মন্ত্রিত্বের আলোচনায় সিলেটের সাত নেতা
মন্ত্রিত্বের আলোচনায় সিলেটের সাত নেতা

নগর জীবন

সহিংসতা ঠেকাতে কঠোর নির্দেশনা
সহিংসতা ঠেকাতে কঠোর নির্দেশনা

পেছনের পৃষ্ঠা

গালিগালাজ মানুষ আশা করেনি
গালিগালাজ মানুষ আশা করেনি

প্রথম পৃষ্ঠা

শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজকে আমন্ত্রণের চিন্তা
শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজকে আমন্ত্রণের চিন্তা

পেছনের পৃষ্ঠা

বাংলাদেশ পাচ্ছে ভারতীয় নতুন হাইকমিশনার
বাংলাদেশ পাচ্ছে ভারতীয় নতুন হাইকমিশনার

প্রথম পৃষ্ঠা

মন্ত্রিসভায় আসছেন কারা
মন্ত্রিসভায় আসছেন কারা

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

৩০ আসনে শপথ স্থগিত চায় জামায়াত
৩০ আসনে শপথ স্থগিত চায় জামায়াত

প্রথম পৃষ্ঠা

নির্বাচন আন্তর্জাতিক মানের ও গ্রহণযোগ্য
নির্বাচন আন্তর্জাতিক মানের ও গ্রহণযোগ্য

প্রথম পৃষ্ঠা

‘আ.লীগ পুনর্বাসনের শর্তে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে’
‘আ.লীগ পুনর্বাসনের শর্তে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে’

নগর জীবন

ভোট দেওয়ায় তালাক পাওয়া গৃহবধূর দায়িত্ব নিল বিএনপি
ভোট দেওয়ায় তালাক পাওয়া গৃহবধূর দায়িত্ব নিল বিএনপি

পেছনের পৃষ্ঠা

দেশ ছাড়লেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ
দেশ ছাড়লেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ

পেছনের পৃষ্ঠা

সহিংসতা প্রতিশোধ নয়, ঐক্য
সহিংসতা প্রতিশোধ নয়, ঐক্য

প্রথম পৃষ্ঠা

নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা ইউরোপীয়দের
নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা ইউরোপীয়দের

পেছনের পৃষ্ঠা

এক গ্রামে তিন এমপি
এক গ্রামে তিন এমপি

নগর জীবন

নতুন সরকারের সামনে কঠিন পথ
নতুন সরকারের সামনে কঠিন পথ

প্রথম পৃষ্ঠা

দায়িত্বশীল বিরোধী দল হবে জামায়াত
দায়িত্বশীল বিরোধী দল হবে জামায়াত

প্রথম পৃষ্ঠা

কে হচ্ছেন নতুন ক্রীড়ামন্ত্রী
কে হচ্ছেন নতুন ক্রীড়ামন্ত্রী

মাঠে ময়দানে

এনসিপির আট নেতা-নেত্রী আলোচনায়
এনসিপির আট নেতা-নেত্রী আলোচনায়

পেছনের পৃষ্ঠা

২১ মামলায় বিচার চলছে ৪৫৭ জনের
২১ মামলায় বিচার চলছে ৪৫৭ জনের

পেছনের পৃষ্ঠা

মঙ্গলবার সকালে এমপি বিকালে মন্ত্রীদের শপথ
মঙ্গলবার সকালে এমপি বিকালে মন্ত্রীদের শপথ

প্রথম পৃষ্ঠা

ডা. শফিক ও নাহিদের বাসায় যাবেন তারেক
ডা. শফিক ও নাহিদের বাসায় যাবেন তারেক

প্রথম পৃষ্ঠা

১১-দলীয় জোট সংসদের ভিতরে-বাইরে একসঙ্গে কাজ করবে
১১-দলীয় জোট সংসদের ভিতরে-বাইরে একসঙ্গে কাজ করবে

নগর জীবন

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শেখ মানিক
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শেখ মানিক

নগর জীবন

ভালোবাসা ও বসন্ত একাকার
ভালোবাসা ও বসন্ত একাকার

পেছনের পৃষ্ঠা

ছয়বারের এমপি জি এম সিরাজ
ছয়বারের এমপি জি এম সিরাজ

নগর জীবন

নির্বাচিত সংসদ সদস্য ও গণভোটের গেজেট প্রকাশ
নির্বাচিত সংসদ সদস্য ও গণভোটের গেজেট প্রকাশ

প্রথম পৃষ্ঠা

চব্বিশ-পরবর্তী বাংলাদেশ ভীতসন্ত্রস্ত নয়
চব্বিশ-পরবর্তী বাংলাদেশ ভীতসন্ত্রস্ত নয়

প্রথম পৃষ্ঠা

তিন দল প্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
তিন দল প্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রথম পৃষ্ঠা

পাঁচ কেন্দ্রের ভোট বাতিল, ফলাফল স্থগিতের দাবি
পাঁচ কেন্দ্রের ভোট বাতিল, ফলাফল স্থগিতের দাবি

নগর জীবন