একসময় উত্তুরে ল্যাঞ্জাহাঁসের অবাধ বিচরণ থাকলেও এখন খুব বেশি চোখে পড়ে না। শিকারি প্রাণী, পরজীবী ও রোগজীবাণুর আক্রমণ এবং মৎস্যনিধন, বাসস্থান সংকটসহ বিভিন্ন কারণে এ-জাতীয় হাঁসের সংখ্যা কমছে। বিগত কয়েক দশকে ল্যাঞ্জাহাঁসের সংখ্যা কমলেও একেবারে কমে যায়নি। বর্তমানে এ হাঁসকে ন্যূনতম বিপদগ্রস্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত। ল্যাঞ্জাহাঁস সম্পর্কে জানা গেছে, উত্তুরে ল্যাঞ্জাহাঁসের বৈজ্ঞানিক নাম অহধং ধপঁঃধ. এটি কালদিঘেড়ি বা লেঞ্জাহাঁস নামেও পরিচিত। স্ত্রী ল্যাঞ্জাহাঁস ডাকে প্যাঁক প্যাঁক করে আর পুরুষ হাঁসের ডাক বাঁশির শিসের মতো। যে কারণে সহজেই নারী- পুরুষের পার্থক্য বোঝা যায়। এ ধরনের হাঁস আকারে বড়। ঠোঁট নীলচে-ধূসর এবং পা ও পায়ের পাতা ধূসর। পুরুষ হাঁসটি দেখতে বেশিই চমৎকার। চকলেটরাঙা মাথার পেছন থেকে একটি সরু সাদা রেখা ঘাড় হয়ে সাদা দেহতল পর্যন্ত নেমে গেছে। পিঠ ধূসর, বাদামি ও কালো রঙে চিত্রিত। স্ত্রী হাঁসের দেহে রঙের বৈচিত্র্য কম, দেহ অন্য স্ত্রী হাঁসের মতো। উত্তুরে ল্যাঞ্জাহাঁস বিস্তৃত খোলা জলাশয় বা জলাভূমিতে বাস করে। সাধারণত পানি থেকে কিছু দূরে মাটিতে বাসা তৈরি করে। পানিতে ভাসমান উদ্ভিদ এদের প্রধান খাদ্য। প্রজনন মৌসুমে ছোট অমেরুদণ্ডী প্রাণীও খায়। অন্য সময়ে এরা দলবদ্ধভাবে চলে। এদের দলে অন্য প্রজাতির হাঁসও ঘুরে বেড়াতে পারে। উত্তুরে ল্যাঞ্জাহাঁসের কোনো উপপ্রজাতি নেই। সম্প্রতি রংপুরের তিস্তা নদী থেকে উত্তুরে ল্যাঞ্জাহাঁসের ছবি তোলেন ওয়ার্ল্ড লাইভ ফটোগ্রাফার, বিশিষ্ট কবি ও লেখক রানা মাসুদ। হাঁসটি প্রসঙ্গে তিনি বলেন, ‘উত্তুরে ল্যাঞ্জাহাঁস সুদূর ইউরোপ, উত্তর আমেরিকার উত্তরাঞ্চল থেকে আসে। এশিয়ার কিছু অঞ্চলেও পাওয়া যায়। তবে আমাদের দেশে ততটা সুলভ নয়।’
শিরোনাম
- যাচাই শেষে আটক কৃষকদল নেতা মুক্ত
- বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু
- ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: সিইসির কাছে অভিযোগ বিএনপির
- সিদ্ধিরগঞ্জে কেন্দ্রের ভেতরে জামায়াত নেতার অবস্থান নিয়ে উত্তেজনা
- আমেরিকার কাছে ভারতকে বিক্রি করে দিয়েছেন মোদি: রাহুল গান্ধী
- আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির রমেকের সিসিইউতে ভর্তি
- ইউক্রেনকে ১০৭ বিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিল ইউরোপীয় সংসদ
- পুলিশের ২ ডিআইজি ও ২ এসপিকে বদলি
- ৫ কোটি টাকা নিয়ে আমার বক্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে : ইসি সচিব
- তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী
- অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ ইসির
- যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২ কোটি ৯৪ লাখ টাকার টোল আদায়
- ভোট গণনায় অনিয়ম, চাপের মুখে থাইল্যান্ডের নির্বাচন কমিশন
- টানা ব্যর্থতায় চাকরি হারালেন টটেনহ্যামের কোচ
- গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
- প্রথমবার মাঠে গড়াচ্ছে নারীদের বিপিএল
- ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির
- ‘শঙ্কামুক্ত ও উৎসবমুখর নির্বাচনের লক্ষ্য অর্জনে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
- ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে ‘রাবারের স্তর’, শ্রীলঙ্কান ব্যাটারের অভিযোগ
- সিরাজগঞ্জে ‘ভোট কিনতে’ গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালো জামায়াত নেতা
উত্তুরে ল্যাঞ্জাহাঁস এখন বিপদগ্রস্ত
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর