চট্টগ্রাম মহানগরীতে গণবিজ্ঞপ্তি জারি করে ৩৩০ জনকে দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত করে তাদের চট্টগ্রাম শহরে অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার বিকালে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি সিএমপির ফেসবুক পেজে আপলোড করা হয়। বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগ সমর্থিত একাধিক কাউন্সিলর, বিএনপির একাধিক নেতা, শীর্ষ সন্ত্রাসী, আওয়ামী লীগ ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মী, বিভিন্ন অপরাধে যুক্তদের নাম রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতকারীকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যক্তির চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। সিএমপি সূত্র জানায়, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শিরোনাম
- রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
- রূপচর্চায় ব্যবহার করুন নিমপাতা
- ক্যান্সারের কাছে হেরে গেলেন ‘থ্রি ডোরস ডাউনের’ লিড ভোকাল
- দেশের প্রেক্ষাগৃহে হলিউডের ৩ সিনেমা
- খরুচে বোলিংয়ের ঝুঁকি নিয়ে সফল এনগিডি
- শুরুর আগেই শেষ হয়ে গেল জোহেইবের বিশ্বকাপ
- এক দিন পরই ভোটযুদ্ধ
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ ফেব্রুয়ারি)
- আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ
- বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির
- নির্বাচনী জনসভা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, পাল্টা শুল্ক কমল ১৯ শতাংশ
- ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবি সভাপতির
- একটি দলের প্রার্থীকে শোকজ করলেই অফিসার প্রত্যাহার হচ্ছেন: আসিফ মাহমুদ
- কন্যাসহ শিক্ষকের ওপর হামলা, যুবদল কর্মীকে পুলিশে দিল বিএনপি
- জ্বালানি সরবরাহের বৈশ্বিক রুট দখলে নিতে মরিয়া আমেরিকা: রাশিয়া
- ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হাতপাখায় ভোট দিন: চরমোনাই পীর
- সিদ্ধান্ত বদল, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা
- ভারতকে নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের দাবি
- আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক
চট্টগ্রামে ৩৩০ জনকে নিষিদ্ধ করল সিএমপি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
টালমাটাল ব্রিটিশ রাজনীতি: স্টারমারের বিদায় ঘণ্টা বাজছে, নেতৃত্বে শাবানা?
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম