সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় স্থান করে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট ‘সোশ্যাল ব্ল্যাড’ প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তিনি ৬৩তম অবস্থানে রয়েছেন। এই র্যাঙ্কিংয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পেছনে ফেলেছেন। ট্রাম্পের অবস্থান তারেক রহমানের চেয়ে চার ধাপ পেছনে। বিএনপির মিডিয়া সেল থেকে গতকাল এক বিবৃতিতে জানানো হয়, কনটেন্ট পোস্টের সংখ্যা এবং জনসম্পৃক্ততার (এনগেজমেন্ট) বিচারে তারেক রহমানের অবস্থান বর্তমানে ট্রাম্পের ওপরে। সোশ্যাল ব্ল্যাডের তথ্য অনুযায়ী, তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে ৫৫ লাখ ৭৬ হাজারের বেশি লাইক রয়েছে এবং এর এনগেজমেন্ট বা আলোচনার মাত্রা ১৬ লাখ ৪৮ হাজারের ওপরে। চমৎকার পারফরম্যান্সের কারণে সোশ্যাল ব্ল্যাড তার পেজটিকে ‘এ++’ (অ++) গ্রেড প্রদান করেছে। গত ১৪ দিনে পেজটিতে প্রায় ৪৮ হাজার নতুন লাইক যুক্ত হয়েছে এবং দৈনিক গড়ে ৩৯ হাজারেরও বেশি লাইক বাড়ছে। বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর মধ্যে এটি অন্যতম হিসেবে স্বীকৃত। সোশ্যাল ব্ল্যাডের সংজ্ঞা অনুযায়ী, ফেসবুকে যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ও কনটেন্ট শেয়ার করা হয়, তাদেরই শীর্ষ ক্রিয়েটরের তালিকায় রাখা হয়। সেই হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান জানান দিচ্ছেন।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত
- নতুন সংসদের যাত্রা হোক পরিবর্তনের অঙ্গীকার দিয়ে
- পাকিস্তানকে সহজেই হারিয়ে সুপার এইটে ভারত
- ৫০০ গোল ছুঁয়ে ইতিহাস গড়ার পথে কেইন
- সিকৃবিতে শিক্ষকদের হাতাহাতি, ভিসিসহ আহত অন্তত ৬
- পাকিস্তানের সামনে ১৭৬ রানের লক্ষ্য ছুড়ে দিল ভারত
- ইউটিউবে দেখা যাবে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’
- দিল্লির প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল
- র্যাশফোর্ডকে নিয়ে অস্বস্তিতে ফ্লিক
- নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
- কুমিল্লা সীমান্তে প্রায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ
- এবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক
- জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
- টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাকিস্তানের
- বসন্ত উৎসবে তারুণ্যের উচ্ছ্বাসে দিনভর মুখরিত কলেজ ক্যাম্পাস
- ভারতের বিপক্ষে তিন অলরাউন্ডার নিয়ে মধুর সমস্যায় পাকিস্তান
- ঝালকাঠি জেলা পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
- স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
- মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের
- বগুড়ায় অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ফায়ার ফাইটারের
পেছনে ফেললেন ট্রাম্পকে
বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর