ঢাকার আশুলিয়ায় মৃত্যুর দুই মাস পর উদ্ধার হওয়া ৩৮ টুকরা হাড় ও কঙ্কালের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনার নেপথ্যে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল রাজধানীর উত্তরায় ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান পুলিশ সুপার এম এন মোর্শেদ। তিনি বলেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মিলন (১৫)। দীর্ঘ খোঁজাখুঁজির পর ১৮ নভেম্বর আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা করেন মিলনের মা জোসনা বেগম। এর কিছুদিন পর ১ ডিসেম্বর আশুলিয়া মডেল টাউনের একটি কাশবন থেকে অজ্ঞাত কঙ্কাল ও কাপড় উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে কাপড় দেখে মিলনকে শনাক্ত করেন তার স্বজনরা। আদালতের নির্দেশে গত ১ জানুয়ারি মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই ঢাকা জেলা। তাদের অভিযানে গত ১৬ জানুয়ারি রাতে সাভারের আক্রান বাজার থেকে রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশা কেনাবেচায় জড়িত এরশাদ আলী ও অটোরিকশা গ্যারেজ মালিক আবুল কালামকে গ্রেপ্তার করে পিবিআই। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই মিলনকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
শিরোনাম
- সিঙ্গাপুরে বাংলাদেশি ব্যবসায়ী আজিজ খান ও এস আলমের সম্পদ জব্দ
- যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান রেজা পাহলভির
- গ্রহণযোগ্য নির্বাচনকে স্বাগত জানাল ফ্রান্স, তারেক রহমানকে অভিনন্দন
- সামাজিক মাধ্যম থেকে খেলোয়াড়দের দূরে থাকার পরামর্শ
- শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান
- চেক ডিজঅনার মামলায় এনসিপি নেতা ও সাংবাদিক আসাদুল্লাহ গ্রেফতার
- গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র ডাউনলোড শুরু
- যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত
- ১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে: আযাদ
- তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
- পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১
- সাউদাম্পটনের কাছে হেরে হামজার লেস্টারের বিদায়
- ‘পাকিস্তান চাইলে অভিশেক খেলবে’, সুর্যকুমারের রসিকতা
- মার্করাম ঝড়ে সুপার এইটের পথে দক্ষিণ আফ্রিকা
- পাক-ভারত ম্যাচে স্পিনাররাই কি রাজত্ব করবে?
- জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
- ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার
- ‘হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’, বিএনপির প্রতি আসিফ মাহমুদের আহ্বান
- রাজশাহীতে গুলি করে একজনকে হত্যা
- ভারত-পাকিস্তান মহারণ: প্রেমাদাসা স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তা
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
আপডেট:
০২:২২, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
৩৮ টুকরা লাশের রহস্য জানাল পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর