চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। কারাদে র পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা অর্থদ অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এ বিজ্ঞাপন দেখে বাদী মো. বজলুর রহমান ২০২১ সালের ৪ জুন একটি মোটরসাইকেল কেনার জন্য ৬১ হাজার ১৪০ টাকা স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের ডেবিট কার্ডের মাধ্যমে আসামিদের প্রতিষ্ঠানে অগ্রিম প্রদান করেন। নির্ধারিত সময়সীমার মধ্যে মোটরসাইকেল বাদীকে হস্তান্তর করতে ব্যর্থ হন। পরে বাদী সংবাদপত্রের মাধ্যমে জানতে পারেন ইভ্যালি বন্ধ হয়ে গেছে। এ অবস্থায়ে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর বজলুর রহমান বাদী হয়ে মামলা করেন। পরে ২০২৫ সালের ২৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।
শিরোনাম
- শুরুর আগেই শেষ হয়ে গেল জোহেইবের বিশ্বকাপ
- এক দিন পরই ভোটযুদ্ধ
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ ফেব্রুয়ারি)
- আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ
- বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির
- নির্বাচনী জনসভা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, পাল্টা শুল্ক কমল ১৯ শতাংশ
- ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবি সভাপতির
- একটি দলের প্রার্থীকে শোকজ করলেই অফিসার প্রত্যাহার হচ্ছেন: আসিফ মাহমুদ
- কন্যাসহ শিক্ষকের ওপর হামলা, যুবদল কর্মীকে পুলিশে দিল বিএনপি
- জ্বালানি সরবরাহের বৈশ্বিক রুট দখলে নিতে মরিয়া আমেরিকা: রাশিয়া
- ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হাতপাখায় ভোট দিন: চরমোনাই পীর
- সিদ্ধান্ত বদল, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা
- ভারতকে নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের দাবি
- আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক
- ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশ বিপর্যয়ে পড়বে: প্রিন্স
- এপস্টেইন-কাণ্ডের জেরে টলমল ব্রিটেনের প্রধানমন্ত্রীর গদি!
- দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানানোর নির্দেশ ইসির
- বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন সেবা চালু
- কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
আপডেট:
০২:২১, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
অষ্টম কলাম
প্রতারণায় ১৫ মাসের কারাদণ্ড ইভ্যালির রাসেল-শামীমার
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর