ঢাকার মিরপুরে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সন্ধ্যায় ৬০ ফিট এলাকায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশ হতাহতের খবর অস্বীকার করে বলেছে সেখানে জামায়াত-বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তর্কাতর্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাগরিবের নামাজের পর জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলা চালান স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনায় বেশ কয়েকজন জামায়াত সদস্য আহত হন। কয়েকজনকে মসজিদের ভিতর আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এলে তাদের ছেড়ে দেওয়া এবং পরিস্থিতি শান্ত হয়। জানা গেছে, স্থানীয় জামায়াতে ইসলামীর মহিলা কর্মীরা বাসায় বাসায় গিয়ে তথ্য সংগ্রহ ও জামায়াতের পক্ষে ভোট চাচ্ছিলেন। এ সময় বিএনপি নেতা-কর্মীরা ওই মহিলা কর্মীদের বকাঝকা দেন। স্থানীয় জামায়াত নেতা-কর্মীরা জানতে পেরে বিষয়টি নিয়ে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে বিএনপি-জামায়াতের মধ্যে ধস্তাধস্তি, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রায় ২০ ব্যক্তি আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিএনপির হামলাকারীদের বিচার দাবি করে জামায়াতের পক্ষ থেকে এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, ‘বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছে। পরে সেটি ধস্তাধস্তির পর্যায়ে চলে যায়। দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের খবর পাইনি।’
শিরোনাম
- কত ভোট পেলেন আমজনতার তারেক
- ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী
- ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন
- নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি
- জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম
- নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী
- সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী
- সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী
- গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল
- তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের
- গাজীপুরের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী
- ২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম
- ৭ নারী প্রার্থীর বিশাল জয়
- এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী
- পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়
- ৯৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে পার্থ
- নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
- ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী
- সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী
প্রকাশ:
০০:০০,
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
আপডেট:
০২:২৭,
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর