রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমিতে এক শিশু শিক্ষার্থী মারধর ও নির্যাতনের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে তালা ঝুঁলিয়ে লাপাত্তা হয়েছেন অভিযুক্ত শিক্ষকরা। গতকাল প্রতিষ্ঠানটিতে গিয়ে সেখানে তালা ঝুলতে দেখা গেছে। দেখা মেলেনি কোনো শিক্ষক ও শিক্ষার্থীর। পল্টন মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ গতকাল জানান, শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা শারমিন ফেরদৌসি বাদী হয়ে পল্টন থানায় মামলা করেছেন। মামলায় দুজনকে এজহারনামীয় আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে স্কুল কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে। পুলিশি তদন্ত শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠান প্রধান শারমিন জাহানের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটিতে ভর্তির জন্য দেওয়া বিজ্ঞাপনে ব্যবহৃত একটি মোবাইল নম্বরে ফোন দিয়ে কথা হয় জারিফ তাজের সঙ্গে। তিনি নিজেকে শারমিন জাহানের ছেলে পরিচয় দিয়ে বলেন, শিক্ষার্থী মারধরের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। রবিবার থেকে প্রতিষ্ঠানটিতে শ্রেণি কার্যক্রম চলবে। এ ছাড়া কোনো তথ্য দিতে রাজি হননি তিনি। প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, স্কুলের একটি অফিস কক্ষের ভিতরে এক ব্যক্তি শিশুটিকে নির্মমভাবে মারধর করছেন। ওই সময় পাশে এক নারী শিশুটির হাত ধরে বসে আছেন। এই দৃশ্য প্রকাশ্যে আসার পর তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর মা থানায় মামলা করেন।
শিরোনাম
- ‘জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে’
- যাচাই শেষে আটক কৃষকদল নেতা মুক্ত
- বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু
- ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: সিইসির কাছে অভিযোগ বিএনপির
- সিদ্ধিরগঞ্জে কেন্দ্রের ভেতরে জামায়াত নেতার অবস্থান নিয়ে উত্তেজনা
- আমেরিকার কাছে ভারতকে বিক্রি করে দিয়েছেন মোদি: রাহুল গান্ধী
- আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির রমেকের সিসিইউতে ভর্তি
- ইউক্রেনকে ১০৭ বিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিল ইউরোপীয় সংসদ
- পুলিশের ২ ডিআইজি ও ২ এসপিকে বদলি
- ৫ কোটি টাকা নিয়ে আমার বক্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে : ইসি সচিব
- তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী
- অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ ইসির
- যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২ কোটি ৯৪ লাখ টাকার টোল আদায়
- ভোট গণনায় অনিয়ম, চাপের মুখে থাইল্যান্ডের নির্বাচন কমিশন
- টানা ব্যর্থতায় চাকরি হারালেন টটেনহ্যামের কোচ
- গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
- প্রথমবার মাঠে গড়াচ্ছে নারীদের বিপিএল
- ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির
- ‘শঙ্কামুক্ত ও উৎসবমুখর নির্বাচনের লক্ষ্য অর্জনে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
- ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে ‘রাবারের স্তর’, শ্রীলঙ্কান ব্যাটারের অভিযোগ
রাজধানীতে শিক্ষার্থী নির্যাতন
প্রতিষ্ঠান তালাবদ্ধ লাপাত্তা অভিযুক্তরা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান
২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
গৃহকর্মীকে নির্যাতন; আদালতে উঠে এলো বিমানের সাবেক এমডির বাসার লোমহর্ষক বর্ণনা
১২ ঘণ্টা আগে | নগর জীবন