চীনের সঙ্গে কিছু ক্ষেত্রে যুক্ততার ঝুঁকি নিয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন, সম্পূর্ণ ভিত্তিহীন এবং গোপন উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে চীনা দূতাবাস। গতকাল ঢাকার চীনা দূতাবাসের মুখপাত্রের বিবৃতিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন। এসব মন্তব্যে শুদ্ধ আর ভুল গুলিয়ে ফেলা হয়েছে এবং এর পেছনে সুস্পষ্ট অসৎ উদ্দেশ্য রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫০ বছরে চীন ও বাংলাদেশ সব সময় একে অন্যকে সমর্থন করেছে, সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতায় যুক্ত হয়েছে। চীন-বাংলাদেশ সহযোগিতা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে এবং ব্যাপক জনসমর্থন পেয়েছে। এ সহযোগিতা আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সহায়ক। চীনের মুখপাত্র আরও বলেন, ‘চীন ও বাংলাদেশের সহযোগিতা দুই দেশ ও তাদের জনগণের বিষয়। এখানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কিংবা আঙুল তোলার কোনো সুযোগ নেই। আমরা যুক্তরাষ্ট্রকে তাদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানাই এবং বাংলাদেশের স্থিতিশীলতা ও আঞ্চলিক উন্নয়ন এবং সহযোগিতার পক্ষে সহায়ক এমন কর্মকাণ্ডে বেশি মনোযোগ দেওয়ার তাগিদ দিতে চাই।’ উল্লেখ্য, বুধবার ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, ‘শুনানিতে আমি যেমন বলেছিলাম, দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব নিয়ে আমি উদ্বিগ্ন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। বাংলাদেশে আমি সব বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখব, সেটা অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকার হোক। এখানে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততায় ঝুঁকির যে বিষয়টি রয়েছে, সেটা আমি স্পষ্টভাবে তুলে ধরব।’
শিরোনাম
- কত ভোট পেলেন আমজনতার তারেক
- ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী
- ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন
- নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি
- জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম
- নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী
- সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী
- সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী
- গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল
- তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের
- গাজীপুরের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী
- ২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম
- ৭ নারী প্রার্থীর বিশাল জয়
- এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী
- পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়
- ৯৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে পার্থ
- নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
- ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী
- সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী
চীনা দূতাবাস
দায়িত্বজ্ঞানহীন বক্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর