পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার মুড়িগঙ্গা নদীতে যান্ত্রিক ত্রুটির কারণে একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার বিকালে কাকদ্বীপ মহকুমার কচুবেড়িয়া সংলগ্ন মুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত জাহাজ এমভি তামজীদ নাসির কলকাতা বন্দর থেকে পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল বলে প্রশাসন সূত্রে জানা গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, যাত্রাপথে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে জাহাজটি প্রবল স্রোতের মুখে পড়ে। ফাটল দেখা দেয় নিচের অংশে। পানি ঢুকতে শুরু করে। নাবিকরা দ্রুত সাহায্যের আবেদন জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর থানার পুলিশ। জাহাজে থাকা ১২ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, জাহাজে থাকা সব বাংলাদেশি নাবিক ও কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। ডুবে যাওয়া জাহাজটি কী ধরনের পণ্য বহন করছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। নদীতে তেল বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়েছে কি না- নজর রাখছে প্রশাসন। পরিবেশ দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে নদীর জল পরীক্ষা করার। এই দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য মুড়িগঙ্গা নদীপথে নৌ চলাচল ব্যাহত হয়। একাধিক লঞ্চ ও পণ্যবাহী নৌযানকে অন্য পথে সরিয়ে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ডুবে যাওয়া জাহাজটি দ্রুত নদী থেকে উদ্ধারের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
শিরোনাম
- কত ভোট পেলেন আমজনতার তারেক
- ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী
- ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন
- নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি
- জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম
- নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী
- সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী
- সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী
- গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল
- তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের
- গাজীপুরের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী
- ২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম
- ৭ নারী প্রার্থীর বিশাল জয়
- এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী
- পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়
- ৯৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে পার্থ
- নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
- ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী
- সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী
যান্ত্রিক ত্রুটি
পশ্চিমবঙ্গে নদীতে ডুবে গেল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর