শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ আপডেট: ০০:৪৪, শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

নতুন আশা নেই বিনিয়োগে

চমক দেখাতে ব্যর্থ বিডা
মানিক মুনতাসির
প্রিন্ট ভার্সন
নতুন আশা নেই বিনিয়োগে

জুলাই আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও গত দেড় বছরে দেশের বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন কোনো আশার সঞ্চার হয়নি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বলছে, বিনিয়োগ সম্মেলনের ফল পেতে আরও অপেক্ষা করতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর গত বছরের ৭-১০ এপ্রিল বিনিয়োগ সম্মেলন করে বিডা। ওই সম্মেলন ঘিরে বিনিয়োগ ও কর্মসংস্থানের বিষয়ে সারা দেশে ব্যাপক শোরগোল পড়ে যায়। এমন একটি আন্তর্জাতিক সম্মেলন করতে অন্তর্বর্তী সরকারের খরচ হয় মাত্র ৫ কোটি টাকা; যা সে সময় দেশের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। সম্মেলনে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া যায়। এরপর অবশ্য নতুন করে তেমন কোনো বিনিয়োগ প্রস্তাব আসেনি। বরং অর্থবছরের হিসাব অনুযায়ী ২০২৪-২৫ সময়ে বিডায় দেশিবিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধনের হার কমে ৫৮ শতাংশ। সেই নেতিবাচক ধারা এখনো অব্যাহত রয়েছে। বিডা অবশ্য বলছে, বিনিয়োগ সম্মেলনের ফল পেতে আরও অপেক্ষা করতে হবে। শিল্পোদ্যোক্তা, দেশিবিদেশি বিনিয়োগকারী সবার মধ্যেই এখন ভোটের প্রতীক্ষা বলে মনে করেন বিশ্লেষকরা।

জানা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন গত বছরের অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, কাতার, চীন, মালয়েশিয়া, তুরস্ক ও কোরিয়া সফর করেছেন। এর মধ্যে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র, ফেব্রুয়ারিতে জাপান, মার্চে যুক্তরাজ্য ও এপ্রিলে কাতারে (প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে) গিয়েছেন। অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে এ চার দেশ সফর করেছেন। এর মধ্যে কাতার থেকে কোনো বিনিয়োগ আসেনি এবং যুক্তরাজ্য থেকে নিট এফডিআই কমেছে ৪০ দশমিক ৭১ শতাংশ। এ সময়ে যুক্তরাষ্ট্র থেকে যে বিনিয়োগ এসেছে তার চেয়ে বেশি প্রত্যাবাসিত হয়েছে। এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় জাপান ও যুক্তরাজ্য থেকে বিনিয়োগ প্রস্তাব নিবন্ধনের পরিমাণ কমেছে। এ সময়ে কাতার থেকে নতুন কোনো বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়নি। বিডার তথ্যমতে সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে দেশের বেসরকারি খাতে ৬৬ হাজার ৫৭ কোটি টাকার দেশিবিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ৫৮ শতাংশ কম। এ সময়ে প্রস্তাবিত প্রকল্পের সংখ্যাও কমেছে। বিশ্লেষকেরা বলছেন, রাতারাতি পরিস্থিতি বদলানোর উচ্চাশা না দেখিয়ে, নিজেদের ঢাক না পিটিয়ে বরং বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতাগুলো সমাধানে কাজ করাটা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হওয়া উচিত ছিল। কিন্তু সেটা হয়নি। কাগজে কলমে বহুবার ওয়ানস্টপ সার্ভিসের কথা বলা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি। বিশেষ করে গ্যাস-বিদ্যুতের সংকট কাটানো সম্ভব হয়নি। চলতি শীত মৌসুমেও প্রতিনিয়ত লোডশেডিং হচ্ছে। গ্যাসসংকট তো রয়েছেই। ফলে কোনো প্রকার উন্নতিই হয়নি কর্মসংস্থানের ক্ষেত্রেও। বরং ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন করে বেকার হয়েছে বিপুলসংখ্যক মানুষ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুসারে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৫৫ লাখ কোটি টাকা। জিডিপির আকার ৫০-৫৫ লাখ কোটি টাকা হলেও দেশিবিদেশি বিনিয়োগে নিবন্ধন বা বিনিয়োগে ইচ্ছা প্রকাশ এক থেকে দেড় লাখ কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে; যা দেশের মোট জিডিপির মাত্র ২ থেকে ৩ শতাংশের মধ্যে। যদিও সেবাসংযোগের বিলম্ব, জ্বালানিসংকট ও অন্যান্য লজিস্টিক প্রতিবন্ধকতায় প্রকৃত বিনিয়োগ নিবন্ধনের অর্ধেক বা আরও কম। বহু বছর ধরে চলে আসা অযোগ্য সরকারি কর্মকর্তাদের খামখেয়াল, অনিয়ম-দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরোতে পারেনি অন্তর্বর্তী সরকারও। ফলে বিনিয়োগ পরিস্থিতির কোনো উন্নতিই হয়নি। বরং রাজনৈতিক সরকারে দেশ পরিচালনার দায়িত্বে না থাকায় আস্থার সংকট আরও বেড়েছে। এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশের অন্যতম বৃহৎ বিনিয়োগের উৎস দেশ চীন। প্রধান উপদেষ্টা বেইজিং সফরে গিয়েছিলেন গত বছরের মার্চে। পরের মাস এপ্রিলে বাংলাদেশে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছিলেন উল্লেখযোগ্যসংখ্যক চীনা বিনিয়োগকারী। এরপর বিডার নির্বাহী চেয়ারম্যান দেশটিতে সফরে যান জুলাইয়ে। ওই সময় তিনি সাংহাইয়ে বিডার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন। সেখানে বাংলাদেশ-চায়না ইনভেস্টমেন্ট সেমিনারে প্রধান বক্তা হিসেবে চৌধুরী আশিক চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিদ্যুৎ, টেক্সটাইল ও আইটি খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান। বিপুল বিনিয়োগের দৃশ্যমান আগ্রহের পাশাপাশি প্রতিশ্রুতি পাওয়া গেলেও চূড়ান্তভাবে সেগুলো কার্যকর হয়নি। ফলে গত অর্থবছরে দেশটির বিনিয়োগকারীদের কাছ থেকে নতুন বিনিয়োগ প্রস্তাব নিবন্ধনের পরিমাণ কমেছে ৮৯ শতাংশ। পাশাপাশি এ সময়ে দেশে চীনের নিট এফডিআই প্রবাহ কমেছে ৩ দশমিক ৩ শতাংশ।

এ প্রসঙ্গে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘কোনো দেশেই বিদেশি বিনিয়োগ রাতারাতি আসে না। বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করতে সময়ের প্রয়োজন পড়ে। বাংলাদেশের বেলায়ও এর ব্যতিক্রম নয়। গত বছর আমাদের করা বিনিয়োগ সম্মেলনের ফল পেতে আরও সময় দিতে হবে।’

এদিকে দেশভিত্তিক বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধনের পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে চীন, জাপান, সিঙ্গাপুর, সৌদি আরব ও জার্মানি শীর্ষে থাকলেও ২০২৪-২৫ অর্থবছরে এ দেশগুলোর মধ্যে চীন ছাড়া আর কেউ শীর্ষ পাঁচে ছিল না। গত অর্থবছরে দক্ষিণ কোরিয়া থেকে সবচেয়ে বেশি ১ হাজার ৮২০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এরপর চীন থেকে এসেছে ৬২০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব, যেখানে আগের অর্থবছরে এসেছিল ৫ হাজার ৭৩০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব। গত অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ৪১০ কোটি, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩১০ কোটি ও হংকং থেকে ২২০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গত অর্থবছরে বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন কমে যাওয়ার বিষয়টি প্রত্যাশিতই ছিল। এ সময়ে বাংলাদেশ একটি রূপান্তরকালীন প্রক্রিয়ার মধ্যে ছিল। এ ধরনের একটি পরিস্থিতিতে বিনিয়োগকারীরা আগ্রহ দেখাবেন কোন ভরসায়? এ ছাড়া আমাদের অবকাঠামো এবং সুযোগের দিক থেকে দীর্ঘদিনের জিইয়ে থাকা সমস্যাও আমরা সমাধান করতে পারিনি। ফলে বিনিয়োগ তো আসেই নি বরং কমেছে।’ তবে নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব আসার পর যদি পরিবেশ স্থিতিশীল থাকে তখন হয়তো বিনিয়োগ পরিস্থিতির উন্নতি ঘটতে পারে বলে তিনি মনে করেন।

এই বিভাগের আরও খবর
রমজানের ছুটি শুরু স্কুল-কলেজে
রমজানের ছুটি শুরু স্কুল-কলেজে
২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
কে হচ্ছেন স্পিকার
কে হচ্ছেন স্পিকার
সচিবরা কোনো দলের না, বললেন তারেক রহমান
সচিবরা কোনো দলের না, বললেন তারেক রহমান
শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন
শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন
রোজার মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি
রোজার মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি
দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহদী
দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহদী
এবার জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
এবার জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
যুক্তরাষ্ট্রে তিন সহস্রাধিক মসজিদে তারাবি নামাজ
যুক্তরাষ্ট্রে তিন সহস্রাধিক মসজিদে তারাবি নামাজ
কবিরাজের চিকিৎসা নিতে গিয়ে তরুণী এক বছর নিখোঁজ
কবিরাজের চিকিৎসা নিতে গিয়ে তরুণী এক বছর নিখোঁজ
৯৩ বার পেছাল তদন্ত প্রতিবেদন
৯৩ বার পেছাল তদন্ত প্রতিবেদন
সেনাবাহিনীর ট্রাক-বাস সংঘর্ষ সেনাসদস্যসহ নিহত ৩
সেনাবাহিনীর ট্রাক-বাস সংঘর্ষ সেনাসদস্যসহ নিহত ৩
সর্বশেষ খবর
বায়ুদূষণে শীর্ষে ঢাকা
বায়ুদূষণে শীর্ষে ঢাকা

এই মাত্র | নগর জীবন

বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের
বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের

৩ মিনিট আগে | মাঠে ময়দানে

আজ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে প্রায় ১ ঘণ্টা
আজ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে প্রায় ১ ঘণ্টা

৫ মিনিট আগে | অর্থনীতি

টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে বশ
টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে বশ

৮ মিনিট আগে | মাঠে ময়দানে

সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ

৯ মিনিট আগে | জাতীয়

ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’
ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’

১৩ মিনিট আগে | শোবিজ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা

১৭ মিনিট আগে | নগর জীবন

মেট্রোরেলে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা
মেট্রোরেলে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

১৯ মিনিট আগে | নগর জীবন

ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় আসামি ছোট ভাই গ্রেফতার
ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় আসামি ছোট ভাই গ্রেফতার

৩২ মিনিট আগে | নগর জীবন

আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

৩৩ মিনিট আগে | ইসলামী জীবন

রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন
রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন

৩৮ মিনিট আগে | নগর জীবন

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত
আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত

৪৯ মিনিট আগে | জাতীয়

কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

৫৫ মিনিট আগে | নগর জীবন

রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল
রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল

১ ঘণ্টা আগে | জাতীয়

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ ঢাকার কোথায় কোন কর্মসূচি?
আজ ঢাকার কোথায় কোন কর্মসূচি?

১ ঘণ্টা আগে | নগর জীবন

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১ ঘণ্টা আগে | নগর জীবন

রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল

১ ঘণ্টা আগে | নগর জীবন

অস্ট্রেলিয়ার ব্যর্থতায় হেইডেনের কণ্ঠে হতাশা
অস্ট্রেলিয়ার ব্যর্থতায় হেইডেনের কণ্ঠে হতাশা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র
ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জেনেভায় ইউক্রেন–রাশিয়ার দুই দিনের শান্তি আলোচনা, মেলেনি সমাধান
জেনেভায় ইউক্রেন–রাশিয়ার দুই দিনের শান্তি আলোচনা, মেলেনি সমাধান

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কড়াকড়ির মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন
কড়াকড়ির মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভিনিকেই উল্টো দুষলেন মরিনহো
ভিনিকেই উল্টো দুষলেন মরিনহো

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণে ৩৮ শ্রমিক নিহত, আহত ২৭
নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণে ৩৮ শ্রমিক নিহত, আহত ২৭

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঋণের ফাঁদের দিকে দেশ
ঋণের ফাঁদের দিকে দেশ

৬ ঘণ্টা আগে | অর্থনীতি

৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট
৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট

৬ ঘণ্টা আগে | ফেসবুক কর্নার

হলিউড অভিনেতা টম নুনান আর নেই
হলিউড অভিনেতা টম নুনান আর নেই

৬ ঘণ্টা আগে | শোবিজ

চীনের তৈরি রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়
চীনের তৈরি রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সামনে অনেক চ্যালেঞ্জ
সামনে অনেক চ্যালেঞ্জ

৭ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি

৭ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে
রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে

২২ ঘণ্টা আগে | জাতীয়

সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন
সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন

২১ ঘণ্টা আগে | নগর জীবন

ফজরের নামাজের পরই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা
ফজরের নামাজের পরই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা

২১ ঘণ্টা আগে | রাজনীতি

রমজানে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়
রমজানে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

১১ ঘণ্টা আগে | জাতীয়

সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ
সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ

২১ ঘণ্টা আগে | জাতীয়

সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংক্ষিপ্ত জীবনী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সংক্ষিপ্ত জীবনী

২৩ ঘণ্টা আগে | জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন

২১ ঘণ্টা আগে | জাতীয়

ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

১৯ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি
ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

২২ ঘণ্টা আগে | জাতীয়

আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়
আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়

১৪ ঘণ্টা আগে | জাতীয়

চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

১৪ ঘণ্টা আগে | ইসলামী জীবন

৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট
৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট

৬ ঘণ্টা আগে | ফেসবুক কর্নার

সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের
সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

১৬ ঘণ্টা আগে | জাতীয়

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯ ঘণ্টা আগে | জাতীয়

কেমন করলো বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলা স্কটল্যান্ড
কেমন করলো বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলা স্কটল্যান্ড

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, সরকারের নীতিমালা জারি
পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, সরকারের নীতিমালা জারি

১২ ঘণ্টা আগে | জাতীয়

সংসদে গেলেও সংবিধান অনুযায়ী যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা
সংসদে গেলেও সংবিধান অনুযায়ী যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা

১৩ ঘণ্টা আগে | জাতীয়

শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে : শিক্ষামন্ত্রী

১৮ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

পাসপোর্ট ছাড়া ফিরেছেন সৌদি থেকে, ছয় দিনে খুঁজে পাননি পরিবার
পাসপোর্ট ছাড়া ফিরেছেন সৌদি থেকে, ছয় দিনে খুঁজে পাননি পরিবার

১৬ ঘণ্টা আগে | জাতীয়

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু

১৫ ঘণ্টা আগে | জাতীয়

স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৭ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ ঘণ্টা আগে | জাতীয়

পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না : শিক্ষামন্ত্রী
পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না : শিক্ষামন্ত্রী

১৭ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩ সংরক্ষিত নারী আসন
বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩ সংরক্ষিত নারী আসন

১৪ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কার্ড নিয়ে নেমেছে ইরান
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কার্ড নিয়ে নেমেছে ইরান

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা
বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা

১২ ঘণ্টা আগে | জাতীয়

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না : অর্থমন্ত্রী
পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না : অর্থমন্ত্রী

১৮ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

প্রিন্ট সর্বাধিক
কারা হবেন ঢাকার দুই সিটির নগরপিতা
কারা হবেন ঢাকার দুই সিটির নগরপিতা

রকমারি নগর পরিক্রমা

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম পৃষ্ঠা

এমন একটা দিনেরই অপেক্ষায় ছিল জাতি
এমন একটা দিনেরই অপেক্ষায় ছিল জাতি

সম্পাদকীয়

শুল্ক ছাড়ের পরও দাম কমেনি খেজুরের
শুল্ক ছাড়ের পরও দাম কমেনি খেজুরের

পেছনের পৃষ্ঠা

শিক্ষা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ
শিক্ষা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ

পেছনের পৃষ্ঠা

‘গলার কাঁটা’ কোটি টাকার উন্নয়ন
‘গলার কাঁটা’ কোটি টাকার উন্নয়ন

রকমারি নগর পরিক্রমা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহদী
দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহদী

পেছনের পৃষ্ঠা

তারের জঞ্জালে নিত্য আতঙ্ক
তারের জঞ্জালে নিত্য আতঙ্ক

রকমারি নগর পরিক্রমা

কে হচ্ছেন স্পিকার
কে হচ্ছেন স্পিকার

পেছনের পৃষ্ঠা

জমবে এবার ইফতার রাজনীতি
জমবে এবার ইফতার রাজনীতি

পেছনের পৃষ্ঠা

গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ

প্রথম পৃষ্ঠা

স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি
স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না নীতিমালা জারি

প্রথম পৃষ্ঠা

শুরু হলো মাহে রমজান
শুরু হলো মাহে রমজান

প্রথম পৃষ্ঠা

রমজানে চাহিদা থাকা পণ্যের দাম চড়া
রমজানে চাহিদা থাকা পণ্যের দাম চড়া

পেছনের পৃষ্ঠা

সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

গাছে গাছে মুকুলের ঘ্রাণ
গাছে গাছে মুকুলের ঘ্রাণ

পেছনের পৃষ্ঠা

সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব
সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের দায়িত্ব

প্রথম পৃষ্ঠা

সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার হোক অর্থনৈতিক স্থিতিশীলতা!
সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার হোক অর্থনৈতিক স্থিতিশীলতা!

প্রথম পৃষ্ঠা

বড়পীরের তরিকতের রোজার সবক
বড়পীরের তরিকতের রোজার সবক

প্রথম পৃষ্ঠা

এবার জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
এবার জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

পেছনের পৃষ্ঠা

জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফেরত যাচ্ছি
জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফেরত যাচ্ছি

নগর জীবন

ঈমান চলচ্চিত্রের দরবেশ চরিত্রে অনবদ্য ছিলেন ওয়াসিম
ঈমান চলচ্চিত্রের দরবেশ চরিত্রে অনবদ্য ছিলেন ওয়াসিম

শোবিজ

এক দিনে দ্বিগুণ লেবুর দাম
এক দিনে দ্বিগুণ লেবুর দাম

দেশগ্রাম

ছোট ভাইয়ের আঘাতে বিএনপি নেতার মৃত্যু
ছোট ভাইয়ের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

দেশগ্রাম

খাল ভরাটে সীমাহীন ভোগান্তি
খাল ভরাটে সীমাহীন ভোগান্তি

রকমারি নগর পরিক্রমা

স্কুলছাত্রীর ওপর হামলা, যুবক আটক
স্কুলছাত্রীর ওপর হামলা, যুবক আটক

দেশগ্রাম

ভিন্নরূপে - আরিফিন শুভ
ভিন্নরূপে - আরিফিন শুভ

শোবিজ

বেনাপোল দিয়ে আমদানি ২৩৮০ টন চাল
বেনাপোল দিয়ে আমদানি ২৩৮০ টন চাল

দেশগ্রাম

সমঝোতা স্মারক
সমঝোতা স্মারক

নগর জীবন