বাগেরহাটে ৯ মাসের শিশু সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদর উপজেলা সভাপতির স্ত্রী। গতকাল দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিম কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। জুয়েল বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কারাগারে রয়েছেন। স্বজনসহ স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় হতাশাগ্রস্ত হয়ে স্বর্ণালী প্রথমে তার শিশুসন্তান নাজিম হোসেনকে হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি। স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করতে দীর্ঘদিন ধরে জামিনের জন্য চেষ্টা চালিয়ে আসছিলেন। স্বামীর জামিন না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। হতাশা থেকেই প্রথমে ৯ মাসের শিশু সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। এ সময় সাদ্দামের মা ও বোন বাড়ির বাইরে ছিলেন। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার ৯ মাসের শিশুসন্তান নাজিম হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
শিরোনাম
- নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ
- কুমিল্লা-৫ আসন : আগে ভোট, পরে কেন্দ্র পাহারার নির্দেশ
- নোয়াখালীতে হাতপাখার জনসভায় মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার
- কুমিল্লা-৭ আসনে দেয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে গণমিছিল
- বিএনপি প্রার্থী রনির আহ্বানে গাজীপুরে ক্রিকেটার তামিম
- ধর্ম ব্যবসায়ীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান ধানের শীষ প্রার্থীর
- যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা
- রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিংকের লিসা
- ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি
- ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
- নেপালকে কোচিং করানোর প্রস্তাব দিলেন স্টেইন
- মেয়াদ কম থাকায় কোনো বিনিয়োগ আসেনি: জ্বালানি উপদেষ্টা
- মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা
- ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি করছে না অন্তর্বর্তী সরকার: বিডা চেয়ারম্যান
- ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ
- তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি
- ‘ক্ষমতায় গেলে বৈধ গ্যাস সংযোগ ও মানুষের দুর্ভোগ নিরসন করা হবে’
- নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির
- বিএনপি ক্ষমতায় এলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে : আবদুল আউয়াল মিন্টু
- মানিকগঞ্জে সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় বিএনপি প্রার্থীর
সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর