শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ আপডেট: ০০:৪৪, রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নানান কৌশলে প্রচার

প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি, তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
নানান কৌশলে প্রচার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের তৃতীয় দিন গতকাল ছিল বেশ ব্যস্ত ও রঙিন। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোটারদের কাছে পৌঁছাতে নানামুখী কর্মসূচি পালন করেন। প্রচারণায় ছিল ভিন্নতা ও কৌশলের ছাপ। অনেকে উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, তুলে ধরেন নিজেদের নির্বাচনি অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা। কোথাও কোথাও পথসভা ও কর্মিসভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতা-কর্মীদের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগান ও করতালিতে। নদীবেষ্টিত অঞ্চলে দেখা গেছে ভিন্ন চিত্র। এক প্রার্থী নৌকায় উঠে মাঝিদের সঙ্গে নৌকা চালিয়ে ভোট প্রার্থনা করেন এবং নদীকেন্দ্রিক সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। আবার অনেক প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোট চেয়েছেন। এতে ভোটারদের সঙ্গে প্রার্থীদের দূরত্ব কিছুটা কমেছে বলে মনে করছেন স্থানীয়রা। সারা দিনের প্রচারণায় কোথাও উৎসবমুখর পরিবেশ, কোথাও ছিল গম্ভীর আলোচনা।

ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গতকাল প্রচার-প্রচারণা চালান নেতা-কর্মীরা। ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনাল মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। এতে চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বক্তৃতা করেন।

চট্টগ্রাম-১১ আসনের বিএনপি প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সকালে চট্টগ্রামে গণসংযোগকালে বলেছেন, বিএনপি কখনো কারও সঙ্গে আপস করেনি, ভবিষ্যতেও করবে না। সকালে ২৮ নম্বর দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর আগ্রাবাদ রেডিও অফিস, ডেবার পার, কমার্স কলেজ রোড, মোগলটুলি, দত্তপাড়া ও কাপুড়িয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গতকাল কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি বলেন, আমার কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি নেই। ভোটারদের জন্য যা প্রয়োজন হবে, তাই করব।

ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী সকালে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এবং দুপুরে মহিলা দল ও স্থানীয় মা-বোনদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ ছাড়া বিকাল থেকে রাত পর্যন্ত ৫০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চালান। 

মুন্সিগঞ্জের ইছামতী নদীর মাঝিদের সঙ্গে নৌকা চালিয়ে তাদের সঙ্গে নিজের জীবনের নানা স্মৃতি স্মরণ করে ব্যতিক্রমি নির্বাচনি প্রচারণা চালালেন মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনি গণসংযোগ করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী গতকাল দুপুরে রাজধানীর শান্তিনগর, শান্তিবাগ, আমিনবাগ ও চামেলিবাগ এলাকায় প্রচারণা করেন।

রাজধানীর মিরপুরের পল্লবীর আলুপট্টি, মিরপুর-১১ কাঁচাবাজার, বেনারসিপল্লি এলাকায় নির্বাচনি প্রচার চালিয়েছেন ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল বাতেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এলাকায় প্রচার চালান। ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান নির্বাচনি এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন।

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটির ৩৮ নম্বর ওয়ার্ডের জয়কালী মন্দির এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি রাজধানীর পুরান ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনের জন্য আন্ডারগ্রাউন্ড মেট্রো বা মনোরেল নির্মাণের পরিকল্পনার কথা জানান।

ঢাকা-২ আসনের বিএনপির প্রার্থী আমান উল্লাহ দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার খোয়ালখালী এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল গুপ্তহত্যা ও সহিংসতার মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে রাজধানীর শাহজাদপুর বাঁশতলা, নূরেরচালা বাজার, নবধারা সড়ক এবং একতা সড়ক এলাকায় নির্বাচনি প্রচারণা চালান।

ঢাকা-১৬ আসনে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সকালে রাজধানীর মিরপুরের রূপনগর অফিসার্স এলাকা ও ট ব্লক এলাকায় গণসংযোগ করেন।

ঢাকা-১৮ আসনকে কিশোর গ্যাং ও মাদকমুক্ত করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন এই আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। ঢাকা-১৫ আসনে সিপিবি প্রার্থী ডা. আহমেদ সাজেদুল হক (রুবেল) নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ঢাকা-১৪ আসনের বিভিন্ন ওয়ার্ডে কাস্তে মার্কার নির্বাচনে প্রচারাভিযান চালিয়েছেন মো. রিয়াজুদ্দিন। ঢাকা-১২ আসনে কাস্তে মার্কার প্রার্থী কল্লোল বণিক দিনভর প্রচারাভিযান চালিয়েছেন।

ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী ও মানবিক সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি নির্বাচনি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মিরপুর ও রূপনগর এলাকার বিভিন্ন স্কুল-কলেজ, দোকানপাট ও বাসাবাড়িতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নে নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শেষে বালাগঞ্জের আজিজপুর বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।   

সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন- এমন সব মানুষকে ১০ দলীয় জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোটসমর্থিত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগ চালিয়েছেন ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। ঢাকা-৪ নির্বাচনি এলাকার ৬১ নম্বর ওয়ার্ডে তার নির্বাচনি গণসংযোগ করেন।

কুড়িগ্রাম-১ আসনে নাগেশ্বরী-ভুরুঙ্গামারী বিএনপির প্রার্থী সাইফুর রহমান রানা নাগেশ্বরীতে নির্বাচনি জনসভা করেছেন। কুড়িগ্রাম-২ রাজারহাট-কুড়িগ্রাম-ফুলবাড়ী আসনে বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী আতিকুর রহমান রাজারহাট ও সদরের বিভিন্ন এলাকায়  প্রচারণা চালিয়েছেন।

কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহী তার নির্বাচনি আসনে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-০১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকন নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভুঁইয়া তামিমের কবর জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।

খুলনা-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সোনার বাংলা গড়তে হলে সবার আগে সোনার মানুষ তৈরি করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা-১ আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে উঠান বৈঠকে অংশ নেন। এরপর নির্বাচনি এলাকায় প্রচারণা চালান। সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির গতকাল দিনভর প্রচারণা চালিয়েছেন। একই আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সিলেট সদর উপজেলার ফতেহপুর এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন।

এই বিভাগের আরও খবর
ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী খুন
ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী খুন
ইইউতে গার্মেন্ট রপ্তানিতে দ্বিতীয় স্থানে বাংলাদেশ
ইইউতে গার্মেন্ট রপ্তানিতে দ্বিতীয় স্থানে বাংলাদেশ
টর্চের আলোয় বাঁচল প্রাণ
টর্চের আলোয় বাঁচল প্রাণ
ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে শিক্ষাক্রমে ভর্তি নিষিদ্ধ
ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে শিক্ষাক্রমে ভর্তি নিষিদ্ধ
রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ
রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ
সাগরে মাছ ধরা নৌকায় ভারতীয় নৌবাহিনীর গুলি
সাগরে মাছ ধরা নৌকায় ভারতীয় নৌবাহিনীর গুলি
তড়িঘড়ি ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের সভা, স্থগিতের দাবি
তড়িঘড়ি ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের সভা, স্থগিতের দাবি
কিছু বিচ্যুতি থাকলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে
কিছু বিচ্যুতি থাকলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে
সমর্থকের পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির
সমর্থকের পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির
সবাইকে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধান উপদেষ্টার
সবাইকে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধান উপদেষ্টার
ভোটের পর বড় উত্থান
ভোটের পর বড় উত্থান
বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত একে-অপরের ওপর হামলা
বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত একে-অপরের ওপর হামলা
সর্বশেষ খবর
টম ক্রুজের সঙ্গে ব্র্যাড পিটের লড়াই!
টম ক্রুজের সঙ্গে ব্র্যাড পিটের লড়াই!

৩৩ মিনিট আগে | শোবিজ

বিসিএলের স্কোয়াড-সূচি ঘোষণা
বিসিএলের স্কোয়াড-সূচি ঘোষণা

৪৩ মিনিট আগে | মাঠে ময়দানে

গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলারের বেশি সহায়তার ঘোষণা
গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলারের বেশি সহায়তার ঘোষণা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি বুয়েট অধ্যাপক আবদুল হাছিব
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি বুয়েট অধ্যাপক আবদুল হাছিব

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার দিতে চেয়েছে বিভিন্ন দেশ
গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার দিতে চেয়েছে বিভিন্ন দেশ

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফের শুরু হচ্ছে ইরান–যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা
ফের শুরু হচ্ছে ইরান–যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পিরোজপুরে ২ বিএনপি নেতা কুপিয়ে জখম
পিরোজপুরে ২ বিএনপি নেতা কুপিয়ে জখম

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

সোনারগাঁয়ে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইসলামের দৃষ্টিতে দেশ গড়ার চ্যালেঞ্জ
ইসলামের দৃষ্টিতে দেশ গড়ার চ্যালেঞ্জ

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

মুন্সীগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৩০টি তাজা ককটেল উদ্ধার
মুন্সীগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৩০টি তাজা ককটেল উদ্ধার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফোকলা অর্থনীতি সচল করার পরীক্ষা
ফোকলা অর্থনীতি সচল করার পরীক্ষা

৩ ঘণ্টা আগে | অর্থনীতি

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

৪ ঘণ্টা আগে | নগর জীবন

নির্মাণাধীন বাড়ির ট্যাংকে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
নির্মাণাধীন বাড়ির ট্যাংকে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

জেলেই চোখ পরীক্ষা, মানতে নারাজ ইমরান খানের দল
জেলেই চোখ পরীক্ষা, মানতে নারাজ ইমরান খানের দল

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমারখালীতে ইমামের ওপর হামলার অভিযোগ
কুমারখালীতে ইমামের ওপর হামলার অভিযোগ

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

নতুন সংসদের যাত্রা হোক পরিবর্তনের অঙ্গীকার দিয়ে
নতুন সংসদের যাত্রা হোক পরিবর্তনের অঙ্গীকার দিয়ে

৪ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

এ ধরনের ‘নতুন সংস্কৃতি’ রাজনীতিতে গুণগত পরিবর্তন আনে: তাহের
এ ধরনের ‘নতুন সংস্কৃতি’ রাজনীতিতে গুণগত পরিবর্তন আনে: তাহের

৫ ঘণ্টা আগে | রাজনীতি

সরকারের ব্যাংক ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা
সরকারের ব্যাংক ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

৫ ঘণ্টা আগে | অর্থনীতি

পাকিস্তানকে সহজেই হারিয়ে সুপার এইটে ভারত
পাকিস্তানকে সহজেই হারিয়ে সুপার এইটে ভারত

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মন্ত্রিপরিষদে আলোচনায় সিলেটের এম নাসের রহমান
মন্ত্রিপরিষদে আলোচনায় সিলেটের এম নাসের রহমান

৫ ঘণ্টা আগে | রাজনীতি

নতুন চার মহাকাশচারী পৌঁছালেন মহাকাশ স্টেশনে
নতুন চার মহাকাশচারী পৌঁছালেন মহাকাশ স্টেশনে

৫ ঘণ্টা আগে | বিজ্ঞান

পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

৫ ঘণ্টা আগে | জাতীয়

বিয়ের গুজব নিয়ে ম্রুণাল বললেন ‌‘টাকা দিয়েও এত পাবলিসিটি পেতাম না’
বিয়ের গুজব নিয়ে ম্রুণাল বললেন ‌‘টাকা দিয়েও এত পাবলিসিটি পেতাম না’

৫ ঘণ্টা আগে | শোবিজ

বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা, থাকছেন না তাসকিন
বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা, থাকছেন না তাসকিন

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মার্চ-এপ্রিলে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আশঙ্কা
মার্চ-এপ্রিলে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আশঙ্কা

৬ ঘণ্টা আগে | জাতীয়

জুলাইয়ে মাঠে গড়াচ্ছে গ্লোবাল সুপার লিগের নতুন আসর
জুলাইয়ে মাঠে গড়াচ্ছে গ্লোবাল সুপার লিগের নতুন আসর

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫০০ গোল ছুঁয়ে ইতিহাস গড়ার পথে কেইন
৫০০ গোল ছুঁয়ে ইতিহাস গড়ার পথে কেইন

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামলা-চাঁদা দাবিতে লক্ষ্মীপুরে বিএনপি নেতাদের দুই মামলা, গ্রেফতার ২
হামলা-চাঁদা দাবিতে লক্ষ্মীপুরে বিএনপি নেতাদের দুই মামলা, গ্রেফতার ২

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

১২ ঘণ্টা আগে | জাতীয়

যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত
যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত

১৮ ঘণ্টা আগে | জাতীয়

নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

আজিজ খান, এস আলমের ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন
আজিজ খান, এস আলমের ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন

১৬ ঘণ্টা আগে | অর্থনীতি

'একটা লোকও ভোট দিল না'
'একটা লোকও ভোট দিল না'

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যে সিদ্ধান্ত জানাল ইসি
বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যে সিদ্ধান্ত জানাল ইসি

১১ ঘণ্টা আগে | জাতীয়

‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?
‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?

১৫ ঘণ্টা আগে | জাতীয়

উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা হাসান
উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা হাসান

১২ ঘণ্টা আগে | জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি

১৪ ঘণ্টা আগে | জাতীয়

শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান
শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

১৯ ঘণ্টা আগে | জাতীয়

'কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই'
'কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই'

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

৭ ঘণ্টা আগে | রাজনীতি

কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

১১ ঘণ্টা আগে | রাজনীতি

পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল
পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল

১৩ ঘণ্টা আগে | জাতীয়

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

৯ ঘণ্টা আগে | রাজনীতি

৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য
৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য

১৪ ঘণ্টা আগে | রাজনীতি

রমজানে স্কুল বন্ধের বিষয়ে যা বলছে অধিদফতর
রমজানে স্কুল বন্ধের বিষয়ে যা বলছে অধিদফতর

৮ ঘণ্টা আগে | জাতীয়

ভিসা ছাড়াই চীন ভ্রমণ কার্যকর হচ্ছে মঙ্গলবার
ভিসা ছাড়াই চীন ভ্রমণ কার্যকর হচ্ছে মঙ্গলবার

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা

১৬ ঘণ্টা আগে | জাতীয়

বিএনপি ৪৯.৯৭% ও জামায়াত ৩১.৭৬% ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৪৯.৯৭% ও জামায়াত ৩১.৭৬% ভোট পেয়েছে: ইসি

৯ ঘণ্টা আগে | জাতীয়

দিল্লির প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল
দিল্লির প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

৭ ঘণ্টা আগে | জাতীয়

খামেনির সঙ্গে সরাসরি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প
খামেনির সঙ্গে সরাসরি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সন্ধ্যায় শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
সন্ধ্যায় শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে: আযাদ
১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে: আযাদ

১৮ ঘণ্টা আগে | জাতীয়

পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’
পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

৯ ঘণ্টা আগে | জাতীয়

এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল
এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল

১৬ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশের সঙ্গে আলোচনার উদ্যোগ ভারতকেই নিতে হবে: বিবিসির প্রতিবেদন
বাংলাদেশের সঙ্গে আলোচনার উদ্যোগ ভারতকেই নিতে হবে: বিবিসির প্রতিবেদন

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আজকের স্বর্ণের দাম
আজকের স্বর্ণের দাম

১৭ ঘণ্টা আগে | অর্থনীতি

এক লাখের বেশি ভোটে জয়ী ৩১ প্রার্থী, কোন দলে কত
এক লাখের বেশি ভোটে জয়ী ৩১ প্রার্থী, কোন দলে কত

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
খালেদা জিয়ার পর কেউ ওঠেননি সেই লাল বাড়িটিতে
খালেদা জিয়ার পর কেউ ওঠেননি সেই লাল বাড়িটিতে

পেছনের পৃষ্ঠা

জুলাই জাদুঘরে ঢুকতে হবে পাঁচ গুণ বেশি টাকা দিয়ে!
জুলাই জাদুঘরে ঢুকতে হবে পাঁচ গুণ বেশি টাকা দিয়ে!

প্রথম পৃষ্ঠা

কী ঘটেছিল হাতিয়ায়
কী ঘটেছিল হাতিয়ায়

প্রথম পৃষ্ঠা

ধানের শীষে ৫০, দাঁড়িপাল্লায় পড়েছে ৩২ শতাংশ ভোট
ধানের শীষে ৫০, দাঁড়িপাল্লায় পড়েছে ৩২ শতাংশ ভোট

প্রথম পৃষ্ঠা

মিষ্টি আর ফুল পাঠালেন মমতা
মিষ্টি আর ফুল পাঠালেন মমতা

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ইয়াবার আরও ভয়াবহ বিস্তার অপ্রচলিত মাদকে নতুন ভয়
ইয়াবার আরও ভয়াবহ বিস্তার অপ্রচলিত মাদকে নতুন ভয়

পেছনের পৃষ্ঠা

নারী দল নিয়ে কেন লুকোচুরি!
নারী দল নিয়ে কেন লুকোচুরি!

মাঠে ময়দানে

নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী
নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

প্রথম পৃষ্ঠা

ইউনূস সরকারকে কীভাবে মনে রাখবে বাংলাদেশ
ইউনূস সরকারকে কীভাবে মনে রাখবে বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

সম্প্রীতির নতুন রাজনীতি
সম্প্রীতির নতুন রাজনীতি

প্রথম পৃষ্ঠা

ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন
ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন

প্রথম পৃষ্ঠা

কাল বিদায় অন্তর্বর্তী সরকারের
কাল বিদায় অন্তর্বর্তী সরকারের

প্রথম পৃষ্ঠা

নির্বাচন : ধর্ম, রাজনীতি ও ব্যক্তিগত জীবন
নির্বাচন : ধর্ম, রাজনীতি ও ব্যক্তিগত জীবন

সম্পাদকীয়

যথাসময়েই গেজেট হয়েছে, অভিযোগ থাকলে কোর্টে যান
যথাসময়েই গেজেট হয়েছে, অভিযোগ থাকলে কোর্টে যান

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশকে নিয়ে মুগ্ধ সুস্মিতা
বাংলাদেশকে নিয়ে মুগ্ধ সুস্মিতা

শোবিজ

আমি পদত্যাগ করিনি
আমি পদত্যাগ করিনি

প্রথম পৃষ্ঠা

নির্বাচন নিয়ে যা বললেন রাশিয়ার সিইসি
নির্বাচন নিয়ে যা বললেন রাশিয়ার সিইসি

প্রথম পৃষ্ঠা

রমজানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ
রমজানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ

প্রথম পৃষ্ঠা

আবেগাপ্লুত মেহজাবীন
আবেগাপ্লুত মেহজাবীন

শোবিজ

কাল খোলা আকাশে ব্যতিক্রমী শপথ
কাল খোলা আকাশে ব্যতিক্রমী শপথ

প্রথম পৃষ্ঠা

ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা
ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা

প্রথম পৃষ্ঠা

ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে শিক্ষাক্রমে ভর্তি নিষিদ্ধ
ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে শিক্ষাক্রমে ভর্তি নিষিদ্ধ

পেছনের পৃষ্ঠা

তৎসম শব্দের গাম্ভীর্য কাটিয়ে ভাষা সাধারণের বোধগম্য হয়েছে
তৎসম শব্দের গাম্ভীর্য কাটিয়ে ভাষা সাধারণের বোধগম্য হয়েছে

প্রথম পৃষ্ঠা

৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় ঐক্যের
৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় ঐক্যের

প্রথম পৃষ্ঠা

বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত একে-অপরের ওপর হামলা
বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত একে-অপরের ওপর হামলা

পেছনের পৃষ্ঠা

জোনায়েদ সাকির বিজয়ে শোকরানা ও মিলাদ মাহফিল
জোনায়েদ সাকির বিজয়ে শোকরানা ও মিলাদ মাহফিল

দেশগ্রাম