দেশের তৈরি পোশাকশিল্পের সংকট মোকাবিলাসহ রপ্তানি সচল রাখতে সরকারের কাছ থেকে নীতিগত ও জরুরি আর্থিক সহায়তা চাইল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে এক জরুরি বৈঠকে এ সহায়তা চান তারা। বৈঠকে বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, মিজানুর রহমান ও পরিচালক ফয়সাল সামাদ। বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিদল বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও নানা প্রতিকূলতায় তৈরি পোশাকশিল্প ক্রান্তিকাল অতিক্রম করছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ২ দশমিক ৪৩ শতাংশ কমেছে। ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে ২০২৪ সালের একই সময়ের তুলনায় এই খাতে রপ্তানি প্রবৃদ্ধি গড়ে ৯ দশমিক ৪৩ শতাংশ কমেছে। বিজিএমইএ জানায়, গত এক বছরে উৎপাদন ব্যয় বৃদ্ধি, পণ্যের মূল্য ও ক্রয়াদেশ কমে যাওয়াসহ বিভিন্ন কারণে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আরও অনেক কারখানা বন্ধের ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন, সরকারি ছুটি এবং পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফেব্রুয়ারি ও মার্চ মাসে কর্মদিবসের সংখ্যা অনেক কমে আসবে। বিজিএমইএ আরও বলছে, ৬০ দিনের মধ্যে কারখানা মাত্র ৩৫ দিন খোলা থাকলেও মার্চ মাসে নিয়মিত বেতনের পাশাপাশি বোনাস এবং অগ্রিম বেতন মিলিয়ে কারখানাগুলোকে প্রায় দ্বিগুণ মজুরি পরিশোধ করতে হবে। এতে সবচেয়ে বেশি সংকটে পড়বে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) প্রতিষ্ঠানগুলো। এ পরিস্থিতিতে সঠিক সময়ে ব্যাংকিং সহায়তা না পেলে এসএমই প্রতিষ্ঠানগুলোর পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের মজুরি ও উৎসব ভাতা পরিশোধ করা এবং উৎপাদন সচল রাখা সম্ভব হবে না। এতে শিল্পে অস্থিরতা তৈরি হতে পারে; যা সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতিকর। বৈঠকে বিজিএমইএ নেতারা বলেন, লিয়েন ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকে প্রক্রিয়াধীন বকেয়া নগদ সহায়তার আবেদন দ্রুত নিষ্পত্তি করে অর্থ ছাড় দেওয়া প্রয়োজন। এতে কারখানাগুলোর ক্যাশ-ফ্লোতে স্বস্তি আসবে। এ ছাড়া পাশাপাশি ঈদ ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে ছয় মাসের বেতনের সমপরিমাণ অর্থ স্বল্প সুদে ও সহজ শর্তে ‘সফট লোন’ দেওয়ার অনুরোধ জানান তারা।
শিরোনাম
- ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশ বিপর্যয়ে পড়বে: প্রিন্স
- এপস্টেইন-কাণ্ডের জেরে টলমল ব্রিটেনের প্রধানমন্ত্রীর গদি!
- দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানানোর নির্দেশ ইসির
- বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন সেবা চালু
- কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা
- ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে অস্ট্রেলিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ
- ‘দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম’
- লেবানন থেকে এক নেতাকে অপহরণ করল ইসরায়েলি বাহিনী
- জনগণ এবারও বিএনপিতে আস্থা রাখবে: আমীর খসরু
- ওসির পক্ষপাতমূলক আচরণ তদন্তে এসএমপি
- মানিকগঞ্জে সতের বছরে কোনো উন্নয়ন হয়নি : আফরোজা খানম রিতা
- ঢাকা-৫ আসনে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান
- বগুড়া-২ আসনে মীর শাহে আলমের নির্বাচনি সমাবেশ
- জাপানের সঙ্গে ইপিএ চুক্তি পণ্য রফতানিতে সম্ভাব্য বাধা দূর করবে
- নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন : ২৫৯ মামলায় ৩২ লাখ টাকা জরিমানা
- আরও ২০৯ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগ, ইরানে চার রাজনীতিক গ্রেফতার
- মূল্যস্ফীতির ক্ষেত্রেই আমরা একটু পিছিয়ে আছি: গভর্নর
- বিমানের জ্বালানি বাঁচাতে নতুন প্রযুক্তি উদ্ভাবন করল নাসা
- একসঙ্গে বেড়ে ওঠা, অন্তিম যাত্রাতেও একসঙ্গে তিন বন্ধু
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট:
০২:৩৩, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চায় বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান
১৮ ঘণ্টা আগে | রাজনীতি