শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ আপডেট: ০৯:৫৮, শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬

ডা. শফিকুর রহমান

জামায়াত ক্ষমতা পেলে সব শিশুর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র

প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
জামায়াত ক্ষমতা পেলে সব শিশুর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পিরোজপুরে নির্বাচনি জনসভায় বলেছেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র এবং মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনা করার সুযোগ পাবে। পটুয়াখালীর বাউফলে জামায়াত আমির বলেন, ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন সূর্যের উদয় হবে। ঝালকাঠির নির্বাচনি জনসভায় তিনি বলেন, খুব শিগগিরই যুবকদের হাতে দেশের দায়িত্ব তুলে দিতে চাই। নড়াইলে জনসভায় জামায়াত আমির বলেন, আমরা শুধু জামায়াত বা দাঁড়িপাল্লার বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই। বরিশালের মেহেন্দীগঞ্জে নির্বাচনি জনসভায় জামায়াত আমির বলেন, আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাড় ধরে টান দেব। নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

পিরোজপুর : জিলা স্কুল মাঠে সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র এবং মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনা করার সুযোগ পাবে। তিনি বলেন, ‘অতীতে অনেক মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। দেশের ২৮ লাখ কোটি টাকা চুরি করে পাচার করেছে স্বৈরাচার সরকার। আল্লাহ আমাদের সুযোগ দিলে কাউকে লুটপাট করতে দেব না।’ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন পিরোজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনে জামায়াত প্রার্থী শামীম সাঈদী, পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদীসহ ১১-দলীয় ঐক্যজোটের নেতারা।

পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে নির্বাচনি জনসভায় জামায়াত আমির বলেন, ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন সূর্যের উদয় হবে। সেই বাংলাদেশে ব্যাংকের টাকা লুট করে নেতা হতে দেওয়া হবে না। ব্যাংকের অর্থ বিদেশে পাচার করতে দেওয়া হবে না। পাচার করা অর্থ খুঁজে খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে জমা দেওয়া হবে। পটুয়াখালীর চারটি আসন ও বরগুনার একটি আসনের প্রার্থীদের হাতে স্ব স্ব দলের প্রতীক তুলে পরিচয় করিয়ে দেন জামায়াত আমির।

উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান প্রমুখ।

ঝালকাঠি : জেলার বয়েজ স্কুল মাঠে সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, যুবকরা জুলাই আন্দোলনে না নামলে ২০৪১ সাল পর্যন্ত এ দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়ন করা সম্ভব হতো না। তাই আগামীতেও যুবসমাজকে জেগে উঠতে হবে। এ আন্দোলন ও লড়াই তাদের নিয়েই এগিয়ে নেওয়া হবে। খুব শিগগিরই এ যুবকদের হাতেই দেশের দায়িত্ব তুলে দিতে চাই। তিনি বলেন, ‘আমরা এমন এক রাষ্ট্র গড়তে চাই যেখানে সবার জন্য সমান বিচার থাকবে। অন্যায়ের সঙ্গে আপস করা হবে না। কেউ পেশিশক্তির মাধ্যমে ভোট কেন্দ্র দখল করতে এলে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে।’ তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের ইজ্জতের গ্যারান্টি নেই। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তৃতা করেন ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

নড়াইল : সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, আমরা শুধু জামায়াত বা দাঁড়িপাল্লার বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই। রাজনীতিকে যারা ব্যবসার পণ্য করে তারা কখনো দেশ গড়তে পারবে না। আর পুরোনো রাজনীতিতে ফিরতে চাই না। বাংলাদেশকে পাল্টে দিতে চাই। মাথা উঁচু করে দাঁড়াতে চাই। রাজনৈতিক নেতৃত্বে সততা আর সদিচ্ছা থাকলে সমাজ পাল্টাতে সময় লাগে না। জেলা জামায়াতে ইসলামীর আমির ও নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ও নড়াইলের সাবেক জেলা আমির মাওলানা আশেক ইলাহী, জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনের প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার।

বরিশাল : মেহেন্দীগঞ্জ উপজেলা সদরের আরসি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাড় ধরে টান দেব। রাঘববোয়াল, গডফাদার, মাফিয়ারা থাকবে আইনের ধরাছোঁয়ার বাইরে আর ছিঁচকে চোরদের আইনের আওতায় এনে শাস্তি দেবেন- এটা হবে না।

এ সময় জামায়াত আমির বরিশাল-১ আসনের কামরুল ইসলাম খান, বরিশাল-২ আসনের আবদুল মান্নান, বরিশাল-৩ আসনে এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, বরিশাল-৪ আসনের প্রার্থী আবদুল জব্বার ও বরিশাল-৬ আসনের প্রার্থী মো. মাহমুদুন নবীর হাতে প্রতীক তুলে দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান।

ফরিদপুর : ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে গতকাল রাত সাড়ে ৮টায় নির্বাচনি বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মায়েদের যারা অপমান করছে তাদের ছাড় দেওয়া হবে না। সে যতই শক্তিশালী হোক না কেন।’ তিনি বলেন, ‘আমরা এ দেশটাকে শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা হানাহানির রাজনীতি চাই না। আমরা সুন্দর একটি দেশ গড়তে চাই।’ জামায়াত আমির বলেন, ‘আমাদের মূল লক্ষ্যই হচ্ছে গোটা দেশকে শিল্পাঞ্চলে পরিণত করা। যারা টাকা লুট করে নিয়ে গেছে তাদের টাকা পেটের মধ্যে হাত ঢুকিয়ে বের করে আনা হবে।’

সেই টাকা দিয়ে আমরা উন্নয়নের কাজ করব। আমি ফরিদপুরবাসীকে কথা দিয়ে যেতে চাই, আপনারা আমাদের ক্ষমতায় আসার সুযোগ দিলে আমরা আপনাদের জন্য সব সময় কাজ করব। আপনাদের যেসব সমস্যা রয়েছে তা সমাধানের চেষ্টা করব।’

এই বিভাগের আরও খবর
মধ্যপ্রাচ্যের চার রুটে স্থগিত বাংলাদেশ বিমানের ফ্লাইট
মধ্যপ্রাচ্যের চার রুটে স্থগিত বাংলাদেশ বিমানের ফ্লাইট
মিরপুরে স্পা সেন্টারে আগুন দুজনের মৃত্যু
মিরপুরে স্পা সেন্টারে আগুন দুজনের মৃত্যু
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সোনার দাম আবারও কমল
সোনার দাম আবারও কমল
কান থেকে দুল ছিঁড়ে নিয়ে গেল ছিনতাইকারী
কান থেকে দুল ছিঁড়ে নিয়ে গেল ছিনতাইকারী
চার বেসরকারি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
চার বেসরকারি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
সন্দেহে মাদক কারবারের দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জের
সন্দেহে মাদক কারবারের দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জের
সংঘাত দীর্ঘ হলে নেতিবাচক প্রভাব পড়বে রেমিট্যান্সে
সংঘাত দীর্ঘ হলে নেতিবাচক প্রভাব পড়বে রেমিট্যান্সে
ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর ছিনতাই
ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর ছিনতাই
ইমিসহ তিনজনের জামিন আবেদন নাকচ
ইমিসহ তিনজনের জামিন আবেদন নাকচ
এনআইডি সংশোধন ফি বাড়ানোর প্রস্তাব
এনআইডি সংশোধন ফি বাড়ানোর প্রস্তাব
নওগাঁয় বসতবাড়িতে হামলা লুট
নওগাঁয় বসতবাড়িতে হামলা লুট
সর্বশেষ খবর
ফ‍্যামিলি কার্ড নিয়ে এই মানুষগুলোর উচ্ছ্বাস আমরা বুঝতে পারব না: ফারুকী
ফ‍্যামিলি কার্ড নিয়ে এই মানুষগুলোর উচ্ছ্বাস আমরা বুঝতে পারব না: ফারুকী

৪৮ সেকেন্ড আগে | জাতীয়

জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

২ মিনিট আগে | দেশগ্রাম

শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

৬ মিনিট আগে | মন্ত্রীকথন

মন্ত্রীদের ২ মাসের বেতন দেবে না পাকিস্তান, সরকারি অফিস খোলা ৪ দিন
মন্ত্রীদের ২ মাসের বেতন দেবে না পাকিস্তান, সরকারি অফিস খোলা ৪ দিন

১৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রায়গঞ্জে ছয় ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো দুটি
রায়গঞ্জে ছয় ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো দুটি

১৫ মিনিট আগে | দেশগ্রাম

ইরানে 'সবচেয়ে তীব্রতম' দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে 'সবচেয়ে তীব্রতম' দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

২০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রিশাদকে সামলানোর পরিকল্পনায় পাকিস্তান
রিশাদকে সামলানোর পরিকল্পনায় পাকিস্তান

২০ মিনিট আগে | মাঠে ময়দানে

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে বৈধ প্রার্থী আটজন, আপিল করেননি কেউ
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে বৈধ প্রার্থী আটজন, আপিল করেননি কেউ

২৯ মিনিট আগে | জাতীয়

সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল: শিশির মনির
সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল: শিশির মনির

৩১ মিনিট আগে | জাতীয়

তিন বছর পর বাগদানের সেই হীরার আংটি ফিরে পেলেন হলিউড অভিনেত্রী
তিন বছর পর বাগদানের সেই হীরার আংটি ফিরে পেলেন হলিউড অভিনেত্রী

৩৫ মিনিট আগে | শোবিজ

মাদক কারবারি ও চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না : এমপি মান্নান
মাদক কারবারি ও চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না : এমপি মান্নান

৪১ মিনিট আগে | দেশগ্রাম

আরও বিধ্বংসী ড্রোন এনে ইরানের চমক, মার্কিন শিবিরে আতঙ্ক
আরও বিধ্বংসী ড্রোন এনে ইরানের চমক, মার্কিন শিবিরে আতঙ্ক

৪৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মধ্যপ্রাচ্য সংকটে দেশে ডলারের দাম বেড়েছে
মধ্যপ্রাচ্য সংকটে দেশে ডলারের দাম বেড়েছে

৪৪ মিনিট আগে | অর্থনীতি

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

৪৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী
আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী

৪৯ মিনিট আগে | চায়ের দেশ

দুর্যোগের দুর্ভোগ প্রশমনে সবসময় প্রস্তুত থাকা চাই : দুর্যোগ মন্ত্রী
দুর্যোগের দুর্ভোগ প্রশমনে সবসময় প্রস্তুত থাকা চাই : দুর্যোগ মন্ত্রী

৫১ মিনিট আগে | মন্ত্রীকথন

জেন্ডারভিত্তিক অনলাইন সহিংসতা মোকাবিলায় বরিশালে কর্মশালা
জেন্ডারভিত্তিক অনলাইন সহিংসতা মোকাবিলায় বরিশালে কর্মশালা

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ‘বিশ্ব গ্লুকোমা সপ্তাহ’র র‌্যালি
চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ‘বিশ্ব গ্লুকোমা সপ্তাহ’র র‌্যালি

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ভণ্ডামি ছাড়ুন, যথেষ্ট হয়েছে: ইউরোপীয় কমিশনকে ইরান
ভণ্ডামি ছাড়ুন, যথেষ্ট হয়েছে: ইউরোপীয় কমিশনকে ইরান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মগবাজারে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার
মগবাজারে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | নগর জীবন

নিশ্চিহ্ন না হতে চাইলে নিজের দিকে খেয়াল রাখুন, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
নিশ্চিহ্ন না হতে চাইলে নিজের দিকে খেয়াল রাখুন, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মধ্যপ্রাচ্যের আরেক দেশে পড়লো ইরানি ড্রোন
মধ্যপ্রাচ্যের আরেক দেশে পড়লো ইরানি ড্রোন

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি
চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

১ ঘণ্টা আগে | জাতীয়

নোয়াখালীর মাইজদীতে ইলেকট্রনিক দোকানে চুরি
নোয়াখালীর মাইজদীতে ইলেকট্রনিক দোকানে চুরি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আমিরাতে ইরানি হামলায় নিহত ৬, আহত ১২২
আমিরাতে ইরানি হামলায় নিহত ৬, আহত ১২২

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১ ঘণ্টা আগে | জাতীয়

পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু
পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ট্রাম্পের আশ্বাসেও কাটছে না শঙ্কা, তেলের দাম ১৫০ ডলারে ওঠার হুঁশিয়ারি বিশেষজ্ঞদের
ট্রাম্পের আশ্বাসেও কাটছে না শঙ্কা, তেলের দাম ১৫০ ডলারে ওঠার হুঁশিয়ারি বিশেষজ্ঞদের

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কলাপাড়ায় গৃহবধূকে খালে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
কলাপাড়ায় গৃহবধূকে খালে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের দূত বহিষ্কার করলে হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের দূত বহিষ্কার করলে হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঈদের ছুটি বাতিল করে নতুন নির্দেশনা দিল এনবিআর
ঈদের ছুটি বাতিল করে নতুন নির্দেশনা দিল এনবিআর

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

নেতানিয়াহু এখন কোথায়?
নেতানিয়াহু এখন কোথায়?

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন
ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানকে সতর্ক করলেন এরদোয়ান
ইরানকে সতর্ক করলেন এরদোয়ান

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

৭ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পকে আরও একটি দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা
ট্রাম্পকে আরও একটি দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প
ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধকে ‘সংক্ষিপ্ত ভ্রমণ’ বলে মন্তব্য ট্রাম্পের
ইরান যুদ্ধকে ‘সংক্ষিপ্ত ভ্রমণ’ বলে মন্তব্য ট্রাম্পের

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের তোপে ফাঁকা মার্কিন টমাহক ভান্ডার, সংকটে পেন্টাগন
ইরানের তোপে ফাঁকা মার্কিন টমাহক ভান্ডার, সংকটে পেন্টাগন

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা আমিরাতের
ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা আমিরাতের

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ক্ষেপণাস্ত্রের আকাশসীমা লঙ্ঘন, ইরানকে কড়া বার্তা এরদোয়ানের
ক্ষেপণাস্ত্রের আকাশসীমা লঙ্ঘন, ইরানকে কড়া বার্তা এরদোয়ানের

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
ইরানের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধের সময়সীমা ঠিক করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি
যুদ্ধের সময়সীমা ঠিক করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ ইউক্রেনের সহায়তা চেয়েছে : জেলেনস্কি
ইরানি ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ ইউক্রেনের সহায়তা চেয়েছে : জেলেনস্কি

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১১টি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে ইরান, যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩৩০ মিলিয়ন ডলার
১১টি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে ইরান, যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩৩০ মিলিয়ন ডলার

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি দখলে নেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প
হরমুজ প্রণালি দখলে নেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদি আরব থেকে এলো মার্কিন সেনার মৃত্যুর খবর
সৌদি আরব থেকে এলো মার্কিন সেনার মৃত্যুর খবর

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান হামলায় ৪৮ ঘণ্টাতেই শেষ ৫.৬ বিলিয়ন ডলারের গোলাবারুদ, মার্কিন অস্ত্রাগার ফাঁকা?
ইরান হামলায় ৪৮ ঘণ্টাতেই শেষ ৫.৬ বিলিয়ন ডলারের গোলাবারুদ, মার্কিন অস্ত্রাগার ফাঁকা?

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আলোচনা নয়, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুঙ্কার ইরানের
আলোচনা নয়, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুঙ্কার ইরানের

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল-আমেরিকার হামলার মধ্যেই তেহরানের রাস্তা জনসমুদ্র
ইসরায়েল-আমেরিকার হামলার মধ্যেই তেহরানের রাস্তা জনসমুদ্র

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তেলের দাম দেখেই ট্রাম্পকে যুদ্ধ থেকে সটকে পড়তে বললেন উপদেষ্টারা
তেলের দাম দেখেই ট্রাম্পকে যুদ্ধ থেকে সটকে পড়তে বললেন উপদেষ্টারা

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘কমান্ডার-ইন-স্লিপ’
‘কমান্ডার-ইন-স্লিপ’

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের পতন হলে পুতিন টিকবেন তো?
ইরানের পতন হলে পুতিন টিকবেন তো?

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রতিবেশীদের বিরুদ্ধে হামলায় আকাশসীমা ব্যবহার করা যাবে না, যুক্তরাষ্ট্রকে ইরাক
প্রতিবেশীদের বিরুদ্ধে হামলায় আকাশসীমা ব্যবহার করা যাবে না, যুক্তরাষ্ট্রকে ইরাক

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পূর্ব তেহরানে ভয়াবহ হামলা, নিহত ৪০
পূর্ব তেহরানে ভয়াবহ হামলা, নিহত ৪০

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের কাছাকাছি, বললেন ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ শেষের কাছাকাছি, বললেন ডোনাল্ড ট্রাম্প

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১৯১
ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১৯১

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

১৪ ঘণ্টা আগে | অর্থনীতি

তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর
তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
মনসুর ছাড়া কোনো গভর্নরই নেননি সিএসআরের অর্থ
মনসুর ছাড়া কোনো গভর্নরই নেননি সিএসআরের অর্থ

প্রথম পৃষ্ঠা

যাত্রা করছে অনেক চমকের সংসদ
যাত্রা করছে অনেক চমকের সংসদ

প্রথম পৃষ্ঠা

স্মরণকালের বৃহৎ অভিযান
স্মরণকালের বৃহৎ অভিযান

প্রথম পৃষ্ঠা

মিডিয়ার প্রেশারেই ‘জজ মিয়া নাটক’
মিডিয়ার প্রেশারেই ‘জজ মিয়া নাটক’

প্রথম পৃষ্ঠা

৬১ জনের ৪৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
৬১ জনের ৪৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

যুদ্ধে যাওয়ার সময় সঙ্গে ছিল মায়ের দেওয়া ৫ টাকা
যুদ্ধে যাওয়ার সময় সঙ্গে ছিল মায়ের দেওয়া ৫ টাকা

প্রথম পৃষ্ঠা

শিগগিরই ফেরত আনা হবে হাদি হত্যার আসামি
শিগগিরই ফেরত আনা হবে হাদি হত্যার আসামি

প্রথম পৃষ্ঠা

চাঁদাবাজ সন্ত্রাসীর তালিকা প্রস্তুত
চাঁদাবাজ সন্ত্রাসীর তালিকা প্রস্তুত

পেছনের পৃষ্ঠা

বলিউড তারকাদের অন্যরকম গল্প...
বলিউড তারকাদের অন্যরকম গল্প...

শোবিজ

মিলছে না তেল কমে গেছে যানবাহন
মিলছে না তেল কমে গেছে যানবাহন

নগর জীবন

রমজান নিয়ে দিলারা জামান
রমজান নিয়ে দিলারা জামান

শোবিজ

মৃত্যুঝুঁকিতে প্রবাসীরা আতঙ্কে স্বজন
মৃত্যুঝুঁকিতে প্রবাসীরা আতঙ্কে স্বজন

প্রথম পৃষ্ঠা

তিন সিটি নির্বাচন কবে?
তিন সিটি নির্বাচন কবে?

পেছনের পৃষ্ঠা

রুনা লায়লার কৃতজ্ঞতা
রুনা লায়লার কৃতজ্ঞতা

শোবিজ

ঢালিউডে সফল যত রিমেক ছবি
ঢালিউডে সফল যত রিমেক ছবি

শোবিজ

ওয়ানডে সিরিজে বিশ্বকাপের প্রস্তুতি
ওয়ানডে সিরিজে বিশ্বকাপের প্রস্তুতি

মাঠে ময়দানে

যুদ্ধ এবার তেল নিয়ে
যুদ্ধ এবার তেল নিয়ে

প্রথম পৃষ্ঠা

শিরোপার জয়জয়কার ভারতের
শিরোপার জয়জয়কার ভারতের

মাঠে ময়দানে

শূন্য হাতে ফিরছেন মেয়েরা
শূন্য হাতে ফিরছেন মেয়েরা

মাঠে ময়দানে

জাকাত ব্যবস্থাপনা কার্যকর ও সুশৃঙ্খল করতে হবে
জাকাত ব্যবস্থাপনা কার্যকর ও সুশৃঙ্খল করতে হবে

প্রথম পৃষ্ঠা

নিউক্যাসলের মাঠে বার্সেলোনার চ্যালেঞ্জ
নিউক্যাসলের মাঠে বার্সেলোনার চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

রমজানে রসুলুল্লাহ (সা.)-এর সাধনার স্মৃতি ও শিক্ষা
রমজানে রসুলুল্লাহ (সা.)-এর সাধনার স্মৃতি ও শিক্ষা

প্রথম পৃষ্ঠা

সোনার দাম আবারও কমল
সোনার দাম আবারও কমল

পেছনের পৃষ্ঠা

তেলের বাজারে কৃত্রিম সংকট
তেলের বাজারে কৃত্রিম সংকট

প্রথম পৃষ্ঠা

জামায়াতের তাহের ও রফিকুলের ভোটের ফলাফল চ্যালেঞ্জ
জামায়াতের তাহের ও রফিকুলের ভোটের ফলাফল চ্যালেঞ্জ

প্রথম পৃষ্ঠা

রোহিঙ্গারা বাংলাদেশে অসহনীয় বোঝা
রোহিঙ্গারা বাংলাদেশে অসহনীয় বোঝা

প্রথম পৃষ্ঠা

দেশে কোনো তেলের সংকট নেই
দেশে কোনো তেলের সংকট নেই

প্রথম পৃষ্ঠা

ছিনতাইয়ের শিকার পুলিশ অস্ত্র লুট
ছিনতাইয়ের শিকার পুলিশ অস্ত্র লুট

প্রথম পৃষ্ঠা

দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

দেশগ্রাম