মাদারীপুরের কালকিনি উপজেলায় সেনা হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবার ও স্বজনরা বলছেন, ‘যুবককে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।’ এ ঘটনা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। হেফাজতে মৃত্যু হওয়া যুবকের নাম রাসেল কাজী (৩৫)। তিনি কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডারচর (১ নম্বর ওয়ার্ড) গ্রামের বাসিন্দা এবং আলাম কাজীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার ভোর ৬টার দিকে বরিশালের মুলাদী উপজেলার সেনাক্যাম্প থেকে আসা সেনা সদস্যরা রাসেল কাজীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। অভিযোগ করা হয়, তাকে একটি কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে দীর্ঘ সময় নির্মমভাবে নির্যাতন করা হয়। এ সময় রাসেলের মুখে গামছা গুঁজে রাখা হয়, যাতে তিনি চিৎকার করতে না পারেন। পরে তাকে টানতে টানতে পাশের চান মিয়া কাজীর বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সেখানেসহ আশপাশের আরও কয়েকটি স্থানে দফায় দফায় নির্যাতন চালানো হয়। এতে রাসেল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে মুলাদী সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেনা হেফাজতেই তার চিকিৎসা করা হয়। পরিবার থেকে বলা হয়েছে, ঘটনার দিনগত রাত ১টার দিকে সেনাবাহিনীর এক কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে জানান, রাসেল মারা গেছে, দ্রুত যেন তার লাশ নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে নিহতের পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে অংশ নেন নিহতের বাবা আলাম কাজী, মা ছলেহা বিবি, ভাই কাসেম কাজী, হাশেম কাজী, সোহাগ কাজীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানা গেছে, ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
শিরোনাম
- ইরানের আরেকটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত
- বগুড়ায় ড্রেনেজ ব্যবস্থা বন্ধ, নোংরা পানির স্রোত সড়কে
- শাহজাহানপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ১১টি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে ইরান, যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩৩০ মিলিয়ন ডলার
- হরমুজ প্রণালি দখলে নেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প
- লাস ভেগাসে ‘মেটালিকা’ ব্যান্ডের ২৪ কনসার্ট
- বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছেই, বাংলাদেশের সামনে কী ঝুঁকি?
- রিয়াল মাদ্রিদের চোটের তালিকায় নতুন নাম কাররেয়াস
- মঞ্চ নাটক তৈরির পরিকল্পনায় টারান্টিনো
- রক্ষণে বাড়তি মনোযোগ ফ্লিকের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ মার্চ)
- রাঙামাটিতে এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ
- নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
- সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মেডিটেশনের’ নির্দেশনা
- ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের যুগান্তকারী পদক্ষেপ’
- ধর্ষণ ও ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাবি ইউটিএল'র প্রতিবাদলিপি
- নোয়াখালীতে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- নিরাপত্তা নিশ্চিতে তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ
- চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ
মাদারীপুরে উত্তেজনা
সেনা হেফাজতে যুবকের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের দূত বহিষ্কার করলে হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
প্রতিদিন ১০০ কোটি ডলার খরচ : যুদ্ধ নিয়ে মহাবিপদে ট্রাম্প খুঁজছে বাঁচার উপায়
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা আমিরাতের
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
বিপজ্জনক পথে হাঁটছে যুক্তরাষ্ট্র: খামেনি শেষ, পরের টার্গেট কি কিম জং উন?
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধ থামানোর ডাক: নিউ ইয়র্কে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ (দেখুন ছবিতে)
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানি ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ ইউক্রেনের সহায়তা চেয়েছে : জেলেনস্কি
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম