রাজধানীর পান্থপথ এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মিজানুর রহমান (৫৫) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। পুলিশ জানিয়েছে, এক স্বজন মৃত্যুসনদ নিয়ে থানায় গেলে বিষয়টি জানতে পারে পুলিশ। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, গোপালগঞ্জের কোটালীপাড়ার সৈয়দ আলী হাওলাদারের ছেলে মিজানুর হাওলাদার। বর্তমানে আদাবর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। মিজানুর রহমানের স্ত্রী সালমা জানান, মিজানুর ভাড়ায় অটোরিকশা চালাতেন। শুক্রবার কাজে বের হয়ে আর বাসায় ফেরেননি। পরে জানতে পারি, পথচারীরা তাকে পান্থপথ এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেছে। সেখানে গিয়ে তাকে অচেতন অবস্থায় পাই। পরে তার মৃত্যু হয়। সালমা আরও জানান, ঘটনার পর অটোরিকশাটি পাওয়া যায়নি। তেজগাঁও থানার ওসি ক্যশৈনু বলেন, ঘটনাটি আমরা আগে জানতে পারিনি। তাদের এক স্বজন থানায় এসে ঘটনাটি জানান। এরপর ঢামেক হাসপাতালে পুলিশের টিম পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে ওই চালক অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন কি না। এ ঘটনায় মামলা নেওয়া হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
শিরোনাম
- ইরানের আরেকটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত
- বগুড়ায় ড্রেনেজ ব্যবস্থা বন্ধ, নোংরা পানির স্রোত সড়কে
- শাহজাহানপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ১১টি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে ইরান, যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩৩০ মিলিয়ন ডলার
- হরমুজ প্রণালি দখলে নেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প
- লাস ভেগাসে ‘মেটালিকা’ ব্যান্ডের ২৪ কনসার্ট
- বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছেই, বাংলাদেশের সামনে কী ঝুঁকি?
- রিয়াল মাদ্রিদের চোটের তালিকায় নতুন নাম কাররেয়াস
- মঞ্চ নাটক তৈরির পরিকল্পনায় টারান্টিনো
- রক্ষণে বাড়তি মনোযোগ ফ্লিকের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ মার্চ)
- রাঙামাটিতে এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ
- নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
- সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মেডিটেশনের’ নির্দেশনা
- ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের যুগান্তকারী পদক্ষেপ’
- ধর্ষণ ও ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাবি ইউটিএল'র প্রতিবাদলিপি
- নোয়াখালীতে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- নিরাপত্তা নিশ্চিতে তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ
- চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ
অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই চালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের দূত বহিষ্কার করলে হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
প্রতিদিন ১০০ কোটি ডলার খরচ : যুদ্ধ নিয়ে মহাবিপদে ট্রাম্প খুঁজছে বাঁচার উপায়
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা আমিরাতের
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
বিপজ্জনক পথে হাঁটছে যুক্তরাষ্ট্র: খামেনি শেষ, পরের টার্গেট কি কিম জং উন?
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধ থামানোর ডাক: নিউ ইয়র্কে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ (দেখুন ছবিতে)
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানি ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ ইউক্রেনের সহায়তা চেয়েছে : জেলেনস্কি
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম