সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডের সময় এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। সিলেট আবহাওয়া অফিস সূত্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট। ভূস্তরের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি না হলেও সিলেটে আতঙ্ক ছড়িয়েছে। এর আগে সোমবার ভোর ৫টা ২০ মিনিট ৩ সেকেন্ডে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেটিরও উৎপত্তিস্থল ছিল গোয়াইনঘাট উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।