কুমিল্লা সদর উপজেলার ভারত সীমান্তবর্তী কটকবাজার এলাকায় একটি ডোবা সেচে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল ভোররাত থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, অভিযানে তিনটি পিস্তল, একটি রিভলবার, দুটি ওয়ান শুটারগানসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রের মধ্যে রয়েছে-দা, ছুরি ও চাইনিজ কুড়াল, যা দুটি বস্তায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়।
র্যাব কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, ডোবাটি ভারত সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩০০ মিটার দূরত্বে অবস্থিত। গতকাল ভোর থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত অভিযানে সাদা বস্তা ও স্কচটেপ মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।