বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির কারণে ভারতে গার্মেন্ট ও বস্ত্রশিল্প মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, ঢাকা ও ওয়াশিংটনের পারস্পরিক শুল্ক সুবিধার কারণে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে নয়াদিল্লি। ভারতের বণিক সমাজের শীর্ষ কমিটি কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল শিল্পের মহাসচিব চন্দ্রিমা চ্যাটার্জি জানিয়েছেন, সবচেয়ে বড় আশঙ্কা ভারতের তুলা রপ্তানি নিয়ে। বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করবে এবং উৎপাদিত বস্ত্র বিনা শুল্ক রপ্তানি করার সুযোগ পাবে। এতে ভারতের তুলার চাহিদা কমতে পারে। তিরুপুর রপ্তানিকারক সংস্থার সভাপতি কে এম সুব্রামানিয়াম বলেন, বাংলাদেশ যেহেতু রেডিমেড গার্মেন্টে দক্ষ, এতে ভারত পিছিয়ে পড়বে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তিতে শুল্ক ১৮ শতাংশ করায় ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছিলেন, ভারত ৩ ট্রিলিয়ন ডলার বাজারে প্রবেশের সুযোগ পাবে।
যেহেতু বাংলাদেশের ওপর শুল্ক ১৯ শতাংশ। কিন্তু আমেরিকার তুলা আমদানি করলে বাংলাদেশ শূন্য শুল্ক ফায়দা পাবে। এতে ভারত পিছিয়ে পড়বে। এইপিসির চেয়ারম্যান এ শক্তিভেল বলেন, আমরা ভারত সরকারের কাছে আবেদন করব, যুক্তরাষ্ট্রকে বলতে হবে- বাংলাদেশের মতো ভারতকেও একই সুযোগ দিতে।