শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ আপডেট: ০২:০৪, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি

শুল্ক ছাড়ের আড়ালে চাপ কাঠামোগত সংস্কারের

শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন
শুল্ক ছাড়ের আড়ালে চাপ কাঠামোগত সংস্কারের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সই করা ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড’ কেবল একটি বাণিজ্য চুক্তি নয়; এটি কার্যত দেশের অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও নীতিনির্ধারণ কাঠামো পুনর্গঠনের রোডম্যাপ। চুক্তিতে পণ্যের শুল্ক ছাড়ের বিষয়টি যতটা আলোচিত, তার চেয়েও বড় অংশজুড়ে রয়েছে শ্রম আইন, কৃষিনিয়ন্ত্রণ, ডিজিটাল নীতি, বিনিয়োগ নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট শর্তাবলি। যেগুলো বাস্তবায়নে বাংলাদেশকে বড় ধরনের সংস্কারের পথে হাঁটতে হবে।

চুক্তিপত্র বিশ্লেষণে দেখা যায়, এখানে যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের ওপর দায়িত্ব ও বাধ্যবাধকতা অনেক বেশি। বাংলাদেশের নাম যেখানে এসেছে ২০৫ বার, সেখানে যুক্তরাষ্ট্রের নাম এসেছে ৫৯ বার। বিশ্লেষকদের মতে, এটি চুক্তির শক্তির ভারসাম্যকেই স্পষ্ট করে।

এ চুক্তির সবচেয়ে দৃশ্যমান প্রাপ্তি হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করেছে। কিন্তু বাণিজ্য বিশ্লেষকদের মতে, ১ শতাংশ শুল্ক ছাড়ের বিনিময়ে যে পরিমাণ নীতিগত ছাড় ও আমদানি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা তুলনামূলকভাবে অনেক বড়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পণ্যে বাংলাদেশের আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক ধাপে ধাপে তুলে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিছু পণ্যে চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই শুল্ক শূন্যে নেমে আসবে, আবার কিছু ক্ষেত্রে ৫ থেকে ১০ বছরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্যে কোনো ধরনের কোটা আরোপ করা যাবে না। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে দেশি শিল্প ও কৃষিপণ্য অসম প্রতিযোগিতার মুখে পড়তে পারে, বিশেষ করে যেসব খাত এখনো সুরক্ষার ওপর নির্ভরশীল। চুক্তির ৬ নম্বর ধারায় বাংলাদেশের আমদানি প্রতিশ্রুতি সবচেয়ে স্পষ্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার অভিপ্রায়, যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদে এলএনজি আমদানি এবং বিপুল পরিমাণ কৃষিপণ্য কেনার পরিকল্পনা চুক্তিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে।

জ্বালানি আমদানির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ১৫০০ কোটি ডলার, কৃষিপণ্যের ক্ষেত্রে আরও ৩৫০ কোটি ডলার। এর সঙ্গে সামরিক সরঞ্জাম কেনার উদ্যোগও যুক্ত হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এসব প্রতিশ্রুতি বাণিজ্যঘাটতি কমানোর বদলে উল্টো বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে যদি একই সময়ে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত হারে না বাড়ে। চুক্তির কৃষি অধ্যায়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) ব্যবস্থার স্বীকৃতি দিতে বলা হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া খাদ্য ও কৃষিপণ্যের সনদ বাংলাদেশে গ্রহণযোগ্য হিসেবে গণ্য হবে।

এ ছাড়া জৈব প্রযুক্তিপণ্য (জিএম পণ্য) আমদানির ক্ষেত্রেও বিজ্ঞান ও ঝুঁকিভিত্তিক নীতির কথা বলা হয়েছে, যাতে অতিরিক্ত অনুমোদন বা লেবেলিংয়ের সুযোগ সীমিত থাকে। কৃষি বিশেষজ্ঞদের মতে, এতে আমদানি সহজ হলেও দেশীয় কৃষক, বীজ বাজার ও দীর্ঘমেয়াদি খাদ্যনিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।

 চুক্তিতে শ্রম অধিকার নিয়ে বিস্তৃত ও বাধ্যতামূলক শর্ত যুক্ত করা হয়েছে। বাধ্যতামূলক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করা, শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করা এবং ইপিজেডেও শ্রম আইন কার্যকর করার কথা বলা হয়েছে।

একদিকে এটি শ্রমমান উন্নয়নের সুযোগ তৈরি করতে পারে, অন্যদিকে শিল্প উদ্যোক্তারা আশঙ্কা করছেন কার্যকর বাস্তবায়ন ছাড়া কঠোর শর্ত বিনিয়োগ ব্যয় বাড়াতে পারে। পরিবেশ খাতেও একই ধরনের দ্বৈত বাস্তবতা তৈরি হয়েছে। পরিবেশ সুরক্ষা আইন কার্যকর করতে হবে, তবে এমন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, যা বাণিজ্যে ‘পরোক্ষ বাধা’ হিসেবে বিবেচিত হয়।

এ চুক্তির সবচেয়ে আলোচিত ও সংবেদনশীল অংশ হলো ডিজিটাল বাণিজ্য ও জাতীয় নিরাপত্তা অধ্যায়। বাংলাদেশকে আন্তসীমান্ত তথ্য প্রবাহে বাধা না দেওয়ার অঙ্গীকার করতে হয়েছে এবং যুক্তরাষ্ট্রের কোম্পানির ওপর বৈষম্যমূলক ডিজিটাল কর আরোপ করা যাবে না। একই সঙ্গে সমুদ্রবন্দর, লজিস্টিকস নেটওয়ার্ক ও বাণিজ্যিক জাহাজে ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্মে সাইবার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশকে।

বিশ্লেষকদের মতে, এতে বাণিজ্যের সঙ্গে নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বিষয়গুলো সরাসরি যুক্ত হয়েছে, যা ভবিষ্যতে নীতিগত স্বাধীনতা সীমিত করতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ চুক্তি বাংলাদেশকে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায় আরও গভীরভাবে যুক্ত করতে পারে। তবে শুল্কে সীমিত ছাড়ের বিপরীতে যে পরিমাণ সংস্কার, আইন পরিবর্তন ও আমদানি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সামগ্রিক অর্থনীতির জন্য কতটা ভারসাম্যপূর্ণ, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। চুক্তির সফলতা নির্ভর করবে বাস্তবায়নের ধরন, আলোচনার মাধ্যমে শর্ত পুনর্বিবেচনার সুযোগ এবং দেশি শিল্প ও কৃষিকে সুরক্ষার সমান্তরাল কৌশল গ্রহণের ওপর।

এই বিভাগের আরও খবর
ইউএনওর নির্দেশনা নিয়ে তোলপাড়
ইউএনওর নির্দেশনা নিয়ে তোলপাড়
বিড়াল হত্যায় ছয় মাসের কারাদণ্ড
বিড়াল হত্যায় ছয় মাসের কারাদণ্ড
দাম বেড়ে সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকা
দাম বেড়ে সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকা
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তাঁর স্ত্রীর বিচার শুরুর আদেশ
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তাঁর স্ত্রীর বিচার শুরুর আদেশ
কাউনিয়ার টুপিতে বদলে যাচ্ছে নারীর জীবন
কাউনিয়ার টুপিতে বদলে যাচ্ছে নারীর জীবন
দুদকের মামলায়ও বিচারপতি খায়রুল হকের জামিন
দুদকের মামলায়ও বিচারপতি খায়রুল হকের জামিন
পৌনে ২ কোটি লিটার ভোজ্য তেল কিনবে সরকার
পৌনে ২ কোটি লিটার ভোজ্য তেল কিনবে সরকার
রাজধানীর উত্তরায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি
রাজধানীর উত্তরায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি
এক ঘণ্টার যুদ্ধে খতম হয় ২২ হানাদার
এক ঘণ্টার যুদ্ধে খতম হয় ২২ হানাদার
থাকছে না গণভোট : আগের মতোই আইনশৃঙ্খলা বাহিনী
থাকছে না গণভোট : আগের মতোই আইনশৃঙ্খলা বাহিনী
অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পেলে আইনি ব্যবস্থা
অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পেলে আইনি ব্যবস্থা
রূপগঞ্জ ভালুকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
রূপগঞ্জ ভালুকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
সর্বশেষ খবর
দুবাইয়ের বাসিন্দাদের খোলা জায়গা ও দরজা-জানালা থেকে দূরে থাকার নির্দেশ
দুবাইয়ের বাসিন্দাদের খোলা জায়গা ও দরজা-জানালা থেকে দূরে থাকার নির্দেশ

৪১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিতর্কিত অধ্যাদেশ সংসদে যাচাই হোক
বিতর্কিত অধ্যাদেশ সংসদে যাচাই হোক

৪২ মিনিট আগে | জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের নিন্দা এনসিপির
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের নিন্দা এনসিপির

৫০ মিনিট আগে | জাতীয়

মৃত্যুর শরবত সবাইকেই পান করতে হবে
মৃত্যুর শরবত সবাইকেই পান করতে হবে

৫৩ মিনিট আগে | ইসলামী জীবন

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার
ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইসফাহান ঘাঁটিতে বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত
ইসফাহান ঘাঁটিতে বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
কুমিল্লায় প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প
ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঘুমের মধ্যে বালিশে লালা ঝরা হতে পারে গুরুতর শারীরিক সমস্যার পূর্বাভাস
ঘুমের মধ্যে বালিশে লালা ঝরা হতে পারে গুরুতর শারীরিক সমস্যার পূর্বাভাস

২ ঘণ্টা আগে | জীবন ধারা

দুবাই ছাড়ছেন মানুষ, রাস্তায় পড়ে থাকছে হাজারো পোষা প্রাণী
দুবাই ছাড়ছেন মানুষ, রাস্তায় পড়ে থাকছে হাজারো পোষা প্রাণী

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্পটিফাইয়ে এক বছরে দেড় হাজারের বেশি শিল্পী পেলেন ১০ লাখ ডলারের রয়্যালটি
স্পটিফাইয়ে এক বছরে দেড় হাজারের বেশি শিল্পী পেলেন ১০ লাখ ডলারের রয়্যালটি

৩ ঘণ্টা আগে | শোবিজ

পরিবেশ মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পরিবেশ মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৩ ঘণ্টা আগে | জাতীয়

টাকা নেওয়ার অভিযোগ তুলতেই মেজাজ হারালেন সাবেক এমপি ওমর ফারুক
টাকা নেওয়ার অভিযোগ তুলতেই মেজাজ হারালেন সাবেক এমপি ওমর ফারুক

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

শহীদ জিয়া ও বেগম খালেদার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার
শহীদ জিয়া ও বেগম খালেদার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

৩ ঘণ্টা আগে | জাতীয়

সিদ্ধিরগঞ্জে ১৩ মাদক কারবারিসহ গ্রেফতার ১৯
সিদ্ধিরগঞ্জে ১৩ মাদক কারবারিসহ গ্রেফতার ১৯

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড় ভাই আহত
রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড় ভাই আহত

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

নারায়ণগঞ্জে ১৮ মামলার আসামি দিপু আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার
নারায়ণগঞ্জে ১৮ মামলার আসামি দিপু আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

৩ ঘণ্টা আগে | নগর জীবন

নীলফামারীতে চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ১
নীলফামারীতে চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ১

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

দুই দিনে ভারত থেকে এলো ৫ হাজার টন ডিজেল
দুই দিনে ভারত থেকে এলো ৫ হাজার টন ডিজেল

৩ ঘণ্টা আগে | জাতীয়

ইথিওপিয়ায় বন্যা ও ভূমিধসে ৩০ জনের প্রাণহানি
ইথিওপিয়ায় বন্যা ও ভূমিধসে ৩০ জনের প্রাণহানি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির
খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

৩ ঘণ্টা আগে | জাতীয়

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন কালাম আজাদ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন কালাম আজাদ

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

দেশের তিন অঞ্চলে ঝড়ের আশঙ্কা
দেশের তিন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

৩ ঘণ্টা আগে | জাতীয়

স্ত্রীর আপত্তিকর ভিডিও অনলাইনে বিক্রির অভিযোগে মামলা
স্ত্রীর আপত্তিকর ভিডিও অনলাইনে বিক্রির অভিযোগে মামলা

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিজয় দাহিয়াকে নিয়োগ দিয়েছে গুজরাট টাইটান্স
বিজয় দাহিয়াকে নিয়োগ দিয়েছে গুজরাট টাইটান্স

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের ‌‘৮০ মাথার’ ক্ষেপণাস্ত্র নিয়ে মহা আতঙ্কে ইসরায়েল
ইরানের ‌‘৮০ মাথার’ ক্ষেপণাস্ত্র নিয়ে মহা আতঙ্কে ইসরায়েল

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু
জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

৪ ঘণ্টা আগে | জাতীয়

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশমন্ত্রী
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশমন্ত্রী

৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সর্বাধিক পঠিত
হরমুজ প্রণালিতে নিরাপত্তায় অপরাগতা প্রকাশ মার্কিন নৌবাহিনীর
হরমুজ প্রণালিতে নিরাপত্তায় অপরাগতা প্রকাশ মার্কিন নৌবাহিনীর

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দুবাইকে যে কারণে 'চুরমার' করছে ইরান
দুবাইকে যে কারণে 'চুরমার' করছে ইরান

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি হামলায় নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন, মুখ খুলল ইসরায়েল
ইরানি হামলায় নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন, মুখ খুলল ইসরায়েল

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৪০ বছর ধরে ইরানের যে দ্বীপ দখলের স্বপ্ন দেখছেন ট্রাম্প
৪০ বছর ধরে ইরানের যে দ্বীপ দখলের স্বপ্ন দেখছেন ট্রাম্প

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পালালেন কর্মকর্তা
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পালালেন কর্মকর্তা

৯ ঘণ্টা আগে | অর্থনীতি

অতি অহংকারে ইরানে হামলা, পতনের মুখে নেতানিয়াহু?
অতি অহংকারে ইরানে হামলা, পতনের মুখে নেতানিয়াহু?

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের ‌‘৮০ মাথার’ ক্ষেপণাস্ত্র নিয়ে মহা আতঙ্কে ইসরায়েল
ইরানের ‌‘৮০ মাথার’ ক্ষেপণাস্ত্র নিয়ে মহা আতঙ্কে ইসরায়েল

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের তোপে সুর নরম : আঞ্চলিক দেশগুলো তেহরানের শত্রু নয়, জানাল কাতার
ইরানের তোপে সুর নরম : আঞ্চলিক দেশগুলো তেহরানের শত্রু নয়, জানাল কাতার

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালিতে তিনটি কার্গো জাহাজে হামলা
হরমুজ প্রণালিতে তিনটি কার্গো জাহাজে হামলা

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অপারেশন ট্রু প্রমিস ৪: ৩৭তম ধাপে ইরানের অভিনব হামলা
অপারেশন ট্রু প্রমিস ৪: ৩৭তম ধাপে ইরানের অভিনব হামলা

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধের সময়সীমা নির্ধারণ করবে কে?  ইরান নাকি যুক্তরাষ্ট্র
যুদ্ধের সময়সীমা নির্ধারণ করবে কে?  ইরান নাকি যুক্তরাষ্ট্র

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারী ও বহু-ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে নতুন হামলা চালাল ইরান
ভারী ও বহু-ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে নতুন হামলা চালাল ইরান

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে হামলা
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে হামলা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মোজতবা খামেনির নিরাপত্তার দায়িত্ব নিল দুর্ধর্ষ নোপো কমান্ডো
মোজতবা খামেনির নিরাপত্তার দায়িত্ব নিল দুর্ধর্ষ নোপো কমান্ডো

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিতে হরমুজ প্রণালীর সব জাহাজে কর বসাতে পারে ইরান’
‘যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিতে হরমুজ প্রণালীর সব জাহাজে কর বসাতে পারে ইরান’

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিনি ও ইহুদিবাদিদের গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান
মার্কিনি ও ইহুদিবাদিদের গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গুগলসহ যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পৃক্ত প্রযুক্তি কোম্পানি টার্গেট করবে আইআরজিসি
গুগলসহ যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পৃক্ত প্রযুক্তি কোম্পানি টার্গেট করবে আইআরজিসি

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাশিয়ার পরামর্শ আর কৌশলেই হামলা চালাচ্ছে ইরান?
রাশিয়ার পরামর্শ আর কৌশলেই হামলা চালাচ্ছে ইরান?

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালিতে মাইন স্থাপন, ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন স্থাপন, ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা কেমন আছেন জানালেন প্রেসিডেন্টের ছেলে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা কেমন আছেন জানালেন প্রেসিডেন্টের ছেলে

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুতুবদিয়ার সৈকতে পাঁচ দিন ধরে পড়ে আছে মৃত তিমি
কুতুবদিয়ার সৈকতে পাঁচ দিন ধরে পড়ে আছে মৃত তিমি

১৭ ঘণ্টা আগে | কৃষি ও প্রকৃতি

বিক্ষোভে নামলে শত্রু হিসেবে চিহ্নিত করার হুঁশিয়ারি ইরান পুলিশের
বিক্ষোভে নামলে শত্রু হিসেবে চিহ্নিত করার হুঁশিয়ারি ইরান পুলিশের

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘ইরান আক্রান্ত হলে সমগ্র বিশ্বকে তার মূল্য পরিশোধ করতে হবে’
‘ইরান আক্রান্ত হলে সমগ্র বিশ্বকে তার মূল্য পরিশোধ করতে হবে’

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আমরা শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণের কথা ভাবছি, ইরানের বিপ্লবী গার্ডের বিবৃতি
আমরা শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণের কথা ভাবছি, ইরানের বিপ্লবী গার্ডের বিবৃতি

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে কী করতে যাচ্ছে উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে কী করতে যাচ্ছে উত্তর কোরিয়া

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক
মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প
ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো স্পেন
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো স্পেন

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
সংসদের প্রথম অধিবেশন আজ
সংসদের প্রথম অধিবেশন আজ

প্রথম পৃষ্ঠা

ব্যবসায়ীদের সঙ্গে বসুন, চাঁদাবাজদের ধরুন
ব্যবসায়ীদের সঙ্গে বসুন, চাঁদাবাজদের ধরুন

সম্পাদকীয়

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

থাকছে না গণভোট : আগের মতোই আইনশৃঙ্খলা বাহিনী
থাকছে না গণভোট : আগের মতোই আইনশৃঙ্খলা বাহিনী

পেছনের পৃষ্ঠা

১০ কোটি টাকা প্রতারণা মামলায়  প্রতারক রাজিব গ্রেপ্তার
১০ কোটি টাকা প্রতারণা মামলায় প্রতারক রাজিব গ্রেপ্তার

নগর জীবন

জামায়াতের ভূমিকা কেমন হবে
জামায়াতের ভূমিকা কেমন হবে

প্রথম পৃষ্ঠা

কাউনিয়ার টুপিতে বদলে যাচ্ছে নারীর জীবন
কাউনিয়ার টুপিতে বদলে যাচ্ছে নারীর জীবন

পেছনের পৃষ্ঠা

জরিমানার টাকায় ঈদ সহায়তা
জরিমানার টাকায় ঈদ সহায়তা

দেশগ্রাম

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কলমা তাইয়্যেবা
প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কলমা তাইয়্যেবা

প্রথম পৃষ্ঠা

যানজটে আটকে গেল ট্রেন
যানজটে আটকে গেল ট্রেন

নগর জীবন

হরমুজে যুদ্ধের প্রস্তুতি
হরমুজে যুদ্ধের প্রস্তুতি

প্রথম পৃষ্ঠা

ইরান নিয়ে ভুল হিসাবে ট্রাম্প!
ইরান নিয়ে ভুল হিসাবে ট্রাম্প!

প্রথম পৃষ্ঠা

স্ক্যান্ডালেই ডুবেছে ক্যারিয়ার
স্ক্যান্ডালেই ডুবেছে ক্যারিয়ার

শোবিজ

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ তিনজনের মৃত্যুদণ্ড
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ তিনজনের মৃত্যুদণ্ড

দেশগ্রাম

নাহিদ জাদুতে ২০৯ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ
নাহিদ জাদুতে ২০৯ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

সব আমলেই সুবিধা পেয়েছেন উপাচার্য ডা. জাওয়াদ
সব আমলেই সুবিধা পেয়েছেন উপাচার্য ডা. জাওয়াদ

নগর জীবন

কার্যকর ও প্রাণবন্ত সংসদ চায় বিএনপি
কার্যকর ও প্রাণবন্ত সংসদ চায় বিএনপি

প্রথম পৃষ্ঠা

আইজিপির সঙ্গে সাক্ষাতে এফবিআই
আইজিপির সঙ্গে সাক্ষাতে এফবিআই

প্রথম পৃষ্ঠা

খুলনায় ডিলারদের তেল সরবরাহ বন্ধ
খুলনায় ডিলারদের তেল সরবরাহ বন্ধ

নগর জীবন

বাংলাদেশের প্রতি আবারও বন্ধুত্বের হাত বাড়াতে ভারতকে পরামর্শ শ্রিংলার
বাংলাদেশের প্রতি আবারও বন্ধুত্বের হাত বাড়াতে ভারতকে পরামর্শ শ্রিংলার

নগর জীবন

অপহরণকাণ্ডে ছেলে গ্রেপ্তার, পদ ছাড়লেন বিএনপি নেতা
অপহরণকাণ্ডে ছেলে গ্রেপ্তার, পদ ছাড়লেন বিএনপি নেতা

নগর জীবন

সংসদ অধিবেশন
সংসদ অধিবেশন

সম্পাদকীয়

সরকার জাতিকে জুলাই গণ অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়
সরকার জাতিকে জুলাই গণ অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়

নগর জীবন

জুনে চালু হতে পারে ই-হেলথ কার্ড
জুনে চালু হতে পারে ই-হেলথ কার্ড

নগর জীবন

আইইবি বগুড়া কেন্দ্রের ইফতার ও দোয়া মাহফিল
আইইবি বগুড়া কেন্দ্রের ইফতার ও দোয়া মাহফিল

নগর জীবন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

নগর জীবন

ঈদ ‘ইত্যাদি’তে তমা মির্জা-হিমি
ঈদ ‘ইত্যাদি’তে তমা মির্জা-হিমি

শোবিজ

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুবার্ষিকী আজ
সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুবার্ষিকী আজ

নগর জীবন

চ্যালেঞ্জিং চরিত্রে পারসা ইভানা
চ্যালেঞ্জিং চরিত্রে পারসা ইভানা

শোবিজ

মুখ খুলে বিতর্কে উর্বশী
মুখ খুলে বিতর্কে উর্বশী

শোবিজ