নারায়ণগঞ্জ-৩ আসনে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাইস্কুল কেন্দ্রে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা বশির উল্লাহর নেতৃত্বে সিল মারার খবরে উত্তেজনা তৈরি হয়। গতকাল সন্ধ্যা ৭টার দিকে তাঁর ভোট কেন্দ্রে দীর্ঘক্ষণ অবস্থান করে সিল মারার খবরে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিএনপি নেতা-কর্মীরা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে ভিতরে প্রবেশ করতে চাইলে তুমুল হট্টগোল সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান, ‘জামায়াতের ওই নেতা কেন্দ্রের ভিতরে প্রবেশ করলে বাইরে সিল মারার গুজব ছড়িয়ে পড়ে। তবে ভিতরে কোনো সিল মারা ব্যালট পাওয়া যায়নি।’
সহকারী ট্রেনিং কর্মকর্তা শাহীন ইসলাম চৌধুরী জানান, ‘ভিজিটিং কর্মকর্তা ব্যালট পেপার যাচাইবাছাই করছিলেন। তবে সিল মারার কোনো প্রমাণ আমরা পাইনি। কোনো জামায়াত নেতা নয়, আমরা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে তাঁকে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছি।’