ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ ও তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এ-সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষ ১০ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে। এতে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। প্রতিদিন একজন যুগ্ম সচিব সমন্বয়ের দায়িত্বে থাকবেন। প্রতি শিফটে দুই থেকে তিনজন করে কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন। আদেশে আরও বলা হয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ প্রশাসন থেকে পাওয়া অভিযোগ বা তথ্যের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে (টেলিফোন নম্বর +৮৮০২২২৬৬৪১১১৮) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রাপ্ত অভিযোগ বা তথ্যের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করবেন।