শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ আপডেট: ০৩:৪০, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি নেতা নির্বাচন কর্মকর্তাসহ নয়জনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
বিএনপি নেতা নির্বাচন কর্মকর্তাসহ নয়জনের মৃত্যু

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন গতকাল দেশের বিভিন্ন স্থানে এক বিএনপি নেতা, এক প্রিসাইডিং কর্মকর্তা, এক পোলিং কর্মকর্তাসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন ভোট কেন্দ্রে গিয়ে, কেউ ভোট দিয়ে ফেরার পথে এবং কেউ কেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন। কোথাও মৃত্যুকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগও উঠেছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : ভোট কেন্দ্রে গিয়ে মহানগর বিএনপি নেতা মহিবুজ্জামান কচি (৬০) মারা গেছেন। গতকাল সকাল ৯টার দিকে খুলনা আলিয়া মাদ্রাসার ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বিএনপির অভিযোগ, মহিবুজ্জামান কচি সকালে খুলনা আলিয়া মাদ্রাসার ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। কেন্দ্রের ভিতরে ভোট চাওয়ার বিরোধিতা করলে প্রতিপক্ষ জামায়াতের লোকজন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান বলেন, আমাদের নারী কর্মীদের বিএনপির লোকজন বের করে দিচ্ছিলেন। আমি বাধা দিই। তখন তাঁদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে শুনি, তিনি মারা গেছেন। কাউকে ধাক্কা বা মারধরের ঘটনা ঘটেনি।

ব্রাহ্মণবাড়িয়া : সরাইল উপজেলা সদরের কাচারিপাড়া এলাকায় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তন ভোট কেন্দ্রে সকাল আটটার দিকে অজ্ঞান হয়ে পড়েন ২ নম্বর বুথের পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম (৪৮)। পরে লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।

সাতক্ষীরা : তালা উপজেলায় ভোট দেওয়ার জন্য বের হয়ে রাস্তায় অসুস্থ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিহারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম অনাথ ঘোষ (৬৫)।

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের বাটালি রোডের কাজীর দেউড়ি পেয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন মো. মনু মিয়া (৫৭)। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মনু মিয়া একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

কিশোরগঞ্জ : ভৈরব উপজেলার আগানগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় রাজ্জাক মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের অভিযোগ, ভোট দিয়ে বের হওয়ার পর কেন্দ্রসংলগ্ন স্থানে বসে ছিলেন রাজ্জাক মিয়া। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং লাঠিপেটা করেন। তাড়া খেয়ে দৌড়ে পালানোর সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে ভোট দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন এক ভোটার। বেলা সোয়া ১১টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম বাবু মিয়া (৭০)। তিনি পেশায় ভ্যানচালক।

গাইবান্ধায় : সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার পথে বাছের চৌধুরী (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঢাকা : যাত্রাবাড়ীর একটি কেন্দ্রে সকালে ভোট দিতে গিয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি সাবেক মেরিন ইঞ্জিনিয়ার। তিনি সপরিবারে রাজধানীর মানিকনগরে থাকতেন। আবু সাঈদের স্ত্রী প্রীতি ইসলাম ওরফে পারভীন বলেন, তাঁর স্বামী সকালে ঘুম থেকে জেগে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন স্কুল কেন্দ্রে ভোট দিতে যান। তাঁর কাছে খবর আসে তাঁর স্বামী স্কুল ভবনের চতুর্থ তলার সিঁড়িতে অচেতন হয়ে পড়েন। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ : ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকালে প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। অসুস্থ বোধ করলে তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর নাম মো. রেজাউল করিম। তিনি উপজেলার দরাবন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি মাজরাকুড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

এই বিভাগের আরও খবর
পাম্প কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্রনেতা নিহত
পাম্প কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্রনেতা নিহত
ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী
ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী
তারেক রহমানের সেই বিমানে বড় ত্রুটি
তারেক রহমানের সেই বিমানে বড় ত্রুটি
কাস্টমস ও ব্যাংক খোলা রাখার দাবি রপ্তানিকারকদের
কাস্টমস ও ব্যাংক খোলা রাখার দাবি রপ্তানিকারকদের
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ কাল
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ কাল
এমডিসহ শতাধিক কর্মকর্তার নথি তলব
এমডিসহ শতাধিক কর্মকর্তার নথি তলব
বাংলাদেশ-ভারত সম্পর্ক সত্যিকার অর্থে জনগণকেন্দ্রিক
বাংলাদেশ-ভারত সম্পর্ক সত্যিকার অর্থে জনগণকেন্দ্রিক
বিএনপি কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ
বিএনপি কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ
মাটির নিচে পানির ট্যাংকিতে জ্বালানি তেল মজুত
মাটির নিচে পানির ট্যাংকিতে জ্বালানি তেল মজুত
ডিজিটাল ভিক্ষুক ব্রাহ্মণবাড়িয়ায়
ডিজিটাল ভিক্ষুক ব্রাহ্মণবাড়িয়ায়
স্বপ্নের প্যারিস তালা যেখানে বলে ভালোবাসার গল্প
স্বপ্নের প্যারিস তালা যেখানে বলে ভালোবাসার গল্প
সর্বশেষ খবর
নির্বাচনে দায়িত্ব পালন না করায় সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত
নির্বাচনে দায়িত্ব পালন না করায় সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত

৪ মিনিট আগে | জাতীয়

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা

৮ মিনিট আগে | দেশগ্রাম

সত্যিই কি ইরান যুদ্ধে সৌদির নতুন দুবাই বানানো দুঃস্বপ্নে পরিণত হবে?
সত্যিই কি ইরান যুদ্ধে সৌদির নতুন দুবাই বানানো দুঃস্বপ্নে পরিণত হবে?

৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৩ মিনিট আগে | দেশগ্রাম

মধ্যপ্রাচ্য সংঘাত: নবম দিনে যা ঘটছে, দেখুন একনজরে
মধ্যপ্রাচ্য সংঘাত: নবম দিনে যা ঘটছে, দেখুন একনজরে

১৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নড়াইলে বালুভর্তি গাড়িচাপায় শিশু নিহত
নড়াইলে বালুভর্তি গাড়িচাপায় শিশু নিহত

১৩ মিনিট আগে | দেশগ্রাম

ভারতকে হারিয়ে হিলির বিদায়কে রাঙিয়ে দিলো অস্ট্রেলিয়া
ভারতকে হারিয়ে হিলির বিদায়কে রাঙিয়ে দিলো অস্ট্রেলিয়া

১৬ মিনিট আগে | মাঠে ময়দানে

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে শ্রমিক দল: শিমুল বিশ্বাস
শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে শ্রমিক দল: শিমুল বিশ্বাস

১৯ মিনিট আগে | দেশগ্রাম

মাদরাসায় প্রভাষক নিয়োগে নীতিমালা সংশোধন
মাদরাসায় প্রভাষক নিয়োগে নীতিমালা সংশোধন

২২ মিনিট আগে | জাতীয়

লাকসামে কলেজের গাছ কাটার পরিকল্পনা বাতিলের দাবি শিক্ষার্থীদের
লাকসামে কলেজের গাছ কাটার পরিকল্পনা বাতিলের দাবি শিক্ষার্থীদের

২৩ মিনিট আগে | দেশগ্রাম

মঙ্গলবার ভারত ছাড়ছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা
মঙ্গলবার ভারত ছাড়ছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা

২৭ মিনিট আগে | মাঠে ময়দানে

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত
কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত

২৭ মিনিট আগে | দেশগ্রাম

ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশ
ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশ

৩১ মিনিট আগে | অর্থনীতি

অপরাধ দমনে কঠোর অবস্থানে সরকার : প্রতিমন্ত্রী মীর হেলাল
অপরাধ দমনে কঠোর অবস্থানে সরকার : প্রতিমন্ত্রী মীর হেলাল

৩১ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

মার্চের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো এক বিলিয়ন ডলারের বেশি
মার্চের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো এক বিলিয়ন ডলারের বেশি

৩২ মিনিট আগে | অর্থনীতি

লাভজনক দাম নিশ্চিতসহ ৫ দাবিতে রংপুরে আলুচাষিদের মানববন্ধন
লাভজনক দাম নিশ্চিতসহ ৫ দাবিতে রংপুরে আলুচাষিদের মানববন্ধন

৩৩ মিনিট আগে | দেশগ্রাম

আলমডাঙ্গায় ‘পটকা’ বিস্ফোরণে তিন শিশু আহত
আলমডাঙ্গায় ‘পটকা’ বিস্ফোরণে তিন শিশু আহত

৩৭ মিনিট আগে | দেশগ্রাম

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

৩৯ মিনিট আগে | জাতীয়

চিরিরবন্দরে গৃহবধূর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে আটক ৪
চিরিরবন্দরে গৃহবধূর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে আটক ৪

৪১ মিনিট আগে | দেশগ্রাম

তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? এখন বাংলাদেশ কী করবে?
তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? এখন বাংলাদেশ কী করবে?

৪১ মিনিট আগে | মুক্তমঞ্চ

রূপগঞ্জে মহাসড়ক নির্মাণে বন্ধ পয়োনিষ্কাশন, স্কুলে ময়লা পানি ঢুকে দুর্ভোগ
রূপগঞ্জে মহাসড়ক নির্মাণে বন্ধ পয়োনিষ্কাশন, স্কুলে ময়লা পানি ঢুকে দুর্ভোগ

৪৩ মিনিট আগে | দেশগ্রাম

ইরানে ঝরছে 'কালো তেলমিশ্রিত' বৃষ্টি
ইরানে ঝরছে 'কালো তেলমিশ্রিত' বৃষ্টি

৪৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

‘বড় শয়তান’ যাকে অগ্রহণযোগ্য বলেছে, তিনিই কি হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা?
‘বড় শয়তান’ যাকে অগ্রহণযোগ্য বলেছে, তিনিই কি হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা?

৪৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

অষ্টগ্রাম উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল
অষ্টগ্রাম উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল

৪৯ মিনিট আগে | দেশগ্রাম

অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩
অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩

৫১ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপের দায়ে দুই নারীসহ আটক ৪
কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপের দায়ে দুই নারীসহ আটক ৪

৫৫ মিনিট আগে | দেশগ্রাম

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ১০ হাজার বেসামরিক ভবন ধ্বংস
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ১০ হাজার বেসামরিক ভবন ধ্বংস

৫৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮১০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮১০ মামলা

৫৭ মিনিট আগে | নগর জীবন

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটির প্রজ্ঞাপন জারি
নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটির প্রজ্ঞাপন জারি

১ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
ট্রাম্পকে দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা
ট্রাম্পকে দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী?
ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী?

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প
বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের প্রেসিডেন্টের ক্ষমা প্রার্থনায় তোলপাড়
ইরানের প্রেসিডেন্টের ক্ষমা প্রার্থনায় তোলপাড়

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

১৫ ঘণ্টা আগে | জাতীয়

হামলার ক্ষয়ক্ষতির ছবি শেয়ার করলেই 'কঠোর ব্যবস্থা'
হামলার ক্ষয়ক্ষতির ছবি শেয়ার করলেই 'কঠোর ব্যবস্থা'

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু কঠিন বিপদে পাকিস্তান
যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু কঠিন বিপদে পাকিস্তান

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা
ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অবশেষে ইরানে হামলার কারণ জানাল যুক্তরাষ্ট্র
অবশেষে ইরানে হামলার কারণ জানাল যুক্তরাষ্ট্র

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধ শুরুর পর প্রথম প্রকাশ্য মন্তব্যে ইরানকে ‘শত্রু’ বললেন আমিরাতের প্রেসিডেন্ট!
যুদ্ধ শুরুর পর প্রথম প্রকাশ্য মন্তব্যে ইরানকে ‘শত্রু’ বললেন আমিরাতের প্রেসিডেন্ট!

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে ইউরোপীয়রা?
ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে ইউরোপীয়রা?

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সাক্ষাৎকারের মাঝেই বেজে ওঠে সাইরেন, নিরাপদ আশ্রয়ে ছুটলেন সাবেক ইসরায়েলি কর্মকর্তা
সাক্ষাৎকারের মাঝেই বেজে ওঠে সাইরেন, নিরাপদ আশ্রয়ে ছুটলেন সাবেক ইসরায়েলি কর্মকর্তা

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী
রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আামির
ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আামির

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধ: ট্রাম্পের জীবনে এর আগে এমন মহাবিপদ আসেনি!
ইরান যুদ্ধ: ট্রাম্পের জীবনে এর আগে এমন মহাবিপদ আসেনি!

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, দাবি ইরানের
২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, দাবি ইরানের

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের পরমাণু মজুত জব্দ করতে বিশেষ বাহিনী পাঠাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল?
ইরানের পরমাণু মজুত জব্দ করতে বিশেষ বাহিনী পাঠাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে ট্রাম্পের জাহাজ চালানোর ঘোষণা, চ্যালেঞ্জ জানাল আইআরজিসি
হরমুজে ট্রাম্পের জাহাজ চালানোর ঘোষণা, চ্যালেঞ্জ জানাল আইআরজিসি

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে...
ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে...

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শেখ মুজিবুর পাকিস্তান রাষ্ট্রকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলেন: আবদুর রব
শেখ মুজিবুর পাকিস্তান রাষ্ট্রকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলেন: আবদুর রব

১৮ ঘণ্টা আগে | জাতীয়

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন নিয়মে জ্বালানি তেল বিক্রি হচ্ছে আজ
নতুন নিয়মে জ্বালানি তেল বিক্রি হচ্ছে আজ

৪ ঘণ্টা আগে | জাতীয়

ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ, বাদ পড়তে পারেন বিশ্বের এক নম্বর তারকা
ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ, বাদ পড়তে পারেন বিশ্বের এক নম্বর তারকা

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তেল কিনতে এসে কথা-কাটাকাটি, বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত
তেল কিনতে এসে কথা-কাটাকাটি, বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

১৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানে স্থল অভিযান ‘সুস্থ মানুষের কাজ নয়’: মার্কিন বিশ্লেষক
ইরানে স্থল অভিযান ‘সুস্থ মানুষের কাজ নয়’: মার্কিন বিশ্লেষক

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান
ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের কুর্দীরা এই সময়ে কেন জোট তৈরি করলো?
ইরানের কুর্দীরা এই সময়ে কেন জোট তৈরি করলো?

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব

৪ ঘণ্টা আগে | জাতীয়

ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা
ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
এমডিসহ শতাধিক কর্মকর্তার নথি তলব
এমডিসহ শতাধিক কর্মকর্তার নথি তলব

পেছনের পৃষ্ঠা

তেল নিয়ে তুলকালাম
তেল নিয়ে তুলকালাম

প্রথম পৃষ্ঠা

থামছে না ভেজালের কারবার
থামছে না ভেজালের কারবার

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

হামলায় এবার ভয়ংকর অস্ত্র
হামলায় এবার ভয়ংকর অস্ত্র

প্রথম পৃষ্ঠা

ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম
ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম

মাঠে ময়দানে

যানজট শঙ্কা মহাসড়কে
যানজট শঙ্কা মহাসড়কে

পেছনের পৃষ্ঠা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

খবর

বসুন্ধরা সিটিতে পুরুষের পছন্দ বাহারি পাঞ্জাবি
বসুন্ধরা সিটিতে পুরুষের পছন্দ বাহারি পাঞ্জাবি

নগর জীবন

রিজার্ভ ধরে রাখার পরামর্শ
রিজার্ভ ধরে রাখার পরামর্শ

প্রথম পৃষ্ঠা

স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা
স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা

প্রথম পৃষ্ঠা

স্বপ্নের প্যারিস তালা যেখানে বলে ভালোবাসার গল্প
স্বপ্নের প্যারিস তালা যেখানে বলে ভালোবাসার গল্প

পেছনের পৃষ্ঠা

রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্তের শঙ্কা
রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্তের শঙ্কা

নগর জীবন

ডিজিটাল ভিক্ষুক ব্রাহ্মণবাড়িয়ায়
ডিজিটাল ভিক্ষুক ব্রাহ্মণবাড়িয়ায়

পেছনের পৃষ্ঠা

সদকাতুল ফিতর ও জাকাত
সদকাতুল ফিতর ও জাকাত

প্রথম পৃষ্ঠা

উল্টো পথে নারীর ক্ষমতায়ন
উল্টো পথে নারীর ক্ষমতায়ন

পেছনের পৃষ্ঠা

৬০০ লাশের কী পরিচয়
৬০০ লাশের কী পরিচয়

প্রথম পৃষ্ঠা

নেপালে নির্বাচনে জেন-জিদের বাজিমাত প্রধানমন্ত্রী বালেন্দ্র
নেপালে নির্বাচনে জেন-জিদের বাজিমাত প্রধানমন্ত্রী বালেন্দ্র

প্রথম পৃষ্ঠা

মধুমতীর চর যেন একখন্ড সৈকত
মধুমতীর চর যেন একখন্ড সৈকত

দেশগ্রাম

অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না
অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না

প্রথম পৃষ্ঠা

ফর্টিস পিছু ছাড়ছে না কিংসের
ফর্টিস পিছু ছাড়ছে না কিংসের

মাঠে ময়দানে

মাটির নিচে পানির ট্যাংকিতে জ্বালানি তেল মজুত
মাটির নিচে পানির ট্যাংকিতে জ্বালানি তেল মজুত

পেছনের পৃষ্ঠা

ব্যবসায়ীদের অনুকূল পরিবেশ জরুরি
ব্যবসায়ীদের অনুকূল পরিবেশ জরুরি

প্রথম পৃষ্ঠা

শত্রু ছাড়া অন্যদের জন্য হরমুজ খুলে দিল ইরান
শত্রু ছাড়া অন্যদের জন্য হরমুজ খুলে দিল ইরান

প্রথম পৃষ্ঠা

বদর যুদ্ধ ন্যায় প্রতিষ্ঠার আপসহীন চেতনার বাতিঘর
বদর যুদ্ধ ন্যায় প্রতিষ্ঠার আপসহীন চেতনার বাতিঘর

খবর

নারী অধিকার নিয়ে শাবানা
নারী অধিকার নিয়ে শাবানা

শোবিজ

সাইপ্রাসে এফ-১৬ মোতায়েন করছে তুরস্ক
সাইপ্রাসে এফ-১৬ মোতায়েন করছে তুরস্ক

পূর্ব-পশ্চিম

সামনে পাকিস্তান সিরিজ
সামনে পাকিস্তান সিরিজ

মাঠে ময়দানে

দশম দিনে স্বস্তির আমেজ
দশম দিনে স্বস্তির আমেজ

পেছনের পৃষ্ঠা

নারী দিবসে কোনালের নারী যায় বাড়ি
নারী দিবসে কোনালের নারী যায় বাড়ি

শোবিজ