ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসনগুলো হলো ঢাকা-১৭ ও বগুড়া-৬। এর মধ্যে ঢাকা-১৭ আসনে তারেক রহমান ধানের শীষ প্রতীকে ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৮৪০ ভোট। তারেক ৭ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন। অন্যদিকে বগুড়া-৬ আসনে ১১৬ কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির কান্ডারি ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ১৮০ ভোট। বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক জানান, জেলা সদরের এ আসনে ভোটার ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ। আসনটিতে তারেক রহমানের বিপরীতে প্রার্থী ছিলেন চারজন। মমতাময়ী মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে এই প্রথম তারেক রহমান সরাসরি কোনো জাতীয় নির্বাচনে দলের নেতৃত্ব দেন।
শিরোনাম
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮১০ মামলা
- নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটির প্রজ্ঞাপন জারি
- ইরান সংঘাত নিয়ে হঠাৎ এমন কথা কেন বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
- রাজধানীতে কুকুর হত্যার দায়ে ৩ আসামির ৩০ মাসের কারাদণ্ড
- তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী
- জ্বালানির মজুত নিয়ে যে সুখবর দিলেন মন্ত্রী
- ঈদে নতুন টাকা সরবরাহ করা হবে না: বাংলাদেশ ব্যাংক
- ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্ম গুরুদের সম্মানী নির্ধারণ
- আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হবে না : জ্বালানিমন্ত্রী
- রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- স্টার কাবাবে গ্রাহকদের ওপর কর্মীদের হামলা
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আামির
- বগুড়ায় সেমাই কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা
- নীলফামারীতে নারী দিবস পালিত, পুরস্কার পেলো চার কিশোরী
- বগুড়ায় দেড় হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- টঙ্গীতে নিরাপত্তাকর্মীর মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি, ককটেল নিক্ষেপ
- ভারতের প্রকল্প নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস প্রণয় ভার্মার
- ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে
- লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
দুই আসনেই জয়ী তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধ শুরুর পর প্রথম প্রকাশ্য মন্তব্যে ইরানকে ‘শত্রু’ বললেন আমিরাতের প্রেসিডেন্ট!
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম