শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ আপডেট: ০২:০৭, শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচন-পরবর্তী সহিংসতা

♦ মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু ♦ ঝিনাইদহে বাড়িঘর-প্রেস ক্লাব দোকানপাটে হামলা-ভাঙচুর ♦ মেহেরপুর পটুয়াখালী কিশোরগঞ্জে সংঘর্ষ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
নির্বাচন-পরবর্তী সহিংসতা

নির্বাচন-পরবর্তী গতকাল বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভোলায় জামায়াত কর্মীকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। কিশোরগঞ্জের বাজিতপুরে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জে দফায় দফায় হামলা-ভাঙচুর, মহেশপুরে প্রেস ক্লাবে হামলা ও ভাঙচুর এবং সদরে দোকানপাটে হামলা হয়েছে। মেহেরপুরে হামলায় জামায়াতের তিন কর্মী আহত হয়েছেন। পটুয়াখালীর বাউফলে বিএনপি কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট হয়েছে। এ ছাড়া আরও কয়েক জেলায় হামলা-সংঘর্ষের খবর পাওয়া গেছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। গতকাল দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লা গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মাফিক নায়েবের ছেলে।

নির্বাচন-পরবর্তী সহিংসতাস্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ফুটবল প্রতীকের সমর্থক মো. জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা জসিম নায়েবকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। নিহতের বড় ভাই মো. মশিউর রহমান বলেন, ডা. নাসিরের ছেলে সাকিবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ধানের শীষের সমর্থক তাদের বাড়িতে গিয়ে তার ভাইকে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা আমার ভাইকে বেধড়ক মারধর করেন। ওই হামলার পর তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

মুন্সিগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মুন্সিগঞ্জ সদরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল উপজেলার আধারা, শিলই, চরকেওয়ার ও মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব হামলার ঘটনা ঘটে।

ভোলা : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। গতকাল মাগরিবের নামাজের পর উপজেলার কুঞ্জেরহাট যাওয়ার পথে মিঝির বাজার এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মারধরের শিকার ব্যক্তির নাম মো. ইসমাইল। তিনি কাচিয়া ইসলামি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আখতারুজ্জামানের বড় ছেলে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে তিনি ঢাকা থেকে বাড়ি এসেছিলেন।

ঝিনাইদহ : ঝিনাইদহে তিনটি আসনে নির্বাচন-পরবর্তী হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জে হামলায় স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) কাপ-পিরিচ প্রতীকের প্রায় ২৮ জন সমর্থক ও ধানের শীষ প্রতীকের দুজন সমর্থক আহত এবং স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়েছে। আহতদের কালীগঞ্জ, ঝিনাইদহ ও যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। ঝিনাইদহ-৩ আসনের মহেশপুর উপজেলা শহরে অবস্থিত প্রেস ক্লাবেও হামলা চালিয়ে ভাঙচুর করার ঘটনা ঘটেছে।

মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় জামায়াতে ইসলামীর তিন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল সকালে জোড়পুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী : পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হওয়ার পর জামায়াতের লোকজন বিএনপি, যুুবদল, ছাত্রদলসহ বিএনপি কর্মী-সমর্থকদের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর করেছে। গতকাল বিকালে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, কয়েকটি জায়গায় হামলা, ভাঙচুর ও মারধরের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুরে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল এবং পরাজিত ধানের শীষের প্রার্থী সৈয়দ এহসানুল হুদার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে হুমায়ুনপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

যশোর : যশোরের চৌগাছায় জামায়াত-শিবিরের কর্মীদের ছুরিকাঘাতে মোহাম্মদ বাবু (৪৫) নামের এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত মোহাম্মদ বাবু চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তার বাড়ি ফুলসারা ইউনিয়নের চারাবাড়ী গ্রামে।

নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় বিজয়ী জামায়াত প্রার্থীর সমর্থকরা আনন্দ মিছিল করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে বক্তব্য দেওয়ার পর কথা কাটাকাটির জেরে বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এ সময় একজনের মাথায় আঘাত করলে তাকে হাসপাতালে পাঠানো হয়।

নড়াইল : নড়াইল-২ আসনে গাবতলা এলাকায় ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই নারীসহ ১৪ জন আহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৫টায় সদরের গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। দুপক্ষের সমর্থকরা এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেন।

পঞ্চগড় : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, ‘ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। অতীত থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি।’

স্ট্যাটাসে সারজিস লেখেন, ‘এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০ প্লাস জায়গায় বিএনপির নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর, তাদের বাড়িঘরে, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে।’ তিনি আরও লেখেন, ‘বিএনপি কি এখনো পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কি না সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। আমরা রাজনীতি করতে এসেছি। পুরোনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি।’

এদিকে দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে এক পৃথক স্ট্যাটাসে লেখেন, সারা দেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং ১১-দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। যারা বিজয়ী হয়েছেন তারা নিজেদের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয় তা হবে আমাদের জন্য লজ্জাজনক।

এই বিভাগের আরও খবর
১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
হাসপাতালে অব্যবস্থাপনা নিয়ে কথা বলায় অবরুদ্ধ ছাত্র ফেডারেশন নেত্রী
হাসপাতালে অব্যবস্থাপনা নিয়ে কথা বলায় অবরুদ্ধ ছাত্র ফেডারেশন নেত্রী
যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড ও ভিসা প্রসেসিং ফি বাড়ল
যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড ও ভিসা প্রসেসিং ফি বাড়ল
ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
চুরির অভিযোগে দুজনকে হত্যা গ্রেপ্তার ৩
চুরির অভিযোগে দুজনকে হত্যা গ্রেপ্তার ৩
নতুন প্রমাণ দাখিল করবে প্রসিকিউশন
নতুন প্রমাণ দাখিল করবে প্রসিকিউশন
ট্রেনের টিকিট বিক্রি শুরু, আধাঘণ্টার মধ্যে সব শেষ
ট্রেনের টিকিট বিক্রি শুরু, আধাঘণ্টার মধ্যে সব শেষ
ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে
ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে
সকাল ৯টায় এসে ৪০ মিনিট অবস্থান বাধ্যতামূলক
সকাল ৯টায় এসে ৪০ মিনিট অবস্থান বাধ্যতামূলক
হাসপাতাল করা হবে দালালমুক্ত
হাসপাতাল করা হবে দালালমুক্ত
আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি
আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি
সর্বশেষ খবর
আফিফ–লিটনকে ফিরিয়ে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
আফিফ–লিটনকে ফিরিয়ে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

বাবর-সাইমকে বাদ দেওয়ায় প্রশ্ন তুললেন আমির
বাবর-সাইমকে বাদ দেওয়ায় প্রশ্ন তুললেন আমির

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

ছয় দিনের যুদ্ধে কোথায় কত মানুষ নিহত, এক নজরে পুরো হিসাব
ছয় দিনের যুদ্ধে কোথায় কত মানুষ নিহত, এক নজরে পুরো হিসাব

৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

‘বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
‘বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে: লুনা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে: লুনা

১৪ মিনিট আগে | চায়ের দেশ

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৯
রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৯

১৬ মিনিট আগে | নগর জীবন

মধ্যপ্রাচ্য সংকট : যুদ্ধের ষষ্ঠ দিনে কোথায় কী ঘটল, একনজরে বড় আপডেট
মধ্যপ্রাচ্য সংকট : যুদ্ধের ষষ্ঠ দিনে কোথায় কী ঘটল, একনজরে বড় আপডেট

১৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পেদ্রোর হ্যাটট্রিকে ভিলাকে উড়িয়ে দিল চেলসি
পেদ্রোর হ্যাটট্রিকে ভিলাকে উড়িয়ে দিল চেলসি

১৯ মিনিট আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপ শেষ রদ্রিগোসহ আরও পাঁচ তারকার
বিশ্বকাপ শেষ রদ্রিগোসহ আরও পাঁচ তারকার

২১ মিনিট আগে | মাঠে ময়দানে

ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

২৩ মিনিট আগে | দেশগ্রাম

সত্যিই কী ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করেছে?
সত্যিই কী ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করেছে?

২৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আজারবাইজানে ড্রোন হামলা করল কারা, যা জানা গেল
আজারবাইজানে ড্রোন হামলা করল কারা, যা জানা গেল

২৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

টেলিভিশন সিরিজ থেকে বাদ দেওয়ায় আইনি পথে হাঁটলেন অভিনেতা
টেলিভিশন সিরিজ থেকে বাদ দেওয়ায় আইনি পথে হাঁটলেন অভিনেতা

২৭ মিনিট আগে | শোবিজ

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

২৮ মিনিট আগে | জাতীয়

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলার সহায়তা দি‌চ্ছে জাপান
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলার সহায়তা দি‌চ্ছে জাপান

৩৬ মিনিট আগে | জাতীয়

ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা: ৪ জনের নামে মামলা
ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা: ৪ জনের নামে মামলা

৩৭ মিনিট আগে | ক্যাম্পাস

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুগ্ধতা ছড়াচ্ছে নানা রঙের ফুল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুগ্ধতা ছড়াচ্ছে নানা রঙের ফুল

৪৩ মিনিট আগে | দেশগ্রাম

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনায় হাইকোর্টের নির্দেশ
বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনায় হাইকোর্টের নির্দেশ

৫০ মিনিট আগে | জাতীয়

সতীর্থদের বোলিংয়ের প্রশংসা করলেন ম্যাট হেনরি
সতীর্থদের বোলিংয়ের প্রশংসা করলেন ম্যাট হেনরি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জ্বালানি সংকট মোকাবিলায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন
জ্বালানি সংকট মোকাবিলায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন

১ ঘণ্টা আগে | জাতীয়

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হলুদ-মরিচের বস্তায় মাদক পাচার, আটক ১
হলুদ-মরিচের বস্তায় মাদক পাচার, আটক ১

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গাজীপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা
গাজীপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রজনীকান্তের ছবিতে শাহরুখের ক্যামিও চূড়ান্ত, এলো ভেতরের খবর
রজনীকান্তের ছবিতে শাহরুখের ক্যামিও চূড়ান্ত, এলো ভেতরের খবর

১ ঘণ্টা আগে | শোবিজ

ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস

১ ঘণ্টা আগে | জাতীয়

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ, কর্মী হত্যার বিচার দাবি
কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ, কর্মী হত্যার বিচার দাবি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পেশিতে চোট পেলেন হ্যারি কেইন
পেশিতে চোট পেলেন হ্যারি কেইন

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিএনপি শ্রমজীবী মানুষের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে : ইশরাক
বিএনপি শ্রমজীবী মানুষের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে : ইশরাক

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

চাঁদপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী
চাঁদপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আপনারা ভোট দিয়ে আমাকে ঋণী ও সাহসী করেছেন: জিলানী
আপনারা ভোট দিয়ে আমাকে ঋণী ও সাহসী করেছেন: জিলানী

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
ইরানের জন্য বড় দুঃসংবাদ
ইরানের জন্য বড় দুঃসংবাদ

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরান
কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরান

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব: রিপোর্ট
ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব: রিপোর্ট

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কাতারের প্রধানমন্ত্রীকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে আলাপ করলেন
কাতারের প্রধানমন্ত্রীকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে আলাপ করলেন

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঈদের ছুটি বেড়ে ৭ দিন
ঈদের ছুটি বেড়ে ৭ দিন

৮ ঘণ্টা আগে | জাতীয়

আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর হিসাব তলব
আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর হিসাব তলব

২০ ঘণ্টা আগে | জাতীয়

ইরান কী সামরিক সহায়তা চেয়েছে? জানাল রাশিয়া
ইরান কী সামরিক সহায়তা চেয়েছে? জানাল রাশিয়া

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বের সব প্রান্তে হামলা চালাতে পারবে এমন মিসাইল পরীক্ষা করল যুক্তরাষ্ট্র
বিশ্বের সব প্রান্তে হামলা চালাতে পারবে এমন মিসাইল পরীক্ষা করল যুক্তরাষ্ট্র

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উ. কোরিয়ার সাথে মিলে আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
উ. কোরিয়ার সাথে মিলে আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চোখ অন্ধ করে দিয়েছি: আইআরজিসি
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চোখ অন্ধ করে দিয়েছি: আইআরজিসি

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাঁটিতে ইরানের হামলা চেষ্টা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাঁটিতে ইরানের হামলা চেষ্টা

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সেপ্টেম্বর পর্যন্ত চলবে যুদ্ধ, চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প
সেপ্টেম্বর পর্যন্ত চলবে যুদ্ধ, চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অ্যালেনের রেকর্ডগড়া সেঞ্চুরিতে আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড
অ্যালেনের রেকর্ডগড়া সেঞ্চুরিতে আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানি মিসাইল হামলায় জাহাজ পুড়ে ছাই, ২ ভারতীয় নিহত
ইরানি মিসাইল হামলায় জাহাজ পুড়ে ছাই, ২ ভারতীয় নিহত

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের
‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধের মাঝেই আরেক দেশে যুক্তরাষ্ট্রের অভিযান
ইরান যুদ্ধের মাঝেই আরেক দেশে যুক্তরাষ্ট্রের অভিযান

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা
আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার
ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নেভাডায় শতাধিক ভূমিকম্প, যুক্তরাষ্ট্র কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে?
নেভাডায় শতাধিক ভূমিকম্প, যুক্তরাষ্ট্র কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে?

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ৮৬ শতাংশ কমে এসেছে: জেনারেল কেইন
ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ৮৬ শতাংশ কমে এসেছে: জেনারেল কেইন

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধের মধ্যেই ট্রাম্পকে হত্যাচেষ্টায় ইরানকে জড়ালেন পাকিস্তানি ব্যবসায়ী!
যুদ্ধের মধ্যেই ট্রাম্পকে হত্যাচেষ্টায় ইরানকে জড়ালেন পাকিস্তানি ব্যবসায়ী!

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার গুরুতর অভিযোগ
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার গুরুতর অভিযোগ

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের
লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের সাথে যুদ্ধের মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল
ইরানের সাথে যুদ্ধের মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মধ্যপ্রাচ্যে ‘সামরিক সরঞ্জাম’ পাঠিয়েছে অস্ট্রেলিয়া
মধ্যপ্রাচ্যে ‘সামরিক সরঞ্জাম’ পাঠিয়েছে অস্ট্রেলিয়া

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

২০ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ইরানে অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট
ইরানে অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণ
কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণ

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
ইরানের সাঁড়াশি আক্রমণ
ইরানের সাঁড়াশি আক্রমণ

প্রথম পৃষ্ঠা

রোমহর্ষক হত্যাকাণ্ড
রোমহর্ষক হত্যাকাণ্ড

প্রথম পৃষ্ঠা

যুদ্ধের পৃথিবীতে ঝুঁকিতে বাংলাদেশ
যুদ্ধের পৃথিবীতে ঝুঁকিতে বাংলাদেশ

সম্পাদকীয়

সৌদি আরব গেলেন জামায়াত আমির
সৌদি আরব গেলেন জামায়াত আমির

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

জ্বালানি তেলের মজুত বাড়াতে হুলস্থুল
জ্বালানি তেলের মজুত বাড়াতে হুলস্থুল

নগর জীবন

ট্রফি ভরা আবাহনী এখন ট্রফিশূন্য
ট্রফি ভরা আবাহনী এখন ট্রফিশূন্য

মাঠে ময়দানে

চাল পর্যাপ্ত তবু কমছে না দাম
চাল পর্যাপ্ত তবু কমছে না দাম

পেছনের পৃষ্ঠা

এজাজের দুর্নীতি তদন্তে নামছে ডিএনসিসি
এজাজের দুর্নীতি তদন্তে নামছে ডিএনসিসি

প্রথম পৃষ্ঠা

পাঁচ ব্যাংকের আমানতকারীদের কান্না কি কেউ শুনতে পায়?
পাঁচ ব্যাংকের আমানতকারীদের কান্না কি কেউ শুনতে পায়?

প্রথম পৃষ্ঠা

সরকারি পরিত্যক্ত ভবন স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ
সরকারি পরিত্যক্ত ভবন স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ

প্রথম পৃষ্ঠা

ঢাকায় ব্যস্ত পল কাপুর
ঢাকায় ব্যস্ত পল কাপুর

প্রথম পৃষ্ঠা

আফঈদাদের সামনে এবার উত্তর কোরিয়া
আফঈদাদের সামনে এবার উত্তর কোরিয়া

মাঠে ময়দানে

রোজা রাখতে অপারগ যারা
রোজা রাখতে অপারগ যারা

প্রথম পৃষ্ঠা

সৌন্দর্যবর্ধনের নামে ফিরছে বিলবোর্ড!
সৌন্দর্যবর্ধনের নামে ফিরছে বিলবোর্ড!

রকমারি নগর পরিক্রমা

খামেনির উত্তরসূরি হলেন মোজতবা
খামেনির উত্তরসূরি হলেন মোজতবা

প্রথম পৃষ্ঠা

জ্বালানিসংকট মোকাবিলায় রেশনিং
জ্বালানিসংকট মোকাবিলায় রেশনিং

প্রথম পৃষ্ঠা

চাটাইয়ে বসে ব্র্যাকের কার্যক্রম শুনলেন জাইমা রহমান
চাটাইয়ে বসে ব্র্যাকের কার্যক্রম শুনলেন জাইমা রহমান

নগর জীবন

হুমকির মুখে শ্রমবাজার
হুমকির মুখে শ্রমবাজার

প্রথম পৃষ্ঠা

হারিয়ে যাচ্ছে পুরোনো রাজশাহী
হারিয়ে যাচ্ছে পুরোনো রাজশাহী

রকমারি নগর পরিক্রমা

মাথার ওপর মিসাইল কাজ নিয়ে দুশ্চিন্তায় প্রবাসীরা
মাথার ওপর মিসাইল কাজ নিয়ে দুশ্চিন্তায় প্রবাসীরা

প্রথম পৃষ্ঠা

বসুন্ধরা সিটিতে ঈদের কেনাকাটা উৎসব
বসুন্ধরা সিটিতে ঈদের কেনাকাটা উৎসব

নগর জীবন

নাগরিক প্রত্যাশা পূরণের কেন্দ্রবিন্দু হবে সিসিক
নাগরিক প্রত্যাশা পূরণের কেন্দ্রবিন্দু হবে সিসিক

পেছনের পৃষ্ঠা

মুসলমানদের জন্য শিক্ষণীয় ওহুদের যুদ্ধ
মুসলমানদের জন্য শিক্ষণীয় ওহুদের যুদ্ধ

সম্পাদকীয়

হেসেখেলে ফাইনালে নিউজিল্যান্ড
হেসেখেলে ফাইনালে নিউজিল্যান্ড

মাঠে ময়দানে

আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

সম্পাদকীয়

পাওনা টাকা-পারিবারিক বিরোধে সংঘর্ষ
পাওনা টাকা-পারিবারিক বিরোধে সংঘর্ষ

দেশগ্রাম

দুই উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন