ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের শীর্ষ পর্যায়ের নেতাসহ মোট ৬টি আসনে জয়লাভ করেছেন দলটির নেতারা। ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ২২ লাখ ভোট টেনেছে দলটি। ফলে জুলাই সনদের ভিত্তিতে দলটির হেভিওয়েট নেতাদের মধ্যে উচ্চকক্ষে একজন সদস্যের সংসদে যাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি সংরক্ষিত আসনে একজন নারী সংসদ সদস্য পেতে যাচ্ছে দলটি। এ নিয়ে অন্তত পাঁচজন প্রার্থীকে নিয়ে এনসিপির ভিতরে-বাইরে জোর আলোচনা রয়েছে। এনসিপির বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, জাতীয় সংসদে এনসিপি থেকে উচ্চকক্ষের আলোচনায় রয়েছেন ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা নাসীরুদ্দীন পাটওয়ারী, পঞ্চগড়-১ আসনে হেরে যাওয়া সারজিস আলমের নাম আলোচনায় রয়েছে। সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে আলোচনায় আছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, ঢাকা-২০ আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা নাবিলা তাসনিদ ও দলটির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু, হুমায়রা নূর, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। মনিরা শারমিন বলেন, ‘সংরক্ষিত আসনে সংসদে যাচ্ছি কি না, তা নিয়ে বলতে পারছি না। এটি সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত।’ নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক নেতা বাংলাদেশ প্রতিদিনকে জানান, দলের পক্ষ থেকে সংসদে ডা. মাহমুদা মিতু, মনিরা শারমিনের বিষয় চিন্তা করা হচ্ছে। শিগগিরই চূড়ান্ত নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। তবে বিষয়টি নিয়ে তাড়াহুড়া করতে চাইছে না দল। জানতে চাইলে দলের মিডিয়া কমিটির প্রধান মাহবুব আলম বলেন, বিষয়গুলো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। চূড়ান্ত হলে সবাইকে জানানো হবে। দলটির মিডিয়া কমিটির সেক্রেটারি ইয়াসিন আরাফাত বলেন, আলোচনায় বেশ কয়েকটি নাম উঠে এসেছে। দলের নেতারা বিষয়টি নিয়ে চিন্তাভাবনাও করছেন। কাকে চূড়ান্ত করা হবে তা এখনই বলা মুশকিল।
শিরোনাম
- অসহায় স্বীকারোক্তি, গোপনে পরাজয় মেনে নিল ইসরায়েল?
- আমিরাত কারো সহজ শিকার নয়, প্রেসিডেন্ট আল নাহিয়ানের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিষ্ঠানে সাইবার হামলার দাবি ইরানি হ্যাকারদের, বিশ্বজুড়ে পরিষেবা ব্যাহত
- ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন
- দুবাইয়ের বাসিন্দাদের খোলা জায়গা ও দরজা-জানালা থেকে দূরে থাকার নির্দেশ
- খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির
- ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
- জুনে চালু হতে পারে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
- নাহিদ রানাকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের কোচ
- মানবাধিকার পরিস্থিতির সূচক উন্নতির দিকে: আইনমন্ত্রী
- বর্তমান সরকার সবার, কারও প্রতিপক্ষ নয়: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
- সংসদের অধিবেশন কক্ষে কালিমা তাইয়্যেবা লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন
- যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার মেট্রিক টন গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- তিন কার্গো এলএনজি কিনবে সরকার
- ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো স্পেন
- বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি
- থার্ড টার্মিনাল চালু হতে ৬-৯ মাস লাগবে : বিমান প্রতিমন্ত্রী
- রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক
- আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রকাশ:
০০:০০, রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট:
০২:৩০, রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংরক্ষিত ও উচ্চকক্ষ
এনসিপির আট নেতা-নেত্রী আলোচনায়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিষ্ঠানে সাইবার হামলার দাবি ইরানি হ্যাকারদের, বিশ্বজুড়ে পরিষেবা ব্যাহত
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মার্কিনি ও ইহুদিবাদিদের গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম