প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দেশ ছেড়েছেন। গতকাল সকালে তিনি দেশ ছাড়েন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ফয়েজ আহমেদ। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, গতকাল সকালে ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছাড়েন। তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
সেখানে তার পরিবার আছে। প্রথমে তিনি জার্মানি যাবেন। এরপর সেখান থেকে নেদারল্যান্ডস যাবেন। ওই কর্মকর্তা আরও জানান, গত ৯ ও ১০ ফেব্রুয়ারি তিনি মন্ত্রণালয়ের দুই বিভাগ (টেলিকম ও তথ্যপ্রযুক্তি) থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।