জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম দিনের লেনদেনে শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। গতকাল এক দিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ২০০ পয়েন্ট বেড়েছে। হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ৩৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে মাত্র ২৬টির। আর ৪টির দাম অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২০০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০০ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৯০ কোটি ১৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষে সিটি ব্যাংকের শেয়ার। প্রতিটি ২ টাকা ৩০ পয়সা বেড়ে ২৯ টাকা ৩০ পয়সায় কোম্পানিটির ৮০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৪৮ লাখ টাকার। ৪১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৮৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪৭ প্রতিষ্ঠানের মধ্যে ২২০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭টির এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯ কোটি ৪০ লাখ টাকা।
শিরোনাম
- গাঁজা সেবন দেখে ফেলায় গোপন রাখার অনুরোধ, রাজি না হওয়ায় খুন
- নির্বাচন পরবর্তী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় মেতেছে জামায়াত: নবীউল্লাহ নবী
- কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা বড় পাপ: মির্জা আব্বাস
- মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে সাত দিনে বাতিল ২৪৫টি ফ্লাইট
- ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার ব্যক্তি
- দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
- জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন
- ছাত্রলীগও যে সাহস করেনি তা প্রকাশ্যে শিবির করেছে: ছাত্রদল সভাপতি
- ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেফতার
- লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তায় উপকারভোগী ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জন
- দুবাই থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৪০৫ যাত্রী
- কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী
- ‘পুলিশ সদস্যদের ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা গড়ে তুলতে হবে’
- ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার সপ্তম দিনে যা ঘটছে, দেখুন একনজরে
- আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, দিলেন যে নির্দেশনা
- দেশে পর্যাপ্ত তেল আছে, উদ্বিগ্ন হয়ে মজুত না করার আহ্বান প্রতিমন্ত্রীর
- বেঁধে দেওয়া হয়েছে যানবাহনে তেল নেওয়ার সীমা
- শ্রীলঙ্কা উপকূলে বেকায়দায় ৩ ইরানি জাহাজ, চাইল প্রবেশের অনুমতি
- শক্তিশালী কালবৈশাখী-তীব্র বজ্রপাতের আভাস
- ইরানি আরেকটি জাহাজ থেকে ২০৮ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা
প্রকাশ:
০০:০০, সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট:
০২:০৬, সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটের পর বড় উত্থান
শেয়ারবাজারে সূচক বাড়ল ২০০ পয়েন্ট
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর