ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদান করে এমন কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। গতকাল ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদান করে এমন কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।