টর্চ লাইটের ঝলকানিই বাঁচিয়ে দিল এক অটোরিকশা চালকের প্রাণ। ছিনতাই করে হত্যার উদ্দেশ্যে নির্জন স্থানে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তির টর্চের আলো দেখে ভড়কে যায় ছিনতাইকারীরা। এ সময় চালক ও স্থানীয়দের সহযোগিতায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মোস্তফা মিয়া ওরফে মোস্তা (৫৬) ঘোড়াঘাট উপজেলার কুন্দারামপুর এলাকার বাসিন্দা। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে যাত্রী সেজে ঘোড়াঘাটের ডুগডুগি বাজার থেকে রানীগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে তিন ব্যক্তি ওই অটোরিকশায় ওঠে। পথে রামেশ্বরপুরের নির্জন এলাকায় পৌঁছালে তারা চালককে জিম্মি করে অটোরিকশা ছিনতাই করে। তাদের মধ্যে একজন অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এসময় বাকি দুজন চালককে রাস্তার পাশের ধান খেতে নিয়ে গিয়ে গলা ও পেটে ছুরি ধরে রাখে। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন পাকা সড়কের দিকে উঠতেই চালকের সঙ্গে ধস্তাধস্তি হয়। এসময় ছুরিকাঘাতে চালক আহত হন। পরে দুই ছিনতাইকারী তাকে ধান খেতে নেওয়ার সময় পাশের ধান খেতে সেচ দিতে থাকা এক ব্যক্তি টর্চ লাইট জ্বালিয়ে এগিয়ে এলে একজন পালিয়ে যায়। তখন চালকের সাহসিকতায় আরেকজনকে ধরে ফেলেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় চালক বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকে গতকাল দিনাজপুর আদালতে পাঠানো হয়।
শিরোনাম
- ওসি প্রদীপের ফাঁসির রায় দ্রুত কার্যকরের আহ্বান এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
- চিলমারিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটাকে জরিমানা
- প্রথম ধাপে বগুড়ায় ফ্যামিলি কার্ড পেল ৪৯৬ জন
- প্রতিবেশীদের বিরুদ্ধে হামলায় আকাশসীমা ব্যবহার করা যাবে না, যুক্তরাষ্ট্রকে ইরাক
- খাগড়াছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি ও সভা
- ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
- ‘বিএনপি ফ্যামিলি কার্ড দেওয়ার অঙ্গীকার পূরণ করেছে’
- খাগড়াছড়িতে আনসার-ভিডিপির ভাতা ভোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ
- বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন
- ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে: চিফ প্রসিকিউটর
- ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কৃষকের মৃত্যু
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের পরিবারে মাতম
- রেশনিং বাতিল করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি
- ঈদের ছুটি বাতিল করে নতুন নির্দেশনা দিল এনবিআর
- রাজশাহীতে ১৩ মামলার আসামি গ্রেপ্তার
- মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি : প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ
- মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও নজরদারি বিমান পাঠাচ্ছে অস্ট্রেলিয়া
- নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু করেছে সরকার : আমির খসরু
- আলোচনা নয়, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুঙ্কার ইরানের
- টঙ্গীতে ককটেল নিক্ষেপ ও হত্যার হুমকি, গ্রেফতার হয়নি দুর্বৃত্তরা
টর্চের আলোয় বাঁচল প্রাণ
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের দূত বহিষ্কার করলে হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা আমিরাতের
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
বিপজ্জনক পথে হাঁটছে যুক্তরাষ্ট্র: খামেনি শেষ, পরের টার্গেট কি কিম জং উন?
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানি ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ ইউক্রেনের সহায়তা চেয়েছে : জেলেনস্কি
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম