মুন্সিগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোয়ালিমান্দ্রা বেদেপল্লির ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও মো. শহিদুলের ছেলে ছানারুল (৩০)। পুলিশ জানায়, সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় দুজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা মারধর করলে তারা গুরুতর আহত হন। পরে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, দুই সপ্তাহ আগে সাতঘরিয়া এলাকার একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরির হয়। এ ঘটনায় আটক দুজনকে সন্দেহ করে স্থানীয়রা। এ ঘটনার পর অভিযুক্ত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, আমরা তদন্ত শুরু করেছি। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অভিযান চলছে।