মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দীর্ঘদিনের জট কমানোর অভিপ্রায়ে এইচ-১বি ভিসা এবং কর্মসংস্থানভিত্তিক গ্রিনকার্ড দ্রুত সময়ে ইস্যুর জন্য ফি বাড়ানো হয়েছে। ১ মার্চ কার্যকর হওয়া এই বর্ধিত ফিসহ পাওয়া আবেদনগুলোই অগ্রাধিকারভিত্তিতে প্রসেসিংয়ের আওতায় আসবে। অন্যথায় ওই সব আবেদন সরাসরি ফেরত পাঠানো হবে। ইউএসসিআইএস তথা যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এই প্রিমিয়াম প্রসেসিং ফি বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছে, বর্ধিত হারে ফি আদায়ের অর্থ এই নয় যে, তা অনুমোদনের গ্যারান্টি পেল। সংশ্লিষ্টরা জানায়, এইচ-১বি ভিসা এবং কর্মসংস্থানভিত্তিক গ্রিনকার্ড, এল-১ ভিসার ফি (আই-১৪০) ২ হাজার ৮০৫ ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ৯৬৫ ডলার করা হলো। উল্লেখ্য, পারিবারিক কোটায় গ্রিনকার্ডের আবেদনের ফি বাড়ানো হয়নি। ধর্মীয় ও সিজনাল (কৃষি) কর্মী এইচ-২বি এবং আর-১ ক্যাটাগরির কর্মীদের জন্য ফি ১ হাজার ৬৮৫ ডলার থেকে বাড়িয়ে ১ হাজার ৭৮০ ডলার করা হয়েছে। ও-১, পি, কিউ, ই এবং টিএন (আই-১২৯) ওয়ার্কভিসা প্রসেসিংয়ের ফি ২ হাজার ৮০৫ ডলার থেকে ২৯৬৫ ডলার করা হয়। শিক্ষার্থীর ওয়ার্ক পারমিট ওপিটি এবং স্টেম ওপিটি (OPT and STEM OPT) অনুমোদনের প্রিমিয়াম ফি এখন ১ হাজার ৭৮০ ডলার। এ ছাড়া এফজে এবং এম ক্যাটাগরির শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের ফি বাড়িয়ে ২ হাজার ৭৫ ডলার করা হয়েছে। ইউএসসিআইএস তার ওয়েবসাইটে এক সতর্কবার্তায় আরও বলেছে যে, ১ মার্চের পোস্টাল সিল সংবলিত কোনো আবেদনে যদি ভুল ফির (পুরোনো ফি) মানি অর্ডার কিংবা সার্টিফায়েড চেক পাওয়া যায় তবে সেটি ফেরত দেওয়া হবে। এর ফলে আবেদনকারীদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতে পারে এবং যারা দ্রুত কাজ শুরু করতে চাইছেন তাদের দীর্ঘ প্রতিক্ষায় পড়তে হতে পারে। উল্লেখ্য, আইন অনুযায়ী প্রতি দুই বছর অন্তর প্রিমিয়াম প্রসেসিং ফি পর্যালোচনার বাধ্যবাধকতা রয়েছে। তাই ভবিষ্যতে এই ফি আরও বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে এই বাড়তি খরচ নিয়োগকর্তা ও অভিবাসী কর্মী-উভয় পক্ষের জন্যই একটি বাড়তি চাপ হিসেবে দেখা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জট কমানোর প্রতিশ্রুতি পূরণ হলে এটি দীর্ঘমেয়াদে আবেদনকারীদের জন্য সুফল বয়ে আনতে পারে বলে মনে করছেন নিউইয়র্ক অঞ্চলে খ্যাতনামা অভিবাসন-অ্যাটর্নি অশোক কর্মকার।
শিরোনাম
- কুবিতে বৈশাখী উৎসব
- বাংলাদেশ–ফিলিপাইন বাণিজ্য বাড়াতে নতুন রোডম্যাপ
- কুমিল্লায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
- আগের চেয়ে সহজ কানাডার নাগরিকত্ব, নতুন আইনে বড় সুযোগ
- বেশি যোগ্য হয়েও কেন কম বেতনের চাকরি নিচ্ছেন কর্মীরা
- যুক্তরাষ্ট্র-ইরান ‘আগামী দুই দিনের মধ্যে’ বৈঠকে বসতে পারে: ট্রাম্প
- লেবানন-ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র
- ‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে থাকা আমাদের বড় দায়িত্ব’
- সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে : নাহিদ
- উত্তরায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ, তিন দিনব্যাপী বৈশাখী মেলা
- মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল
- মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার
- মোদি দেশভক্ত নয়, দেশদ্রোহী: রাহুল গান্ধী
- আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি
- সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
- গাজা-লেবাননে সামরিক অভিযান চলবেই, ঘোষণা নেতানিয়াহুর
- বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী
- মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের
- চট্টগ্রাম বন্দরে আসছে আরও দু’টি তেলবাহী জাহাজ
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
আপডেট:
১২:২২, বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড ও ভিসা প্রসেসিং ফি বাড়ল
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে: গুতেরেস
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনে বিজয়ীদের নাম ঘোষণা করলো মাস্টারকার্ড
৪ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার
মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ অতিক্রম করল চীনের মালিকানাধীন তেলবাহী জাহাজ
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় শি জিনপিংয়ের ‘চার প্রস্তাব’, মার্কিন নেতৃত্বাধীন জোটকে কটাক্ষ
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম