শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬ আপডেট: ০০:৩৭, শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬

বাংলাদেশ প্রতিদিনের গোলটেবিলে বক্তারা

২০০ রোগের উৎস স্থূলতা

নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
২০০ রোগের উৎস স্থূলতা

বাংলাদেশের মানুষের ওজনাধিক্য ও স্থূলতা ক্রমেই মহামারির রূপ নিচ্ছে। চিকিৎসকদের মতে, স্থূলতার সঙ্গে অন্তত ২০০ ধরনের রোগের সরাসরি বা পরোক্ষ সম্পর্ক রয়েছে। শরীরে অতিরিক্ত চর্বি জমলে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, কিডনি রোগ, ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, ক্যানসার, শ্বাসতন্ত্রের সমস্যা, বন্ধ্যত্ব ও ব্যাক পেইনসহ নানা অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, অপর্যাপ্ত ঘুম ও স্ক্রিননির্ভর জীবনযাপন এর প্রধান কারণ। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ ও তাপমাত্রা বৃদ্ধিও স্থূলতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। গতকাল ইডব্লিউএমজি পিএলসি কনফারেন্স কক্ষে ‘স্থূলতার বহুমাত্রিক ঝুঁকি ও আধুনিক ব্যবস্থাপনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরেন বক্তারা। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির উদ্যোগে অপসোনিন ফার্মা লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ প্রতিদিন এ গোলটেবিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির অনারারি প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। অন্য অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক ও বারডেমের পরিচালক (একাডেমি) অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, ইউনাইটেড হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক মুহাম্মদ হাফিজুর রহমান, মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শাহাবুল হুদা চৌধুরী, গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. তানজিনা হোসেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আফসার আহাম্মদ, ডা. তানিয়া হক, ডা. শাহজাদা সেলিম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক ডা. এম সাইফুদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. মির্জা শরীফুজ্জামান, সহকারী অধ্যাপক ডা. তানজিনা জান্নাত শাম্মী, অপসোনিন ফার্মা লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) তাজ মো. আগা মেনন, সিনিয়র সেলস ম্যানেজার মোহাম্মদ শামসুল আরেফিন মজুমদার, ম্যানেজার (পিএমডি) মোহাম্মদ আরিফ খান, বসুন্ধরা মেডিকেল সিটির উদ্যোক্তা ও এস রহমান গ্রুপের চেয়ারম্যান এস এম সাহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মন্জুরুল ইসলাম। অধ্যাপক এ কে আজাদ খান বলেন, স্থূলতা একটি গুরুতর রোগ হলেও এ বিষয়ে সচেতনতা এখনো কম। ডায়াবেটিস সম্পর্কে মানুষ যতটা সচেতন, স্থূলতা সম্পর্কে ততটা নয়। নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনই এর প্রধান প্রতিকার। শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে হবে এবং কোমল পানীয়ের ব্যবহার কমাতে হবে। অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান বলেন, স্থূলতা শুধু শারীরিক নয়; সামাজিক, মানসিক ও অর্থনৈতিক সমস্যার সঙ্গেও জড়িত। ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে স্থূলতাজনিত রোগের চিকিৎসায় বছরে প্রায় ২.৫ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে, যা ২০৬০ সালে ৫৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। অধ্যাপক মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, স্থূলতা একটি দীর্ঘমেয়াদি মেটাবলিক রোগ। শরীরে অতিরিক্ত চর্বি জমলে প্রদাহজনিত রাসায়নিক তৈরি হয়, যা হৃদযন্ত্র, লিভার, কিডনি ও রক্তনালিকে ক্ষতিগ্রস্ত করে এবং ডায়াবেটিসসহ নানা জটিলতা বাড়ায়।

অধ্যাপক ডা. শাহাবুল হুদা চৌধুরী বলেন, স্থূলতা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফ্যাটি লিভারের মতো অসংক্রামক রোগের প্রবেশদ্বার। চিনিযুক্ত পানীয়ের ব্যবহার কমাতে কর বাড়ানোর প্রস্তাব দেন তিনি। পাশাপাশি বাংলাদেশের জন্য বিএমআই মানদণ্ড কিছুটা কম নির্ধারণের প্রয়োজনীয়তার কথাও বলেন।

২০০ রোগের উৎস স্থলতাঅধ্যাপক ডা. তানজিনা হোসেন বলেন, দেশে নারীদের মধ্যে স্থূলতার হার উদ্বেগজনক। এক গবেষণায় দেখা গেছে, ৩৬.৫ শতাংশ নারী স্থূলতায় ভুগছেন। শারীরিক নিষ্ক্রিয়তা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং সন্তান জন্মের পর ওজন নিয়ন্ত্রণে উদ্যোগ না নেওয়াই এর প্রধান কারণ। ডা. তানিয়া হক বলেন, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্ক্রিন টাইম সীমিত রাখা স্থূলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওজন কমানোর ওষুধ বা সার্জারিও কার্যকর হতে পারে। ডা. মির্জা শরীফুজ্জামান বলেন, শিশুদের মধ্যে স্ক্রিননির্ভর জীবনযাপন বাড়ায় স্থূলতার ঝুঁকি দ্রুত বাড়ছে। এক গবেষণায় দেখা গেছে, শহরের প্রায় ৩৩ শতাংশ শিশু স্থূলতায় ভুগছে। বায়ুদূষণ ও তাপমাত্রা বৃদ্ধিও শারীরিক কার্যক্রম কমিয়ে এ সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে। ডা. শাহজাদা সেলিম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে ১ বিলিয়নের বেশি মানুষ স্থূলতায় আক্রান্ত। স্থূলতার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, স্লিপ অ্যাপনিয়া ও অন্তত ১৩ ধরনের ক্যানসারের সম্পর্ক রয়েছে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, সুষম খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত ঘুমের ওপর গুরুত্ব দেন তিনি। ডা. এম সাইফুদ্দিন বলেন, শহরের শিশুদের মধ্যে ফাস্টফুডের সহজলভ্যতা, কম ঘুম, মানসিক চাপ ও শারীরিক পরিশ্রমের অভাব স্থূলতার ঝুঁকি বাড়াচ্ছে। ডা. আফসার আহাম্মদ বলেন, শৈশবের খাদ্যাভ্যাস ও জীবনযাপন ভবিষ্যতের স্বাস্থ্যঝুঁঁকিতে বড় ভূমিকা রাখে, যাকে ‘মেটাবলিক মেমোরি’ বলা হয়। তাই শিক্ষাক্রমে পুষ্টিবিজ্ঞান অন্তর্ভুক্ত করা এবং শিশুদের নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা জরুরি।

ডা. তানজিনা জান্নাত শাম্মী বলেন, স্থূলতা শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রে আত্মবিশ্বাস কমে যায় এবং সামাজিক সংকোচ তৈরি হয়। বডি শেমিং বন্ধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। তাজ মো. আগা মেনন বলেন, স্থূলতা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আধুনিক চিকিৎসাব্যবস্থারও উন্নতি হয়েছে। এ লক্ষ্যে অপসোনিন ফার্মা নিয়ে এসেছে বিশ্বের সর্বাধিক প্রচলিত টিরজেপাটাইড প্রিপারেশন ‘ডুওটির’, যা ডায়াবেটিস এবং স্থূলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বসুন্ধরা মেডিকেল সিটির উদ্যোক্তা ও এস রহমান গ্রুপের চেয়ারম্যান এস এম সাহিদুর রহমান বলেন, স্থূলতা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে নির্মাণাধীন বসুন্ধরা মেডিকেল সিটিতে পরিকল্পিত স্থূলতা নিরাময় ইউনিটে ফিজিওথেরাপি, বিশেষায়িত ব্যায়াম নির্দেশনা, মেডিসিন সাপোর্ট ও খাদ্যাভ্যাসবিষয়ক কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকছে।

এই বিভাগের আরও খবর
আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার
আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার
থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
শেখ হাসিনার স্ট্যাটাস কী, জানতে চান অভিষেক
শেখ হাসিনার স্ট্যাটাস কী, জানতে চান অভিষেক
খতনার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ
খতনার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ
ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ যুবক গ্রেপ্তার
ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ যুবক গ্রেপ্তার
কলকাতার কারখানাগুলোয় দলীয় পতাকা তৈরির ধুম
কলকাতার কারখানাগুলোয় দলীয় পতাকা তৈরির ধুম
ভাগনিকে ধর্ষণের প্রতিবাদ করায় মামার রগ কর্তন
ভাগনিকে ধর্ষণের প্রতিবাদ করায় মামার রগ কর্তন
চালকের মুখ বেঁধে অটোরিকশা ছিনতাই আটক ৩
চালকের মুখ বেঁধে অটোরিকশা ছিনতাই আটক ৩
ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত
ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত
তেলের জন্য বিশৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে সেনাবাহিনী
তেলের জন্য বিশৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে সেনাবাহিনী
বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ
বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ
ভোজ্য তেলের পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারি
ভোজ্য তেলের পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারি
সর্বশেষ খবর
ঘরের মাঠে জিরোনার বিপক্ষে হোঁচট খেল রিয়াল
ঘরের মাঠে জিরোনার বিপক্ষে হোঁচট খেল রিয়াল

৮ মিনিট আগে | মাঠে ময়দানে

রিয়ালের সংক্ষিপ্ত তালিকায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ
রিয়ালের সংক্ষিপ্ত তালিকায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ

৫৯ মিনিট আগে | মাঠে ময়দানে

হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সীমান্তে আইইডি-মাইন ও দাহ্য রাসায়নিক উদ্ধার
সীমান্তে আইইডি-মাইন ও দাহ্য রাসায়নিক উদ্ধার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইসলামের দৃষ্টিতে জ্ঞানার্জন
ইসলামের দৃষ্টিতে জ্ঞানার্জন

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

৪ ঘণ্টা আগে | জাতীয়

বৈষম্য কমেনি বরং বৃদ্ধি পেয়েছে
বৈষম্য কমেনি বরং বৃদ্ধি পেয়েছে

৪ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

‘ইন্ডিপেন্ডেন্স রান ২০২৬’ ম্যারাথনের অংশগ্রহণকারীদের জন্য অনারের রিল প্রতিযোগিতা
‘ইন্ডিপেন্ডেন্স রান ২০২৬’ ম্যারাথনের অংশগ্রহণকারীদের জন্য অনারের রিল প্রতিযোগিতা

৪ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

সংকট আতঙ্কে বাসাবাড়িতে তেল মজুত, অগ্নিদুর্ঘটনার আশঙ্কা
সংকট আতঙ্কে বাসাবাড়িতে তেল মজুত, অগ্নিদুর্ঘটনার আশঙ্কা

৪ ঘণ্টা আগে | জাতীয়

খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, আটক ১
খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, আটক ১

৪ ঘণ্টা আগে | নগর জীবন

খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, আটক ১
খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, আটক ১

৪ ঘণ্টা আগে | নগর জীবন

একসঙ্গে ৫ শিশুর জন্ম, সুস্থ আছে সবাই
একসঙ্গে ৫ শিশুর জন্ম, সুস্থ আছে সবাই

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

ট্রাস্ট ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির ২য় ব্যাচ শুরু
ট্রাস্ট ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির ২য় ব্যাচ শুরু

৪ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

ওয়ালটনের পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ
ওয়ালটনের পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

৪ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’
বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’

৫ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

‘পারফেক্ট’ থেকে সরে দাঁড়ালেন মিলি, নেপথ্যে সৃজনশীল মতপার্থক্য
‘পারফেক্ট’ থেকে সরে দাঁড়ালেন মিলি, নেপথ্যে সৃজনশীল মতপার্থক্য

৫ ঘণ্টা আগে | শোবিজ

ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধন নিয়ে সংঘর্ষে আহত ২০
ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধন নিয়ে সংঘর্ষে আহত ২০

৫ ঘণ্টা আগে | রাজনীতি

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে উত্তরা ইউনিভার্সিটি-প্রাইম ব্যাংকের সেমিনার
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে উত্তরা ইউনিভার্সিটি-প্রাইম ব্যাংকের সেমিনার

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো শিশুর
গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো শিশুর

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

২৪ ঘণ্টার ভেতর বোঝা যাবে চুক্তি হবে কিনা, ট্রাম্পের বার্তা
২৪ ঘণ্টার ভেতর বোঝা যাবে চুক্তি হবে কিনা, ট্রাম্পের বার্তা

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আশুলিয়ায় অস্ত্রসহ যুবক আটক, গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগ
আশুলিয়ায় অস্ত্রসহ যুবক আটক, গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগ

৬ ঘণ্টা আগে | নগর জীবন

স্ত্রী ও প্রেমিক মিলে ডাকাতির নাটক, ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা
স্ত্রী ও প্রেমিক মিলে ডাকাতির নাটক, ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চীনা ও তাইওয়ানি জনগণ এক হবে : তাইওয়ানের বিরোধী নেতাকে শি জিনপিং
চীনা ও তাইওয়ানি জনগণ এক হবে : তাইওয়ানের বিরোধী নেতাকে শি জিনপিং

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘এটা কালি নয়, আমার মেয়ের রক্ত’
‘এটা কালি নয়, আমার মেয়ের রক্ত’

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ
সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, গ্রেপ্তার ২
সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, গ্রেপ্তার ২

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার

৭ ঘণ্টা আগে | পরবাস

সর্বাধিক পঠিত
ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম
ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ
হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

১৩ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরায়েল
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরায়েল

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান
হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’
‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’

৭ ঘণ্টা আগে | জাতীয়

হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান
লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?
সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ
ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’ : বিশ্লেষণ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’ : বিশ্লেষণ

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইতিহাস গড়লেন সুনীল নারাইন
ইতিহাস গড়লেন সুনীল নারাইন

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

১৬ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১৬ ঘণ্টা আগে | অর্থনীতি

ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ
ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন
হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে
যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের
পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান
ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ
হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ

৭ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই:  ট্রাম্প
হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই:  ট্রাম্প

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত
লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান
ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার

৭ ঘণ্টা আগে | পরবাস

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ
সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
গুরু ইলিয়াসের ভাগ্য কি বরণ করলেন তিন শিষ্য
গুরু ইলিয়াসের ভাগ্য কি বরণ করলেন তিন শিষ্য

পেছনের পৃষ্ঠা

যুদ্ধ চ্যালেঞ্জে বাংলাদেশ
যুদ্ধ চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

উৎকণ্ঠায় শান্তি আলোচনা
উৎকণ্ঠায় শান্তি আলোচনা

প্রথম পৃষ্ঠা

গ্রামীণ জীবনে মুগ্ধ ভিনদেশি পর্যটক
গ্রামীণ জীবনে মুগ্ধ ভিনদেশি পর্যটক

শনিবারের সকাল

ফেলে রাখা হয়েছে হাজার কোটি টাকার তেল পাইপলাইন
ফেলে রাখা হয়েছে হাজার কোটি টাকার তেল পাইপলাইন

পেছনের পৃষ্ঠা

বৈশাখের আগমনে ইলিশে নাভিশ্বাস
বৈশাখের আগমনে ইলিশে নাভিশ্বাস

পেছনের পৃষ্ঠা

বন নিধনে মেতেছে রোহিঙ্গারা
বন নিধনে মেতেছে রোহিঙ্গারা

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ডট বলের বোলারদের শীর্ষ পাঁচে মুস্তাফিজ
ডট বলের বোলারদের শীর্ষ পাঁচে মুস্তাফিজ

মাঠে ময়দানে

খরচের বোঝায় খাদের কিনারে পোলট্রিশিল্প
খরচের বোঝায় খাদের কিনারে পোলট্রিশিল্প

পেছনের পৃষ্ঠা

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

প্রথম পৃষ্ঠা

রেফারি প্যানেলে আর্জেন্টিনা-ব্রাজিলের সমান দাপট
রেফারি প্যানেলে আর্জেন্টিনা-ব্রাজিলের সমান দাপট

মাঠে ময়দানে

বিজেপি মিথ্যা প্রচার করে ছোবল মারতে চায় : মমতা
বিজেপি মিথ্যা প্রচার করে ছোবল মারতে চায় : মমতা

পেছনের পৃষ্ঠা

হুমায়ুন কবীরের সঙ্গ ত্যাগ করল দানিশ আজিজের এআইএমআইএম
হুমায়ুন কবীরের সঙ্গ ত্যাগ করল দানিশ আজিজের এআইএমআইএম

পূর্ব-পশ্চিম

এপস্টেইনকাণ্ডে মুখ খুললেন মেলানিয়া
এপস্টেইনকাণ্ডে মুখ খুললেন মেলানিয়া

পূর্ব-পশ্চিম

শাহবাজ ও মুনিরকে নোবেল দেওয়ার দাবি
শাহবাজ ও মুনিরকে নোবেল দেওয়ার দাবি

পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র সরে গেলে ন্যাটো কি টিকে থাকতে পারবে
যুক্তরাষ্ট্র সরে গেলে ন্যাটো কি টিকে থাকতে পারবে

পূর্ব-পশ্চিম

সংকট আতঙ্কে বাসাবাড়িতে তেল মজুত, অগ্নিদুর্ঘটনার আশঙ্কা
সংকট আতঙ্কে বাসাবাড়িতে তেল মজুত, অগ্নিদুর্ঘটনার আশঙ্কা

পেছনের পৃষ্ঠা

নিউজিল্যান্ড দলে জোড়া পরিবর্তন
নিউজিল্যান্ড দলে জোড়া পরিবর্তন

মাঠে ময়দানে

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : এডিবি
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : এডিবি

প্রথম পৃষ্ঠা

১৩ দিনে ৯১ বিল পাস
১৩ দিনে ৯১ বিল পাস

প্রথম পৃষ্ঠা

যুদ্ধে সেকেন্ডে ১০ হাজার ডলার খরচ যুক্তরাষ্ট্রের
যুদ্ধে সেকেন্ডে ১০ হাজার ডলার খরচ যুক্তরাষ্ট্রের

পূর্ব-পশ্চিম

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল
ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

দেশগ্রাম

১২ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
১২ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

মাঠে ময়দানে

যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া ও ইউক্রেন
যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া ও ইউক্রেন

পূর্ব-পশ্চিম

ফলাফল
ফলাফল

মাঠে ময়দানে

ইসরায়েল মানবতার জন্য অভিশাপ
ইসরায়েল মানবতার জন্য অভিশাপ

পূর্ব-পশ্চিম

ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটে যুবক নিহত
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটে যুবক নিহত

পেছনের পৃষ্ঠা

বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিক বার্ট প্যাটন্যুর
বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিক বার্ট প্যাটন্যুর

মাঠে ময়দানে

টি স্পোর্টস
টি স্পোর্টস

মাঠে ময়দানে