চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতের জলসীমায় ঢুকে পড়া এক বাংলাদেশি জেলে বিএসএফের গুলিতে আহত হয়েছেন। তার নাম মোরশেদ আলী। তিনি শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। গুলিবিদ্ধ হয়ে মোরশেদ পানিতে পড়ে গেলে বিএসএফ সদস্যরা স্পিডবোড দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করেন। একপর্যায়ে স্বজনরা তাকে উদ্ধার করে। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায়। গতকাল বিকালে জানাজানি হয়। জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে মোরশেদ নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়েন। বিএসএফ সদস্যরা তাকে ধরার জন্য কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। মোরশেদ পানিতে পড়ে গেলে বিএসএফ স্পিডবোর্ড দিয়ে তার শরীরে আঘাত করতে থাকে। সাঁতরে তিনি বাংলাদেশের অভ্যন্তরে আসার পর আত্মীয়-স্বজনরা উদ্ধার করে রাতেই জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফের রাবার বুলেটে একজন আহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
শিরোনাম
- হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির
- যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হামলা
- টাইব্রেকারে আতলেতিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ
- যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না ইরান
- যুদ্ধকালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩,৪৬৮
- ইউনিফিলে হামলার নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব
- মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি
- লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার
- তিন দেশ থেকে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
- জ্বালানি তেলের দাম বাড়ল
- রবিবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
- ইরান একটু ‘চালাকি’ করছে, বললেন ট্রাম্প
- এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নিয়ে ঢাকা বোর্ডের নির্দেশনা
- বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
- শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ভাঙ্গার তানসিভ জুবায়ের
- কারখানার বায়োপ্লান্ট পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ
- রংপুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু, আহত ১০
- এনসিপি থেকে আরও এক নেত্রীর পদত্যাগ
- নানা আয়োজনে রৌমারীতে বড়াইবাড়ী দিবস পালিত
- যুদ্ধবিরতি ঘোষণার পর লেবাননে হামলার কথা স্বীকার করল ইসরায়েল
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি জেলে আহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর