শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ০৭ মার্চ, ২০২৬ আপডেট: ০০:২৫, শনিবার, ০৭ মার্চ, ২০২৬

বাড়ছে নৃশংসতা ছিনতাই

উদ্বেগ ছড়াচ্ছে চাঁদাবাজি ডাকাতির মতো ঘটনাও
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
বাড়ছে নৃশংসতা ছিনতাই

দেশের বিভিন্ন স্থানে নিছক সামান্য কারণেই খুনাখুনি, নৃশংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এ ছাড়া চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাইসহ নানান অপরাধও বাড়ছে উদ্বেগজনক হারে। চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে যৌননিপীড়নের পর শ্বাসনালি কাটা হয় মেয়েশিশুর। ওই অবস্থায় শিশুটি অর্ধ অনাবৃত ও রক্তাক্ত অবস্থায় সেখান থেকে হেঁটে বেরিয়ে এলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। সোমবার রাতে মারা যায় আট বছরের ওই শিশুটি। এর আগে শনিবার পাবনার ঈশ্বরদীতে অপহরণে বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে এবং তাঁর ১৫ বছরের নাতনিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। বুধবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিজ কার্যালয়ে খুন হন শিক্ষিকা।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ দিনে সারা দেশে অর্ধশত হত্যাকাণ্ড ঘটেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পরিসংখ্যানমতে ফেব্রুয়ারিতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১০ নারী ও কন্যাশিশু। মোট ধর্ষণের শিকার ৪৫ জন। এর ৫২ শতাংশই শিশু ও কিশোরী। সারা দেশে ২৩৬ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ৪১ নারী। রাজনৈতিক সহিংসতায় ফেব্রুয়ারিতে প্রাণ গেছে ১০ জনের। আহত হয়েছে ১ হাজার ৯৩৩ জন।

সমাজ ও অপরাধ বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, ‘তিন কারণে বাড়ছে নৃশংসতা। প্রথমত আইনের শাসনে ঘাটতি। দ্বিতীয়ত সামাজিক অবক্ষয়। তৃতীয়ত আর্থিক, সামাজিক বা রাজনৈতক প্রভাবে দায়মুক্তি পাওয়ার প্রবণতা। এ বিষয়গুলো নিয়ন্ত্রণ করা না গেলে নৃশংস ঘটনা আরও বাড়বে।’ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘নৈতিকতার অবক্ষয় রোধে উদ্যোগ নিতে হবে। পুলিশের এককভাবে কিছু করার নেই। তবে খুন, ধর্ষণ, নারী নির্যাতনসহ অপরাধমূলক ঘটনা ঘটলে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।’ এদিকে সারা দেশে প্রতিদিনই ঘটছে ছিনতাই। এ সময় কুপিয়ে জখম ও গুলির ঘটনাও ঘটছে। সন্ধ্যা বা রাত নয়, দিনদুপুরেও ঘটছে ছিনতাই। সশস্ত্র ছিনতাইকারী চক্র ব্যবহার করছে মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল। ৩ মার্চ গাইবান্ধার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে পুলিশের পোশাক পরে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাই করে দুর্বৃত্তরা। যাত্রীর কাছ থেকে ছিনিয়ে নেয় ৭৫ হাজার টাকা ও মোবাইল ফোন সেট। ১২ জানুয়ারি সকালে সিলেট মহানগরের হাউজিং এস্টেট এলাকায় রিকশা থামিয়ে এক নারীর টাকাসহ ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় ঢাকার পল্টন মোড়ে চলন্ত রিকশায় ছিনতাইকারীর কবলে পড়েন সোহানা জামান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার্সের এক শিক্ষার্থী। ছিনতাইকারী তাঁর কানের দুল হ্যাঁচকা টানে ছিনিয়ে নেওয়ায় ওই শিক্ষার্থীর কানের লতি ছিঁড়ে গুরুতর জখম হন। সংশ্লিষ্টরা বলছেন, বেশির ভাগ ছিনতাইকারীই নেশাগ্রস্ত। নেশার টাকা জোগাতে তারা এ পথ বেছে নেন।

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এসব ঘটনা কমাতে হলে সামাজিক নজরদারি বাড়ানোসহ একে অন্যের বিপদে এগিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ছিনতাই প্রতিরোধে আরও বেশি তৎপর হতে হবে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘ছিনতাইকে এখনো বড় কোনো অপরাধ হিসেবে গণ্য করা হয় না। যারা গ্রেপ্তার হয়, তারা আদালত থেকে দ্রুত জামিনে বেরিয়ে একই অপরাধে জড়াচ্ছে।’ ঢাকা মহানগরীতে ফেব্রুয়ারিতে ছিনতাইয়ের হার ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। পুলিশের হিসাবে ডিএমপির সব থানা এলাকায় এ সময়ে ৩০৮টি ছিনতাই রেকর্ড করা হয়েছে। তবে সংশ্লিষ্টরা মনে করেন, প্রকৃত সংখ্যা এর কয়েক গুণ বেশি। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘চেকপোস্ট, ফুট প্যাট্রলিং, টহলসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাজধানীর শপিং মল ও মার্কেটে এবং বইমেলাকেন্দ্রিক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।’ সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে ভার্চুয়ালি সব জেলার পুলিশ সুপারের সঙ্গে আইনশৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, ‘ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।’ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘ছিনতাই প্রতিরোধে পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর
হামে আরও দুই শিশুর মৃত্যু
হামে আরও দুই শিশুর মৃত্যু
ভিজিটর ভিসার মেয়াদ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে না
ভিজিটর ভিসার মেয়াদ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে না
কাপাসিয়ায় পাঁচ নবজাতকসহ মা সুস্থ আছেন
কাপাসিয়ায় পাঁচ নবজাতকসহ মা সুস্থ আছেন
বিজেপিকে ক্ষমতায় আনতেই এসআইআর করা হয়েছে
বিজেপিকে ক্ষমতায় আনতেই এসআইআর করা হয়েছে
রাজধানীর দুই খাল পুনরুদ্ধারে ১২০০ কোটির প্রকল্প
রাজধানীর দুই খাল পুনরুদ্ধারে ১২০০ কোটির প্রকল্প
চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‌্যাব দ্রুতই অভিযান
চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‌্যাব দ্রুতই অভিযান
পাচারকালে চার ভিকটিম উদ্ধার
পাচারকালে চার ভিকটিম উদ্ধার
ইসরায়েলি হামলায় বাংলাদেশির মৃত্যুতে ফিলিস্তিনের নিন্দা
ইসরায়েলি হামলায় বাংলাদেশির মৃত্যুতে ফিলিস্তিনের নিন্দা
ঋণখেলাপিদের তথ্য চায় ইসি
ঋণখেলাপিদের তথ্য চায় ইসি
পুলিশের কেউ অপরাধ করলে ছাড় নয়
পুলিশের কেউ অপরাধ করলে ছাড় নয়
দুই অধ্যাদেশ বাতিল দেশকে ভয়ানক পরিস্থিতিতে ফেলবে
দুই অধ্যাদেশ বাতিল দেশকে ভয়ানক পরিস্থিতিতে ফেলবে
মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ বেশি মোটরসাইকেলে
মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ বেশি মোটরসাইকেলে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স
ইরানের সঙ্গে চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ইডেন কলেজ-ঢাকা মেডিকেলসহ বিলুপ্ত হলো ছাত্রদলের যেসব কমিটি
ইডেন কলেজ-ঢাকা মেডিকেলসহ বিলুপ্ত হলো ছাত্রদলের যেসব কমিটি

১৫ মিনিট আগে | রাজনীতি

ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেওয়া হবে আজ
ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেওয়া হবে আজ

২৬ মিনিট আগে | হেলথ কর্নার

ঢাকায় বাড়তে পারে গরম
ঢাকায় বাড়তে পারে গরম

৩৬ মিনিট আগে | নগর জীবন

রাজধানীতে ৭০০ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীতে ৭০০ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৫০ মিনিট আগে | নগর জীবন

২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স
২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স

৫৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আজকের নামাজের সময়সূচি, ১২ এপ্রিল ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১২ এপ্রিল ২০২৬

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ
সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ

১ ঘণ্টা আগে | জাতীয়

অর্থনীতির দুর্দিনে ভালো বাজেটের অপেক্ষা
অর্থনীতির দুর্দিনে ভালো বাজেটের অপেক্ষা

১ ঘণ্টা আগে | অর্থনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে জানাল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে জানাল ইরান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ এপ্রিল)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ এপ্রিল)

১ ঘণ্টা আগে | জাতীয়

ইসলামাবাদে সংবাদ সম্মেলন করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, আসতে পারে ‌‘গুরুত্বপূর্ণ ঘোষণা’
ইসলামাবাদে সংবাদ সম্মেলন করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, আসতে পারে ‌‘গুরুত্বপূর্ণ ঘোষণা’

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বৈঠক, উভয়পক্ষই ‘নমনীয়’
দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বৈঠক, উভয়পক্ষই ‘নমনীয়’

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফের পারিবারিক ঝামেলায় জড়ালেন হানসিকা, ভাইয়ের সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা
ফের পারিবারিক ঝামেলায় জড়ালেন হানসিকা, ভাইয়ের সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা

২ ঘণ্টা আগে | শোবিজ

কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ
কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

৪ ঘণ্টা আগে | চায়ের দেশ

কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

৪ ঘণ্টা আগে | নগর জীবন

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান
হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানকে অস্ত্র দিলে চীনের জন্য ‘বড় সমস্যা’ তৈরি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে অস্ত্র দিলে চীনের জন্য ‘বড় সমস্যা’ তৈরি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প
ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ
যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বান্দরবান সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুত অকটেন ও সার জব্দ
বান্দরবান সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুত অকটেন ও সার জব্দ

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাজিতপুরে ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, পথচারী নিহত
বাজিতপুরে ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, পথচারী নিহত

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

মুক্তির ৩৯ দিন আগেই ‘এক দিন’-এর টিকিট বুকিং
মুক্তির ৩৯ দিন আগেই ‘এক দিন’-এর টিকিট বুকিং

৭ ঘণ্টা আগে | শোবিজ

ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

৭ ঘণ্টা আগে | জাতীয়

অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু
অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বক্স অফিসে ১০০০ কোটির ইতিহাস ‘ধুরন্ধর ২’, মন্দিরে প্রার্থনায় সারা
বক্স অফিসে ১০০০ কোটির ইতিহাস ‘ধুরন্ধর ২’, মন্দিরে প্রার্থনায় সারা

৮ ঘণ্টা আগে | শোবিজ

আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু
আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে কোথায় কোথায় মাইন পাতা খুঁজেই পাচ্ছে না ইরান!
হরমুজে কোথায় কোথায় মাইন পাতা খুঁজেই পাচ্ছে না ইরান!

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা
কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, এ পর্যন্ত কি কি হলো?
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, এ পর্যন্ত কি কি হলো?

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতির মাঝেই নতুন করে ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন: সিএনএন
যুদ্ধবিরতির মাঝেই নতুন করে ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন: সিএনএন

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু
অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ক্ষমতা ছাড়ার আগে সবাইকে গণক্ষমা করবেন ট্রাম্প
ক্ষমতা ছাড়ার আগে সবাইকে গণক্ষমা করবেন ট্রাম্প

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যেভাবে মার্কিন আধিপত্যের মূল কাঠামো ধ্বংস করে দিয়েছে ইরান: রিপোর্ট
যেভাবে মার্কিন আধিপত্যের মূল কাঠামো ধ্বংস করে দিয়েছে ইরান: রিপোর্ট

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প
পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কী হচ্ছে নাসায়, একের পর এক বিজ্ঞানীর মৃত্যু: কেউ বারান্দায় খুন, কেউ নিখোঁজ
কী হচ্ছে নাসায়, একের পর এক বিজ্ঞানীর মৃত্যু: কেউ বারান্দায় খুন, কেউ নিখোঁজ

২০ ঘণ্টা আগে | বিজ্ঞান

ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু 'ট্রাম্প'
ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু 'ট্রাম্প'

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

২০ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ছবিতে দেখুন: যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদে নিশ্ছিদ্র নিরাপত্তা
ছবিতে দেখুন: যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদে নিশ্ছিদ্র নিরাপত্তা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদি আরবে যুদ্ধ বিমান পাঠাল পাকিস্তান
সৌদি আরবে যুদ্ধ বিমান পাঠাল পাকিস্তান

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উগান্ডায় শিম্পাঞ্জিদের গৃহযুদ্ধ, ৮ বছরে বহু প্রাণহানি
উগান্ডায় শিম্পাঞ্জিদের গৃহযুদ্ধ, ৮ বছরে বহু প্রাণহানি

২১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

যুদ্ধবিমান দিয়ে জেডি ভ্যান্সের বিমান পাহারা দিয়ে নেওয়ার দৃশ্য প্রকাশ
যুদ্ধবিমান দিয়ে জেডি ভ্যান্সের বিমান পাহারা দিয়ে নেওয়ার দৃশ্য প্রকাশ

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প
ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দেড় বছর ধরে হাসিনা দিল্লিতে কেন, মোদি সরকারের কাছে প্রশ্ন তৃণমূল নেতার
দেড় বছর ধরে হাসিনা দিল্লিতে কেন, মোদি সরকারের কাছে প্রশ্ন তৃণমূল নেতার

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি, চুক্তি ছাড়াই দেশে ফিরছেন ভ্যান্স
২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি, চুক্তি ছাড়াই দেশে ফিরছেন ভ্যান্স

৫০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

যেভাবে ন্যাটোর কবর খুঁড়ছেন ট্রাম্প!
যেভাবে ন্যাটোর কবর খুঁড়ছেন ট্রাম্প!

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী
পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

২০ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে জানাল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে জানাল ইরান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু
ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প
ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর যা বললেন শাহবাজ
ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর যা বললেন শাহবাজ

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
ওরা ১১ জন এক-এগারোর মূল ষড়যন্ত্রকারী
ওরা ১১ জন এক-এগারোর মূল ষড়যন্ত্রকারী

প্রথম পৃষ্ঠা

চোখের পানিতে ভাসছে আনন্দ হাউজিং
চোখের পানিতে ভাসছে আনন্দ হাউজিং

প্রথম পৃষ্ঠা

আস্তানায় জনতার হামলা কথিত পীর নিহত
আস্তানায় জনতার হামলা কথিত পীর নিহত

প্রথম পৃষ্ঠা

মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার

প্রথম পৃষ্ঠা

চাপে পড়েছেন দোকানিরা
চাপে পড়েছেন দোকানিরা

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

তেলের জন্য পাম্পে এখনো চাপ, কমছে না ভোগান্তি
তেলের জন্য পাম্পে এখনো চাপ, কমছে না ভোগান্তি

পেছনের পৃষ্ঠা

সপরিবার নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সপরিবার নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

রূপগঞ্জে মাটিখেকো সিন্ডিকেটের তান্ডব
রূপগঞ্জে মাটিখেকো সিন্ডিকেটের তান্ডব

পেছনের পৃষ্ঠা

জাপানে বৈশাখী মেলায় আঁখি ও রুমি
জাপানে বৈশাখী মেলায় আঁখি ও রুমি

শোবিজ

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সার্কাস
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সার্কাস

শোবিজ

ফুল বিজুতে শুরু বর্ষবরণ
ফুল বিজুতে শুরু বর্ষবরণ

পেছনের পৃষ্ঠা

চ্যাম্পিয়নের পথে এগোচ্ছে বসুন্ধরা কিংস
চ্যাম্পিয়নের পথে এগোচ্ছে বসুন্ধরা কিংস

মাঠে ময়দানে

বিশ্ব তাকিয়ে ইসলামাবাদে
বিশ্ব তাকিয়ে ইসলামাবাদে

প্রথম পৃষ্ঠা

দলে নেই নতুন মুখ
দলে নেই নতুন মুখ

মাঠে ময়দানে

তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬
তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬

পেছনের পৃষ্ঠা

যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি চিকিৎসকের কাছে
যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি চিকিৎসকের কাছে

প্রথম পৃষ্ঠা

হেমন্তের জীবনের সেরা পুরস্কার নারকেল নাড়ু
হেমন্তের জীবনের সেরা পুরস্কার নারকেল নাড়ু

শোবিজ

নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে
নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে

মাঠে ময়দানে

চোটে ইমনের পিএসএল শেষ
চোটে ইমনের পিএসএল শেষ

মাঠে ময়দানে

স্মৃতিকাতর পূর্ণিমা
স্মৃতিকাতর পূর্ণিমা

শোবিজ

ইসরায়েলের ফাঁদে পড়লেন শুধু ট্রাম্প : জন কেরি
ইসরায়েলের ফাঁদে পড়লেন শুধু ট্রাম্প : জন কেরি

পূর্ব-পশ্চিম

সমাজ সংস্কারে ইসলামি শিক্ষার অবদান
সমাজ সংস্কারে ইসলামি শিক্ষার অবদান

সম্পাদকীয়

ইরানের কাছে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত
ইরানের কাছে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত

পূর্ব-পশ্চিম

ক্যানসার : বিবর্তনের গল্প
ক্যানসার : বিবর্তনের গল্প

সম্পাদকীয়

বাঁশ-বেতের পণ্য প্রদর্শনী
বাঁশ-বেতের পণ্য প্রদর্শনী

দেশগ্রাম

বাংলাদেশ কেন ‘আদর্শ রাষ্ট্র’ হতে পারছে না
বাংলাদেশ কেন ‘আদর্শ রাষ্ট্র’ হতে পারছে না

সম্পাদকীয়

উল্টে যাওয়া সিএনজিতে বিপুল মাদক
উল্টে যাওয়া সিএনজিতে বিপুল মাদক

দেশগ্রাম

পরিচালনা পর্ষদ গঠন
পরিচালনা পর্ষদ গঠন

দেশগ্রাম

অবৈধ বালু তোলায় গ্রেপ্তার বিএনপি নেতা
অবৈধ বালু তোলায় গ্রেপ্তার বিএনপি নেতা

দেশগ্রাম