ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে বাবা- ছেলেসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের মেড্ডা গ্রামের তারেক মিয়া (৪৫) ও তার ছেলে সাব্বির (২২) এবং ফেনীর মেহেদী হাসান।
জানা গেছে, আরবিল শহরের একটি ভবনের আন্ডারগ্রাউন্ড কক্ষে তারা বসবাস করতেন। মঙ্গলবার রাতে সাহরি খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়।