বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া বায়তুল ফালাহ জামে মসজিদের সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সমিটার খুলে ভিতরের তামার তার চুরি করেছে দুর্বৃত্তরা। এতে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে মসজিদটি। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে গতকাল সকালে মসজিদ কমিটির সভাপতি আবু হানিফ জানিয়েছেন। তিনি জানান, মসজিদের সামনের খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিচে নামিয়ে আনে। পরে ট্রান্সফরমারের ভিতরে থাকা তামার তার নিয়ে গেছে চোর। এতে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে মসজিদটি। বিদ্যুৎ না থাকায় মুসুল্লিরা ভোগান্তিতে পড়েছেন।
বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতিকে জানানো হয়েছে।