শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ০৮ মার্চ, ২০২৬ আপডেট: ০২:০১, রবিবার, ০৮ মার্চ, ২০২৬

যানজট শঙ্কা মহাসড়কে

সবচেয়ে বেশি কুমিল্লায়, কম রংপুরে, ঈদযাত্রায় ভোগান্তি বাড়বে
আলী আজম
প্রিন্ট ভার্সন
যানজট শঙ্কা মহাসড়কে

ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরবে মানুষ। কেউ বাস, কেউ লঞ্চ, কেউবা ট্রেনে চড়ে যাবে বাড়ি। কিন্তু এ আনন্দ অনেকের জন্য ভোগান্তিতে পরিণত হতে পারে। ঈদযাত্রায় ভোগান্তি বাড়াতে পারে ২০৭টি যানজটপ্রবণ স্পট। এ ছাড়া সারা দেশে ২৮৫টির বেশি দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো (ব্ল্যাক স্পট) চিহ্নিত করা হয়েছে। এসব সড়কের বাঁকে বাঁকে আশঙ্কা থাকে দুর্ঘটনার। আর এ দুর্ঘটনার শিকার হয়ে হতাহতের ঘটনা অহরহ ঘটছে। সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝরছে বহু তাজা প্রাণ। ঈদের সময় এ দুঘটনা আরও বৃদ্ধি পায়। দুর্ঘটনায় হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে অসংখ্য মানুষ। প্রিয়জন হারানোর বেদনায় ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ। পুলিশ বলছে, মহাসড়ক, নৌপথ ও রেলপথে চাঁদাবাজি, ডাকাত বা অতিরিক্ত ভাড়া রোধে বিশেষ নজরদারি এবং ঈদের সময় ফাঁকা ঢাকা ও পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদযাত্রা নিশ্চিতে নৌ, হাইওয়ে ও জেলা পুলিশকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গতি নিয়ন্ত্রণসহ দুর্ঘটনাপ্রবণ এলাকায় দেখেশুনে সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হবে। হাইওয়ে পুলিশের চিহ্নিত করা যানজটপ্রবণ ২০৭টি স্পট হচ্ছে- ঢাকা-আরিচা সড়কে ১৪টি, ঢাকা-টাঙ্গাইল-রংপুর সড়কে ৫৫টি, ঢাকা-ময়মনসিংহ সড়কে ২১টি, ঢাকা-সিলেট সড়কে ৪৩টি, ঢাকা-চট্টগ্রাম সড়কে ৪৫টি, ঢাকা-কক্সবাজার সড়কে ৯টি, ঢাকা-খুলনা সড়কে ১৪টি ও যশোর-খুলনা সড়কে ৬টি। এদিকে হাইওয়ে পুলিশের চিহ্নিত বেশি দুর্ঘটনাপ্রবণ ২৮৫টি                 স্পটের মধ্যে কুমিল্লা অঞ্চলে ৮৭টি, সিলেট অঞ্চলে ২০টি, গাজীপুর অঞ্চলে ৭১টি, ময়মনসিংহ অঞ্চলে ১৬টি, বগুড়া অঞ্চলে ৩০টি, রংপুর অঞ্চলে ৮টি, মাদারীপুর অঞ্চলে ৩৫টি ও খুলনা অঞ্চলে ১৮টি। সংশ্লিষ্টরা বলছেন, হাইওয়ে সড়কে তীব্র যানজটের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে- অতিরিক্ত যানবাহনের চাপ, অপরিকল্পিতভাবে রাস্তা ও ব্রিজের উন্নয়ন কাজ, বেপরোয়া বা অনিয়ন্ত্রিত গাড়ি চালানো এবং মহাসড়কের ওপর যত্রতত্র বাজার বা অবৈধ স্থাপনা। এ ছাড়া দুর্ঘটনার কারণে ধীরগতি, ট্রাফিক অব্যবস্থাপনা এবং দূরপাল্লার বাসের যত্রতত্র যাত্রী ওঠানামা যানজটকে তীব্র করে তোলে। এ ছাড়া অপরিকল্পিত বাঁক, সরু রাস্তা, ট্রাফিক সাইন বা বাতির অভাব এবং অবৈধ বাজার বা বসতি স্থাপনের কারণে হাইওয়ে সড়কে ব্ল্যাক স্পট (দুর্ঘটনাপ্রবণ এলাকা) চিহ্নিত করা হয়। এসব এলাকার দুর্ঘটনা এড়াতে নির্ধারিত গতিসীমা মেনে চলা, সঠিক লেনে ড্রাইভ করা, সাইনবোর্ড ও সিগন্যাল দেখে চলা এবং কুয়াশা বা বাঁকে গতি কমানো জরুরি। এ ছাড়া নিয়মিত গাড়ির ফিটনেস (ব্রেক ও টায়ার) পরীক্ষা, সিট বেল্ট ব্যবহার এবং ওভারটেকিং না করার মাধ্যমে হাইওয়েতে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। সর্বোপরি চালক ও যাত্রীদের সচেতনতার বিকল্প নেই। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে পুলিশ কাজ করছে। হাইওয়ে সড়কে চাঁদাবাজি, চুরি ও ডাকাতি ঠেকাতে পুলিশের প্রতিটি সদস্য তৎপর রয়েছে। ঈদযাত্রা সামনে রেখে হাইওয়ে সড়কে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন, বিশেষ নজরদারি, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মুনতাসিরুল ইসলাম বলেন, সারা দেশে বেশি দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোয় (ব্ল্যাক স্পট) হাইওয়ে পুলিশের টহল ডিউটি থাকে। এ ছাড়া গতি নিয়ন্ত্রণ করার জন্য চেকপোস্ট বসিয়ে স্পিড গান ব্যবহার করা হচ্ছে। ৪ হাজারের অধিক পুলিশ সদস্য, ৮২০টি টহল দল, ৩০০টির অধিক চেকপোস্টের মাধ্যমে মোটরসাইকেল প্যাট্রলিং, ড্রোন মনিটরিং ও ওয়াচ টাওয়ারের সহযোগে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করা হবে। চালকদের ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ওভারটেকিং থেকে বিরত থাকা এবং দ্রুতগতিতে গাড়ি না চালাতে আমরা অনুরোধ করেছি। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ঈদের ছুটিতে মোটরসাইকেলের বেপরোয়া গতি ও ব্যাটারিচালিত রিকশা মহাসড়কে উঠে পড়া দুর্ঘটনার অন্যতম কারণ। আমাদের দেশে মানসম্মত গণপরিবহনের ব্যাপক অভাব রয়েছে।

এই বিভাগের আরও খবর
নেক্সাস পে আপডেটের ফাঁদে ১৩ লাখ টাকা খোয়ালেন কর্মকর্তা
নেক্সাস পে আপডেটের ফাঁদে ১৩ লাখ টাকা খোয়ালেন কর্মকর্তা
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বড় বাধা আমদানি শুল্ক
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বড় বাধা আমদানি শুল্ক
বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহের দাবি বিজিএমইএর
বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহের দাবি বিজিএমইএর
বরিশালে গ্রেপ্তারের ভয়ে ইয়াবা গিলে অজ্ঞান
বরিশালে গ্রেপ্তারের ভয়ে ইয়াবা গিলে অজ্ঞান
মানি মার্কেট কার্যকর করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
মানি মার্কেট কার্যকর করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
হজ ভিসা ছাড়া হজে অংশ নেওয়া যাবে না
হজ ভিসা ছাড়া হজে অংশ নেওয়া যাবে না
যশোরে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হনুমান
যশোরে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হনুমান
শিক্ষার্থীদের একবারই রেজিস্ট্রেশন করতে হবে
শিক্ষার্থীদের একবারই রেজিস্ট্রেশন করতে হবে
ছেলেকে কুপিয়ে ছাদ থেকে লাফ, হাসপাতালে মৃত্যু
ছেলেকে কুপিয়ে ছাদ থেকে লাফ, হাসপাতালে মৃত্যু
রামুতে বৃদ্ধকে হত্যার পর আত্মসমর্পণ
রামুতে বৃদ্ধকে হত্যার পর আত্মসমর্পণ
বাড়ি ফিরে মা দেখেন ঝুলছে সন্তানের লাশ
বাড়ি ফিরে মা দেখেন ঝুলছে সন্তানের লাশ
বাস-সিএনজি সংঘর্ষে চালক নিহত, দুই বাসে আগুন
বাস-সিএনজি সংঘর্ষে চালক নিহত, দুই বাসে আগুন
সর্বশেষ খবর
কুবিতে বৈশাখী উৎসব
কুবিতে বৈশাখী উৎসব

৮ মিনিট আগে | ক্যাম্পাস

বাংলাদেশ–ফিলিপাইন বাণিজ্য বাড়াতে নতুন রোডম্যাপ
বাংলাদেশ–ফিলিপাইন বাণিজ্য বাড়াতে নতুন রোডম্যাপ

১৯ মিনিট আগে | নগর জীবন

কুমিল্লায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
কুমিল্লায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইন্টার মায়ামি ছাড়লেন মাসচেরানো
ইন্টার মায়ামি ছাড়লেন মাসচেরানো

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আগের চেয়ে সহজ কানাডার নাগরিকত্ব, নতুন আইনে বড় সুযোগ
আগের চেয়ে সহজ কানাডার নাগরিকত্ব, নতুন আইনে বড় সুযোগ

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে: গুতেরেস
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে: গুতেরেস

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

২ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

বেশি যোগ্য হয়েও কেন কম বেতনের চাকরি নিচ্ছেন কর্মীরা
বেশি যোগ্য হয়েও কেন কম বেতনের চাকরি নিচ্ছেন কর্মীরা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র-ইরান ‘আগামী দুই দিনের মধ্যে’ বৈঠকে বসতে পারে: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরান ‘আগামী দুই দিনের মধ্যে’ বৈঠকে বসতে পারে: ট্রাম্প

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দির মৃত্যু
ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দির মৃত্যু

৩ ঘণ্টা আগে | নগর জীবন

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনে বিজয়ীদের নাম ঘোষণা করলো মাস্টারকার্ড
‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনে বিজয়ীদের নাম ঘোষণা করলো মাস্টারকার্ড

৪ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

লেবানন-ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র
লেবানন-ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে থাকা আমাদের বড় দায়িত্ব’
‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে থাকা আমাদের বড় দায়িত্ব’

৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

নববর্ষে মাদারীপুরে দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত
নববর্ষে মাদারীপুরে দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে : নাহিদ
সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে : নাহিদ

৫ ঘণ্টা আগে | রাজনীতি

বাঞ্ছারামপুরে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, অভিযানে আটক ১২
বাঞ্ছারামপুরে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, অভিযানে আটক ১২

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

উত্তরায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ, তিন দিনব্যাপী বৈশাখী মেলা
উত্তরায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ, তিন দিনব্যাপী বৈশাখী মেলা

৫ ঘণ্টা আগে | নগর জীবন

দক্ষিণী অভিনেত্রীর বাসায় বোমা হামলার হুমকি!
দক্ষিণী অভিনেত্রীর বাসায় বোমা হামলার হুমকি!

৫ ঘণ্টা আগে | শোবিজ

মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল
মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তান কি যুক্তরাষ্ট্র-ইরান ও সৌদির প্রতিরক্ষা প্রতিশ্রুতির ভারসাম্য রক্ষা করতে পারবে?
পাকিস্তান কি যুক্তরাষ্ট্র-ইরান ও সৌদির প্রতিরক্ষা প্রতিশ্রুতির ভারসাম্য রক্ষা করতে পারবে?

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী
ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পহেলা বৈশাখে নোয়াখালীতে বিএনপির নানা আয়োজন
পহেলা বৈশাখে নোয়াখালীতে বিএনপির নানা আয়োজন

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

লেবাননে সংঘাত বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জার্মান চ্যান্সেলরের
লেবাননে সংঘাত বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জার্মান চ্যান্সেলরের

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গুলসান সোসাইটির উদ্যোগে লেকপার্কে মেলা
গুলসান সোসাইটির উদ্যোগে লেকপার্কে মেলা

৫ ঘণ্টা আগে | নগর জীবন

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মোদি দেশভক্ত নয়, দেশদ্রোহী: রাহুল গান্ধী
মোদি দেশভক্ত নয়, দেশদ্রোহী: রাহুল গান্ধী

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ, কোন বিষয়ে আলোচনা?
ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ, কোন বিষয়ে আলোচনা?

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাতের মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
রাতের মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

৬ ঘণ্টা আগে | জাতীয়

ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনের দাবি ভ্যান্সের
ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনের দাবি ভ্যান্সের

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
যে কারণে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া
যে কারণে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ অতিক্রম করল চীনের মালিকানাধীন তেলবাহী জাহাজ
মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ অতিক্রম করল চীনের মালিকানাধীন তেলবাহী জাহাজ

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন হুঁশিয়ারির মধ্যে হরমুজ পাড়ি দেওয়া চার জাহাজ নিয়ে যা জানা গেল
মার্কিন হুঁশিয়ারির মধ্যে হরমুজ পাড়ি দেওয়া চার জাহাজ নিয়ে যা জানা গেল

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল
মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে আগ্রহী অ্যান্টোইন হে
বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে আগ্রহী অ্যান্টোইন হে

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের
ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রকে অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে সৌদি আরব
যুক্তরাষ্ট্রকে অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে সৌদি আরব

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি উদ্বিগ্ন ইসরায়েল’
‘ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি উদ্বিগ্ন ইসরায়েল’

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের ওপর চাপ তৈরি করবে চীন, প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
ইরানের ওপর চাপ তৈরি করবে চীন, প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ম্যাক্রঁনের সঙ্গে ফোনালাপে যা বললেন ইরানের প্রেসিডেন্ট
ম্যাক্রঁনের সঙ্গে ফোনালাপে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা
রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা

১৪ ঘণ্টা আগে | নগর জীবন

পাঁচ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব দিয়েছিল ইরান
পাঁচ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব দিয়েছিল ইরান

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় শি জিনপিংয়ের ‘চার প্রস্তাব’, মার্কিন নেতৃত্বাধীন জোটকে কটাক্ষ
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় শি জিনপিংয়ের ‘চার প্রস্তাব’, মার্কিন নেতৃত্বাধীন জোটকে কটাক্ষ

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী
ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী
বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী

৭ ঘণ্টা আগে | জাতীয়

আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি
আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি

৬ ঘণ্টা আগে | জাতীয়

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৪০ বছর পর সরাসরি ইসরায়েল-লেবানন বৈঠক, বড় চুক্তির লক্ষ্যে নেতানিয়াহু
৪০ বছর পর সরাসরি ইসরায়েল-লেবানন বৈঠক, বড় চুক্তির লক্ষ্যে নেতানিয়াহু

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের বিরুদ্ধে কাজ করছে না ট্রাম্পের শুল্ক কৌশল, বাড়ছে সংঘাতের ঝুঁকি
ইরানের বিরুদ্ধে কাজ করছে না ট্রাম্পের শুল্ক কৌশল, বাড়ছে সংঘাতের ঝুঁকি

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধ বন্ধে চুক্তি হবে কি না তা ঠিক করবে ইরান : জেডি ভ্যান্স
যুদ্ধ বন্ধে চুক্তি হবে কি না তা ঠিক করবে ইরান : জেডি ভ্যান্স

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের প্রসঙ্গ টেনে ভারতকে ধুয়ে দিল উইজডেন
বাংলাদেশের প্রসঙ্গ টেনে ভারতকে ধুয়ে দিল উইজডেন

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাকিস্তান কি যুক্তরাষ্ট্র-ইরান ও সৌদির প্রতিরক্ষা প্রতিশ্রুতির ভারসাম্য রক্ষা করতে পারবে?
পাকিস্তান কি যুক্তরাষ্ট্র-ইরান ও সৌদির প্রতিরক্ষা প্রতিশ্রুতির ভারসাম্য রক্ষা করতে পারবে?

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী
২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

১২ ঘণ্টা আগে | জাতীয়

এ আই ড্রোন প্রযুক্তিতে চীন-রাশিয়ার কাছে হারছে যুক্তরাষ্ট্র
এ আই ড্রোন প্রযুক্তিতে চীন-রাশিয়ার কাছে হারছে যুক্তরাষ্ট্র

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ
কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ

১৬ ঘণ্টা আগে | অর্থনীতি

লেবানন-ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র
লেবানন-ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন নৌ-অবরোধ সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ : ইরান
মার্কিন নৌ-অবরোধ সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ : ইরান

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল এমপি নির্বাচিত হলেন ডলি বেগম
কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল এমপি নির্বাচিত হলেন ডলি বেগম

১৩ ঘণ্টা আগে | পরবাস

মার্কিন অবরোধকে ‘বিপজ্জনক পশ্চাৎপদ পদক্ষেপ’ বললেন শিপিং ফেডারেশন প্রধান
মার্কিন অবরোধকে ‘বিপজ্জনক পশ্চাৎপদ পদক্ষেপ’ বললেন শিপিং ফেডারেশন প্রধান

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক