রাজধানীতে চলন্ত রিকশায় বসা এক তরুণীর কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সমাজমাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। রবিবার রাতে ধানমন্ডি ৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। জানা গেছে, রবিবার রাতে তিন তরুণী একটি রিকশায় করে ধানমন্ডি এলাকা দিয়ে যাচ্ছিলেন। রিকশাটি ৩ নম্বর রোডে পৌঁছালে হঠাৎ এক ছিনতাইকারী চলন্ত রিকশার কাছে এসে এক তরুণীর কান থেকে স্বর্ণের দুল হ্যাঁচকা টান দিয়ে ছিঁড়ে নেয়। মুহূর্তের মধ্যেই ছিনতাইকারী দুলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় তরুণীরা আতঙ্কিত হয়ে পড়েন।