শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ১১ মার্চ, ২০২৬ আপডেট: ০২:০৮, বুধবার, ১১ মার্চ, ২০২৬

প্রাণহীন বইমেলা

মোস্তফা মতিহার
প্রিন্ট ভার্সন
প্রাণহীন বইমেলা

পিনপতন নীরবতায় কাটছিল প্রকাশক ও বিক্রয়কর্মীদের অলস সময়। স্টল আছে, বই আছে কিন্তু নেই আশানুরূপ দর্শনার্থী ও ক্রেতা।  স্টলগুলোতে বইয়ের পসরা সাজিয়ে বিক্রয়কর্মীরা অলস সময় পার করার পাশাপাশি প্রত্যক্ষ করেছেন স্বাধীনতার স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানের  বিস্তীর্ণ প্রান্তরের নীরবতা। করুণ দৃষ্টিতে উদ্যানে মানুষ খুঁজে বেড়ানোর দৃশ্যের মধ্য দিয়ে প্রকাশক ও বিক্রয়কর্মীদের চেহারায় ফুটে উঠেছে হতাশার ছাপ? তবে, এত হতাশার মধ্যেও বিক্রি ভালো ছিল প্রকাশনা সংস্থা অবসর, ঐতিহ্য, অন্যপ্রকাশ, অন্যধারাসহ হাতেগোনা কয়েকটি প্রকাশনীর স্টলে। বিকালে অবসর প্রকাশনীর সামনে কথা হয় রাজধানীর বাড্ডা থেকে আগত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অভি সরকারের সঙ্গে। তিনি কিনলেন সৈয়দ ওয়ালীউল্লাহ ও বিভূতিভূষণ রচনা সমগ্র। জানালেন রবীন্দ্রনাথ থেকে শুরু করে শরৎচন্দ্র, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায় প্রায় সব লেখকের রচনা সমগ্র তার সংগ্রহে আছে। এ প্রজন্মের মানুষ হয়েও ক্ল্যাসিক বইগুলো তাকে টানে বলে জানালেন অভি সরকার। কথা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ক্লাস এইটের ছাত্ররা ম্যাক্সিম গোর্কি পড়ে। তিনি জানান, তার সব বন্ধুই বইয়ের পোকা।

ঐতিহ্য প্রকাশনীর ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল বলেন, রমজানের কারণে এবারের মেলায় আমাদের প্রত্যাশা কম। তবে, যতটা খারাপ হবে ভাবছিলাম ততটা খারাপ হচ্ছে না। অন্যদেরটা বলতে পারব না, আমাদের অবস্থা হচ্ছে মন্দের ভালো।

জোনাকী প্রকাশনীর বিক্রয়কর্মী সোহান ও সাইদুন্নবী জানান, মেলায় লোকজন কম এলেও যারা এসেছেন তারা প্রায় সবাই বই কিনেছেন। এই দুই বিক্রয়কর্মী জানান, ১৩ মার্চ শুক্রবার থেকে মেলা জমে উঠবে, আর ১৫ মার্চ সমাপনী দিন পর্যন্ত শেষ তিন দিন মেলায় আশানুরূপ দর্শনার্থীর আগমন ঘটবে ও আশাতীত বিক্রি হবে বলেও আশা প্রকাশ করেন এই প্রকাশক।

রুবিনা আলমগীরের ‘অপূর্ণতা’

পুথিপ্রকাশ থেকে এবারের মেলায় প্রকাশিত হয়েছে রুবিনা আলমগীরের উপন্যাস ‘অপূর্ণতা’। পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত পুথিপ্রকাশের ৩২৩-৩২৪ নম্বর স্টলে। এটি রুবিনা আলমগীরের তৃতীয় উপন্যাস। এর আগে ২০২৪-এর বইমেলায় প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘আত্মকান্না’ ও ২০২৫-এর মেলায় প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস ‘দীর্ঘশ্বাস’। দুটি বই-ই প্রকাশ করে জোনাকী প্রকাশনী। তৃতীয় উপন্যাস ‘অপূর্ণতা’ নিয়ে রুবিনা আলমগীর জানান, এ সমাজে মেয়েদের অগ্রযাত্রাকে সুকৌশলে আটকে রাখা হয়। মেয়েদের থামিয়ে দেওয়ার জন্য সর্বশেষ অস্ত্র হিসেবে তাদের চরিত্রে আঘাত করা হয়। নারীর এগিয়ে যাওয়ার পথে ঘুনেধরা সমাজের  প্রতিবন্ধকতা নিয়েই রচিত হয়েছে ‘অপূর্ণতা’ উপন্যাসটি। বইটি সব শ্রেণির পাঠকদের দ্বারা সমাদৃত হবে বলে আশা প্রকাশ করেন প্রকাশক সুজন বিশ্বাস।

মো. শাহজাহান সাজুর ‘নিউরাল ভাইরাস : চেতনার নীল দহন’

অনিন্দ্য প্রকাশ থেকে এবারের মেলায় এসেছে মো. শাহজাহান সাজুর সায়েন্স ফিকশনধর্মী বই ‘নিউরাল ভাইরাস : চেতনার নীল দহন’। বইটিতে লেখক বিজ্ঞানের জটিল তত্ত্বকে অত্যন্ত সহজ অথচ কাব্যিক শব্দশৈলীতে উপস্থাপন করেছেন। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। দাম নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। বইটির সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন লেখক মো. শাহজাহান সাজু।

ভাড়া ফেরত দেওয়ার জন্য বাংলা একাডেমিকে প্রকাশকদের চিঠি

বইমেলার স্টল ভাড়া শতভাগ মওকুফ করার পরেও কয়েকজন প্রকাশকের আংশিক স্টল ভাড়া ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে বাংলা একাডেমির বিরুদ্ধে। ফলে বর্তমানে বইমেলায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে একদল প্রকাশক সম্পূর্ণ বিনাভাড়ায় অংশ নিচ্ছেন, অথচ আরেক দল প্রকাশক আংশিক ভাড়া দিয়ে একই মেলায় অংশ নিতে বাধ্য হচ্ছেন। এটি স্পষ্টতই একটি বৈষম্যমূলক ও অযৌক্তিক অবস্থা। যেসব প্রকাশক আংশিক স্টল ভাড়া পরিশোধ করেছেন, তাদের সেই অর্থ অবিলম্বে এবং বইমেলা শেষ হওয়ার আগেই ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলা একাডেমির প্রতি দাবি জানান প্রকাশক নেতারা। গতকাল বাংলা একাডেমিকে এক চিঠির মাধ্যমে এ দাবি জানান তারা। চিঠিতে প্রকাশক নেতারা বলেন, যেসব প্রকাশক আগ্রহ ও সদিচ্ছা থেকে বইমেলায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এবং নিয়ম মেনে আংশিক স্টল ভাড়া পরিশোধ করেছিলেন, তারাই এখন অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে অযৌক্তিক বিলম্বের শিকার হচ্ছেন।

 এটি প্রকাশকদের প্রতি এক ধরনের দ্বৈতনীতির বহিঃপ্রকাশ বলেই প্রতীয়মান হয়। প্রকাশকদের মধ্যে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করা বইমেলা আয়োজনকারী কর্তৃপক্ষের দায়িত্ব। তাই এ পরিস্থিতির দ্রুত অবসান হওয়া জরুরি।

নতুন বই

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, গতকাল অমর একুশে বইমেলার ১৩তম দিনে নতুন বই এসেছে ১৪৬টি। আর গত ১৩ দিনে মেলায় মোট নতুন বই এসেছে ১ হাজার ১৪২টি।

মূল মঞ্চ বিকাল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ : সৈয়দ মনজুরুল ইসলাম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আহমাদ মোস্তফা কামাল। আলোচনায় অংশ নেন হরিশংকর জলদাস। সভাপতিত্ব করেন খালিকুজ্জামান ইলিয়াস।

আলোচনা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মজিদ মাহমুদ, মঈনুল হাসান, স্নিগ্ধা বাউল এবং ড. নাঈমা খানম। আবৃত্তি করেন সুষ্মিতা জাফর, তাসনোভা তুশিন। সংগীত পরিবেশন করেন বিমান চন্দ্র বিশ্বাস, বিজন চন্দ্র মিস্ত্রী, দেলোয়ার হোসেন বয়াতি, শার্লি মার্থা রোজারিও, আশীষ শীল, মানসিফ তাজরিয়ান, নোশিন তাবাসসুম এবং মো. আসাদুজ্জামান। আরও ছিল জিয়া সাংস্কৃতিক জোটের শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

এই বিভাগের আরও খবর
হামে আরও দুই শিশুর মৃত্যু
হামে আরও দুই শিশুর মৃত্যু
ভিজিটর ভিসার মেয়াদ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে না
ভিজিটর ভিসার মেয়াদ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে না
কাপাসিয়ায় পাঁচ নবজাতকসহ মা সুস্থ আছেন
কাপাসিয়ায় পাঁচ নবজাতকসহ মা সুস্থ আছেন
বিজেপিকে ক্ষমতায় আনতেই এসআইআর করা হয়েছে
বিজেপিকে ক্ষমতায় আনতেই এসআইআর করা হয়েছে
রাজধানীর দুই খাল পুনরুদ্ধারে ১২০০ কোটির প্রকল্প
রাজধানীর দুই খাল পুনরুদ্ধারে ১২০০ কোটির প্রকল্প
চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‌্যাব দ্রুতই অভিযান
চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‌্যাব দ্রুতই অভিযান
পাচারকালে চার ভিকটিম উদ্ধার
পাচারকালে চার ভিকটিম উদ্ধার
ইসরায়েলি হামলায় বাংলাদেশির মৃত্যুতে ফিলিস্তিনের নিন্দা
ইসরায়েলি হামলায় বাংলাদেশির মৃত্যুতে ফিলিস্তিনের নিন্দা
ঋণখেলাপিদের তথ্য চায় ইসি
ঋণখেলাপিদের তথ্য চায় ইসি
পুলিশের কেউ অপরাধ করলে ছাড় নয়
পুলিশের কেউ অপরাধ করলে ছাড় নয়
দুই অধ্যাদেশ বাতিল দেশকে ভয়ানক পরিস্থিতিতে ফেলবে
দুই অধ্যাদেশ বাতিল দেশকে ভয়ানক পরিস্থিতিতে ফেলবে
মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ বেশি মোটরসাইকেলে
মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ বেশি মোটরসাইকেলে
সর্বশেষ খবর
২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি, চুক্তি ছাড়াই দেশে ফিরছেন ভ্যান্স
২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি, চুক্তি ছাড়াই দেশে ফিরছেন ভ্যান্স

১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আজকের নামাজের সময়সূচি, ১২ এপ্রিল ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১২ এপ্রিল ২০২৬

২৩ মিনিট আগে | ইসলামী জীবন

সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ
সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ

৩১ মিনিট আগে | জাতীয়

অর্থনীতির দুর্দিনে ভালো বাজেটের অপেক্ষা
অর্থনীতির দুর্দিনে ভালো বাজেটের অপেক্ষা

৪৫ মিনিট আগে | অর্থনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে জানাল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে জানাল ইরান

৪৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ এপ্রিল)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ এপ্রিল)

৫৫ মিনিট আগে | জাতীয়

ইসলামাবাদে সংবাদ সম্মেলন করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, আসতে পারে ‌‘গুরুত্বপূর্ণ ঘোষণা’
ইসলামাবাদে সংবাদ সম্মেলন করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, আসতে পারে ‌‘গুরুত্বপূর্ণ ঘোষণা’

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বৈঠক, উভয়পক্ষই ‘নমনীয়’
দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বৈঠক, উভয়পক্ষই ‘নমনীয়’

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফের পারিবারিক ঝামেলায় জড়ালেন হানসিকা, ভাইয়ের সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা
ফের পারিবারিক ঝামেলায় জড়ালেন হানসিকা, ভাইয়ের সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা

১ ঘণ্টা আগে | শোবিজ

কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ
কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

৩ ঘণ্টা আগে | চায়ের দেশ

কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

৩ ঘণ্টা আগে | নগর জীবন

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান
হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানকে অস্ত্র দিলে চীনের জন্য ‘বড় সমস্যা’ তৈরি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে অস্ত্র দিলে চীনের জন্য ‘বড় সমস্যা’ তৈরি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প
ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ
যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বান্দরবান সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুত অকটেন ও সার জব্দ
বান্দরবান সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুত অকটেন ও সার জব্দ

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাজিতপুরে ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, পথচারী নিহত
বাজিতপুরে ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, পথচারী নিহত

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

মুক্তির ৩৯ দিন আগেই ‘এক দিন’-এর টিকিট বুকিং
মুক্তির ৩৯ দিন আগেই ‘এক দিন’-এর টিকিট বুকিং

৬ ঘণ্টা আগে | শোবিজ

ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

৬ ঘণ্টা আগে | জাতীয়

অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু
অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বক্স অফিসে ১০০০ কোটির ইতিহাস ‘ধুরন্ধর ২’, মন্দিরে প্রার্থনায় সারা
বক্স অফিসে ১০০০ কোটির ইতিহাস ‘ধুরন্ধর ২’, মন্দিরে প্রার্থনায় সারা

৭ ঘণ্টা আগে | শোবিজ

আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু
আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এস্পানিওলকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা
এস্পানিওলকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সমাজ সংস্কারে ইসলামি শিক্ষার অবদান
সমাজ সংস্কারে ইসলামি শিক্ষার অবদান

৭ ঘণ্টা আগে | ইসলামী জীবন

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশ কেন ‘আদর্শ রাষ্ট্র’ হতে পারছে না
বাংলাদেশ কেন ‘আদর্শ রাষ্ট্র’ হতে পারছে না

৭ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

জ্বালানি পাচার রোধে মালয়েশিয়ায় পেট্রলপাম্পে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত
জ্বালানি পাচার রোধে মালয়েশিয়ায় পেট্রলপাম্পে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে কোথায় কোথায় মাইন পাতা খুঁজেই পাচ্ছে না ইরান!
হরমুজে কোথায় কোথায় মাইন পাতা খুঁজেই পাচ্ছে না ইরান!

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা
কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, এ পর্যন্ত কি কি হলো?
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, এ পর্যন্ত কি কি হলো?

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতির মাঝেই নতুন করে ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন: সিএনএন
যুদ্ধবিরতির মাঝেই নতুন করে ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন: সিএনএন

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ক্ষমতা ছাড়ার আগে সবাইকে গণক্ষমা করবেন ট্রাম্প
ক্ষমতা ছাড়ার আগে সবাইকে গণক্ষমা করবেন ট্রাম্প

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু
অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যেভাবে মার্কিন আধিপত্যের মূল কাঠামো ধ্বংস করে দিয়েছে ইরান: রিপোর্ট
যেভাবে মার্কিন আধিপত্যের মূল কাঠামো ধ্বংস করে দিয়েছে ইরান: রিপোর্ট

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প
পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কী হচ্ছে নাসায়, একের পর এক বিজ্ঞানীর মৃত্যু: কেউ বারান্দায় খুন, কেউ নিখোঁজ
কী হচ্ছে নাসায়, একের পর এক বিজ্ঞানীর মৃত্যু: কেউ বারান্দায় খুন, কেউ নিখোঁজ

১৯ ঘণ্টা আগে | বিজ্ঞান

ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু 'ট্রাম্প'
ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু 'ট্রাম্প'

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

১৯ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ছবিতে দেখুন: যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদে নিশ্ছিদ্র নিরাপত্তা
ছবিতে দেখুন: যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদে নিশ্ছিদ্র নিরাপত্তা

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদি আরবে যুদ্ধ বিমান পাঠাল পাকিস্তান
সৌদি আরবে যুদ্ধ বিমান পাঠাল পাকিস্তান

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিমান দিয়ে জেডি ভ্যান্সের বিমান পাহারা দিয়ে নেওয়ার দৃশ্য প্রকাশ
যুদ্ধবিমান দিয়ে জেডি ভ্যান্সের বিমান পাহারা দিয়ে নেওয়ার দৃশ্য প্রকাশ

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উগান্ডায় শিম্পাঞ্জিদের গৃহযুদ্ধ, ৮ বছরে বহু প্রাণহানি
উগান্ডায় শিম্পাঞ্জিদের গৃহযুদ্ধ, ৮ বছরে বহু প্রাণহানি

২১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প
ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দেড় বছর ধরে হাসিনা দিল্লিতে কেন, মোদি সরকারের কাছে প্রশ্ন তৃণমূল নেতার
দেড় বছর ধরে হাসিনা দিল্লিতে কেন, মোদি সরকারের কাছে প্রশ্ন তৃণমূল নেতার

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যেভাবে ন্যাটোর কবর খুঁড়ছেন ট্রাম্প!
যেভাবে ন্যাটোর কবর খুঁড়ছেন ট্রাম্প!

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী
পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

২০ ঘণ্টা আগে | জাতীয়

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু
ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর যা বললেন শাহবাজ
ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর যা বললেন শাহবাজ

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

২৩ ঘণ্টা আগে | বিজ্ঞান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে অস্ত্র দিচ্ছে চীন, মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর দাবি
যুদ্ধবিরতির মাঝেই ইরানকে অস্ত্র দিচ্ছে চীন, মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর দাবি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানে চলা শান্তি আলোচনা নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট
পাকিস্তানে চলা শান্তি আলোচনা নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
ওরা ১১ জন এক-এগারোর মূল ষড়যন্ত্রকারী
ওরা ১১ জন এক-এগারোর মূল ষড়যন্ত্রকারী

প্রথম পৃষ্ঠা

চোখের পানিতে ভাসছে আনন্দ হাউজিং
চোখের পানিতে ভাসছে আনন্দ হাউজিং

প্রথম পৃষ্ঠা

মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার

প্রথম পৃষ্ঠা

আস্তানায় জনতার হামলা কথিত পীর নিহত
আস্তানায় জনতার হামলা কথিত পীর নিহত

প্রথম পৃষ্ঠা

চাপে পড়েছেন দোকানিরা
চাপে পড়েছেন দোকানিরা

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

তেলের জন্য পাম্পে এখনো চাপ, কমছে না ভোগান্তি
তেলের জন্য পাম্পে এখনো চাপ, কমছে না ভোগান্তি

পেছনের পৃষ্ঠা

রূপগঞ্জে মাটিখেকো সিন্ডিকেটের তান্ডব
রূপগঞ্জে মাটিখেকো সিন্ডিকেটের তান্ডব

পেছনের পৃষ্ঠা

সপরিবার নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সপরিবার নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

জাপানে বৈশাখী মেলায় আঁখি ও রুমি
জাপানে বৈশাখী মেলায় আঁখি ও রুমি

শোবিজ

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সার্কাস
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সার্কাস

শোবিজ

চ্যাম্পিয়নের পথে এগোচ্ছে বসুন্ধরা কিংস
চ্যাম্পিয়নের পথে এগোচ্ছে বসুন্ধরা কিংস

মাঠে ময়দানে

ফুল বিজুতে শুরু বর্ষবরণ
ফুল বিজুতে শুরু বর্ষবরণ

পেছনের পৃষ্ঠা

দলে নেই নতুন মুখ
দলে নেই নতুন মুখ

মাঠে ময়দানে

তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬
তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬

পেছনের পৃষ্ঠা

বিশ্ব তাকিয়ে ইসলামাবাদে
বিশ্ব তাকিয়ে ইসলামাবাদে

প্রথম পৃষ্ঠা

নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে
নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে

মাঠে ময়দানে

চোটে ইমনের পিএসএল শেষ
চোটে ইমনের পিএসএল শেষ

মাঠে ময়দানে

হেমন্তের জীবনের সেরা পুরস্কার নারকেল নাড়ু
হেমন্তের জীবনের সেরা পুরস্কার নারকেল নাড়ু

শোবিজ

যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি চিকিৎসকের কাছে
যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি চিকিৎসকের কাছে

প্রথম পৃষ্ঠা

ইসরায়েলের ফাঁদে পড়লেন শুধু ট্রাম্প : জন কেরি
ইসরায়েলের ফাঁদে পড়লেন শুধু ট্রাম্প : জন কেরি

পূর্ব-পশ্চিম

সমাজ সংস্কারে ইসলামি শিক্ষার অবদান
সমাজ সংস্কারে ইসলামি শিক্ষার অবদান

সম্পাদকীয়

ইরানের কাছে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত
ইরানের কাছে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত

পূর্ব-পশ্চিম

ক্যানসার : বিবর্তনের গল্প
ক্যানসার : বিবর্তনের গল্প

সম্পাদকীয়

বাঁশ-বেতের পণ্য প্রদর্শনী
বাঁশ-বেতের পণ্য প্রদর্শনী

দেশগ্রাম

পরিচালনা পর্ষদ গঠন
পরিচালনা পর্ষদ গঠন

দেশগ্রাম

উল্টে যাওয়া সিএনজিতে বিপুল মাদক
উল্টে যাওয়া সিএনজিতে বিপুল মাদক

দেশগ্রাম

অবৈধ বালু তোলায় গ্রেপ্তার বিএনপি নেতা
অবৈধ বালু তোলায় গ্রেপ্তার বিএনপি নেতা

দেশগ্রাম

২৮ মামলার আসামি কাইল্লা রক্সি গ্রেপ্তার
২৮ মামলার আসামি কাইল্লা রক্সি গ্রেপ্তার

দেশগ্রাম

ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবার পেল গবাদিপশু
ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবার পেল গবাদিপশু

দেশগ্রাম