মানুষের হাতে নগদ টাকার চাহিদা বেড়েছে। মাত্র এক বছরের ব্যবধানে বাজারে এই নগদ টাকার প্রবাহ বেড়েছে প্রায় ১০ শতাংশ। অঙ্কের হিসাবে যেটা ২ লাখ টাকা ব্যাংক খাতের বাইরে চলে এসেছে। যার ফলে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ব্যাংক খাতের অস্থিরতা, জিনিসপত্রের দাম বৃদ্ধি, রাজনৈতিক পালাবদল, সামাজিক সংকটসহ নানান কারণে মানুষের মধ্যে নগদ টাকা ধরে রাখার প্রবণতা বেড়েছে। যার ফলে ব্যাংক খাত থেকে অতিরিক্ত টাকা মানুষের হাতে চলে এসেছে। এর প্রভাবে মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। প্রায় সব ধরনের জিনিসপত্রের দামও বেড়েছে। এতে নিম্ন আয়ের মানুষের জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে এক সপ্তাহ ধরে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যসংকট। এ সংকট সহসা না কাটলে জিনিসপত্রের দাম আরও বাড়বে। ইতোমধ্যে জ্বালানিতে এর প্রভাব চরমভাবে পড়তে শুরু করেছে। যার ফলে মানুষের মধ্যে টাকার চাহিদা আরও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র (নির্বাহী পরিচালক) আরিফ হোসেন খান এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ব্যাংকের বাইরে টাকার প্রবাহ কেন বেড়েছে, এটা এভাবে
মুখস্থ বলা কঠিন। তবে ব্যাংক খাতের আস্থার সংকট কিছুটা তো ছিল। একই সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে যাওয়াও এটার একটা কারণ। এদিকে মধ্যপ্রাচ্যসংকটের প্রভাব আমাদের ওপর এখনো সেভাবে পড়েনি। তবে এটা যদি খুব তাড়াতাড়ি সমাধান না হয়, তাহলে আমাদের রেমিট্যান্সের ওপর চরম নেতিবাচক প্রভাবে পড়বে।’ গত ৮ মার্চ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ‘উইকলি ইকোনমিক ইনডিকেটরস’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী এক বছরের ব্যবধানে মানুষের হাতে টাকার প্রবাহ বেড়েছে ২ লাখ কোটির বেশি। ওই প্রতিবেদনের তথ্যমতে জানুয়ারি ২০২৫-এর চেয়ে জানুয়ারি ২০২৬-এর নগদ টাকার চাহিদা বেড়েছে ৯ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ আগের (২০২৫ জানুয়ারি) বছরের জানুয়ারিতে বাজারে নগদ টাকার প্রবাহ ছিল ২০ লাখ ৫৬ হাজার কোটি টাকা। সেটা চলতি (২০২৬) বছরের জানুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ২২ লাখ ৫০ হাজার কোটিতে। এ সময়ের ব্যবধানে কমেছে টাকার মূল্যমানও। কিন্তু মানুষের হাতে টাকার প্রবাহ বাড়ায় নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি। যদিও এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মূল্যমান খুব একটা কমেনি। জানুয়ারি ২০২৫-এর চেয়ে জানুয়ারি ২০২৬-এর ডলারের বিপরীতে টাকার মান কমেছে শূন্য দশমিক ৪৫ শতাংশ। তবে আগের বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি সময়ে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে ২০২৪ সালের শুরুতে প্রতি ডলার ছিল ১১০ টাকা। সেটা ২০২৫ সালের জানুয়ারিতে দাঁড়ায় ১২২ টাকায়। এবং পরের বছর (২০২৬) জানুয়ারিতে সেটা দাঁড়ায় ১২২ দশমিক ৫৬ টাকায়। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলছেন, ‘টাকার প্রবাহ বেড়ে গেলে মূল্যস্ফীতি বাড়ে, যা মানুষের সার্বিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। চলমান ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সামনের দিনে এ পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যদি অল্প কয়েক দিনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে জ্বালানি খাতে এর ব্যাপক প্রভাব পড়বে। যার ফলে সব ধরনের জিনিসপত্রের দাম বাড়বে। বাধাগ্রস্ত হবে বিনিয়োগ ও কর্মসংস্থানে।’ বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণেই মানুষের হাতে টাকার প্রবাহ বাড়ে। অর্থাৎ জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলে বা ব্যাংক খাতে আস্থা কমে গেলে মানুষ প্রয়োজনে কিংবা কম প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে। এতে মানুষের মধ্যে খরচের প্রবণতাও বাড়ে। আবার কখনো কখনো জিনিসপত্রের দাম বেড়ে গেলে বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ গুনতে হয়; তখন মানুষের হাতে টাকার প্রবাহ বাড়ে। কিন্তু এ সত্ত্বেও মানুষের সংকট কমে না।
শিরোনাম
- কুবিতে বৈশাখী উৎসব
- বাংলাদেশ–ফিলিপাইন বাণিজ্য বাড়াতে নতুন রোডম্যাপ
- কুমিল্লায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
- আগের চেয়ে সহজ কানাডার নাগরিকত্ব, নতুন আইনে বড় সুযোগ
- বেশি যোগ্য হয়েও কেন কম বেতনের চাকরি নিচ্ছেন কর্মীরা
- যুক্তরাষ্ট্র-ইরান ‘আগামী দুই দিনের মধ্যে’ বৈঠকে বসতে পারে: ট্রাম্প
- লেবানন-ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র
- ‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে থাকা আমাদের বড় দায়িত্ব’
- সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে : নাহিদ
- উত্তরায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ, তিন দিনব্যাপী বৈশাখী মেলা
- মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল
- মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার
- মোদি দেশভক্ত নয়, দেশদ্রোহী: রাহুল গান্ধী
- আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি
- সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
- গাজা-লেবাননে সামরিক অভিযান চলবেই, ঘোষণা নেতানিয়াহুর
- বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী
- মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের
- চট্টগ্রাম বন্দরে আসছে আরও দু’টি তেলবাহী জাহাজ
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
আপডেট:
০০:১৪, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
বেড়েছে নগদ টাকার চাহিদা
এক বছরের ব্যবধানে ব্যাংক থেকে বেরিয়ে গেছে ২ লাখ কোটি টাকা
মানিক মুনতাসির
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে: গুতেরেস
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনে বিজয়ীদের নাম ঘোষণা করলো মাস্টারকার্ড
৫ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার
মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ অতিক্রম করল চীনের মালিকানাধীন তেলবাহী জাহাজ
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় শি জিনপিংয়ের ‘চার প্রস্তাব’, মার্কিন নেতৃত্বাধীন জোটকে কটাক্ষ
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম