ভাসানচরের আশ্রয়শিবির থেকে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের সন্দ্বীপে ৩৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্তোষপুরের বটগাছতলা ইলিশের ঘাটে রোহিঙ্গাদের দলটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেন। আটক রোহিঙ্গাদের মধ্যে আটজন পুরুষ, ছয়জন নারী এবং ২৩ জন শিশুকিশোর। সন্দ্বীপ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, প্রথমে আটক করা হলেও পরে এসব রোহিঙ্গাদের উদ্ধার দেখানো হয়। উদ্ধারকৃত ৩৭ রোহিঙ্গাকে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় ফের ভাসানচর আশ্রয়শিবিরে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক রোহিঙ্গাদের বরাতে পুলিশ ও স্থানীয় সূত্র জানান, একটি দালাল চক্র রোহিঙ্গাদের দলটিকে ৫ হাজার টাকার বিনিময়ে সাগরপথে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে পৌঁছে দেওয়ার কথা বলে মৌখিক চুক্তি করে। গত মঙ্গলবার দালাল চক্র একটি নৌকা এনে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচর থেকে সীতাকুণ্ডের দিকে রওনা দেয়। তিন দিন সাগরে ঘুরিয়ে তাদের সন্দ্বীপ উপকূলে নামিয়ে দেওয়া হয়। আটক রোহিঙ্গারা অভিযোগ করেন, পথে দালালচক্র তাদের মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
শিরোনাম
- একাত্তর-ইয়ুথ-অভ্যুত্থান আমাদের ব্র্যান্ড: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দিনাজপুর টেক্সটাইল মিল শিগগিরই চালু হবে : প্রতিমন্ত্রী শরিফুল আলম
- সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের সফর, বিনিয়োগ নিয়ে আশাবাদ
- শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন
- ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৩ শতাংশ
- সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ‘প্রধানমন্ত্রীর দরবার’ অনুষ্ঠিত
- হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
- দায়িত্ব গ্রহণের ২৮ দিন পর যা জানালেন কুমিল্লা সিটি প্রশাসক
- যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে ‘সবচেয়ে বড় বাধা’ ইসরায়েল
- গাংনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
- ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই
- ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়ল ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা
- সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী
- ভাঙল আলোচনা: যুদ্ধ নাকি শান্তি, ট্রাম্পের সামনে ৩ পথের ভয়ংকর হিসাব
- পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল
- ‘কৃষককে পাঁচ শ্রেণিতে ভাগ করে কার্ড বিতরণ তিন ধাপে বাস্তবায়ন হবে’
- চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে
- এক বৈঠকেই সমাধান সম্ভব নয় কেন, ব্যাখ্যা তেহরানের
- আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র, জানাল তেহরান
- সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপে আটক
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু 'ট্রাম্প'
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম