বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বিকাল ৩টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল রাজু খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে নাদিম শেখ (৩৩) একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারে কচুয়া থানার এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে নাদিমকে আটক করে হাতকড়া পরিয়ে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ ধারালো অস্ত্র (দা) নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সাগর দা দিয়ে কুপিয়ে কনস্টেবল রাজু খানের ডান হাত গুরুতর জখম করে। এতে সুযোগ পেয়ে হাতকড়াসহ নাদিম ও সাগর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত রাজু খানকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামিদের গ্রেপ্তার ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- জবি ক্যারিয়ার ক্লাবের ‘ট্রেন টু ম্যানিয়াক’ ইভেন্টের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
- নাইকি-অ্যাডিডাসকে টেক্কা দিচ্ছে চীনা ব্র্যান্ড ‘অ্যানটা’
- কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- সৌদি আরবে আটক হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক
- রাজশাহীতে দুদকের মামলায় সাবেক সমবায় কর্মকর্তার কারাদণ্ড
- অনাকাঙ্ক্ষিত বৃষ্টি ও শ্রমিক সংকটে বিপাকে বুড়িচংয়ের কৃষক
- চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন
- কারিনা কায়সারের প্রথম জানাজা সম্পন্ন
- নাহিদ রানাকে প্রশংসায় ভাসালেন বাবর আজম
- ফরেস্টকে হারিয়ে ইপিএলে তৃতীয় স্থান নিশ্চিত করল ম্যানইউ
- চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে
- আখাউড়ায় রেলের বিদ্যুৎ হরিলুট
- গুমের কঠোর শাস্তি নিশ্চিত করতে যথাযথ আইন করা হবে : আইনমন্ত্রী
- অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি
- ন্যানোটেকনোলজি ছাড়া টেকসই টেক্সটাইল শিল্প গড়া কঠিন: প্রতিমন্ত্রী হাবিব
- ঢাকার লেকগুলোকে পরিচ্ছন্ন ও পানি প্রবাহ সচল রাখতে উচ্চপর্যায়ের কমিটি
- কাঁটাতার নির্মাণে বিএসএফের হাতে জমি হস্তান্তরের আগে সীমান্তে মন্ত্রী
- বাবরকে ‘বারবার’ আউট করা নিয়ে যা বললেন নাহিদ রানা
- চট্টগ্রামে ব্যবসায়ী দিদার হত্যা; গ্রেফতার হয়নি পলাতক আসামি
পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর