শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ আপডেট: ০০:৩৭, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

রহস্যজনক মামলায় ১১ বছর জেলে

► ৫২ মামলার অধিকাংশ বাদীকে চেনেন না আসামি ► নেপথ্যে সম্পত্তি নিয়ে বিরোধ
মাহবুব মমতাজী
প্রিন্ট ভার্সন
রহস্যজনক মামলায় ১১ বছর জেলে

রহস্যজনক মামলায় দুই দফায় ১১ বছর জেলে রাজধানীর শান্তিবাগের বাসিন্দা আকরামুল আহসান কাঞ্চন। প্রথম দফায় আট বছর জেল খাটার পর ২০২১ সালে জামিনে মুক্তি পান। এরপর ২০২৩ সাল থেকে আবার তিন বছর ধরে আটক রয়েছেন। আকরামুল আহসানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মানব পাচারসহ ৫২টি মামলা। কিন্তু এসব মামলার অধিকাংশ বাদীকে তিনি চেনেন না।

তার অভিযোগ, বাদীরা ভুয়া ঠিকানা ব্যবহার করায় তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এসব বাদীর খোঁজ পেতে সিআইডির প্রতি নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট করেন তিনি।

মামলার নথিপত্র থেকে জানা যায়, মামলার বাদী খুঁজে না পাওয়ায় আকরামুল আহসান কাঞ্চন ৩৮টি মামলাতে অব্যাহতি ও খালাস পেয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালের ৩০ মে থেকে তিনি দ্বিতীয় দফায় জেল হাজতে আটক রয়েছেন। হাই কোর্টে রিট করার পর এ নিয়ে ইতোমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রতিবেদন জমা দিয়েছে। বর্তমানে একের পর এক মামলার বিষয়টি অধিকতর অনুসন্ধান করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আকরামুল আহসানকে জেলে আটকে রেখে মামলাবাজ সিন্ডিকেট নারায়ণগঞ্জের ফতুল্লায় তার ফ্যাক্টরি দখল করে নেয়, এরপর তা মাসিক ৫ লাখ টাকায় ভাড়া দিয়েছে। গত বছরের ২৯ জুলাই সাতক্ষীরা জেলার সদর থানায় আকরামুল আহসান ও আবজাল হোসেন নামে দুজনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেন ছালেহা বেগম নামে এক নারী।

চলতি বছরের ১২ মার্চ মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা থানার এসআই সোহরাব হোসেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, আকরামুল আহসানরা তিন ভাই এবং এক বোন। ঢাকা রাজারবাগ দরবার শরিফের পেছনে তাদের ৩ শতক জমির ওপর তিন তলা বিশিষ্ট একটি বাড়ি আছে। ১৯৯৫ সালে তাদের বাবা মারা যান। এরপর তাদের মা কমরের নেহার, বড় ভাই আক্তার ই কামাল এবং একমাত্র বোন ফাতেমা আক্তার পীর দিল্লুর রহমানের মুরিদ হন। এরপর ভাইবোন তাদের পৈতৃক সম্পত্তির অধিকাংশই দরবার শরিফের নামে হস্তান্তর করেন। পীর দিল্লুর রহমান আকরামুল আহসান ও তার অপর ভাই কামরুল আহসান বাদলকেও তাদের পৈতৃক সম্পত্তি দরবার শরিফের নামে হস্তান্তরের জন্য চাপ দিতে থাকে। তারা রাজি না হওয়ায় পীর বিভিন্ন অনুসারীদের দ্বারা দেশের বিভিন্ন জেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আর বাদী অবৈধভাবে প্রভাবিত হয়ে ওই দুই আসামির বিরুদ্ধে মানব পাচারের মিথ্যা মামলা করেছে।

সূত্র জানায়, আকরামুল আহসানের বিরুদ্ধে সিরিজ মামলা করে জেলে আটকে রাখা হয়। ২০২৩ সালের ৩০ মে নারায়ণগঞ্জের একটি সিআর মামলায় আত্মসমর্পণ করেন। ওই বছরের ২৪ জুলাই তার জামিনের আদেশ জেল গেটে পৌঁছায়। ২৬ জুলাই বান্দরবানের একটি মানব পাচারের মামলায় তাকে ফের আটক করা হয়। ওই বছরের ২৫ অক্টোবর বান্দরবান জেলে পাঠানো হয়। ৩ নভেম্বর বান্দরবান থেকে ঢাকায় আনা হয়। ২০২৪ সালের ৪ জানুয়ারি ঢাকা থেকে নারায়ণগঞ্জ জেলে পাঠানো হয়। এ বছরের ১৯ জানুয়ারি চাঁদপুরের মানব পাচার মামলায় সেখানে হাজির করা হয়। ১০ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার জেলে পাঠানো হয়। ১২ ফেব্রুয়ারি কক্সবাজার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানোর পরই জামিন হয়। ৬ মার্চ কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ জেলে আনা হয়। ২৫ মার্চ নারায়ণগঞ্জে জামিন হয়। সেখান থেকে ২৮ মার্চ ঢাকা জেলে আনা হয়। ২ এপ্রিল তাকে ফের আটক দেখানো হয়। ২৮ জুন ঢাকা থেকে কক্সবাজার পাঠানো হয় হাজিরার জন্য। ৬ জুলাই কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ জেলে নেওয়া হয়। ১৩ জুলাই নারায়ণগঞ্জ থেকে ঢাকা জেলে আনা হয়। ১৯ অক্টোবর ঢাকা থেকে বান্দরবান জেলে পাঠানো হয়। ৬ নভেম্বর আশুলিয়া থানার আরেক মামলায় তাকে আটক দেখানো হয়। গত বছরের ২৫ জানুয়ারি বান্দরবান থেকে কক্সবাজার পাঠানো হয়। ৪ ফেব্রুয়ারি তাকে আবার ঢাকা জেলে আনা হয়। ৫ মার্চ ঢাকা থেকে নারায়ণগঞ্জ জেলে পাঠানো হয়। এরপর তাকে বান্দরবান নেওয়া হয়। ২৪ জুলাই বান্দরবান থেকে ঢাকা জেলে আনা হয়। আশুলিয়া থানার মামলায় জামিন হওয়ার পর ২৮ জুলাই সাতক্ষীরা থানার মানব পাচার মামলায় তাকে ফের আটক দেখানো হয়। ১৭ সেপ্টেম্বর ঢাকা থেকে সাতক্ষীরা জেলে পাঠানো হয়। ৬ নভেম্বর সাতক্ষীরায় তার জামিন হয়। চলতি বছরের ৫ জানুয়ারি রাজধানীর পল্টন থানার আরেকটি মানব পাচার মামলায় আটক দেখানো হয়। ১৬ ফেব্রুয়ারি এই মামলায় জামিন হলে টেকনাফ থানার আরেকটি মামলায় আটক দেখানো হয়। এর আগে ২০২১ সালে আদালতে রাজারবাগ পীর দিল্লুর রহমান ওরফে অরুণ মিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন রাজধানীর বাসাবোর আবদুল কাদির নামে এক ব্যক্তি। ২০২৩ সালের ১১ জানুয়ারি ওই মামলার অনুসন্ধান প্রতিবেদন আদালতে দাখিল করেন সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিমের এসআই সিরাজ উদ্দিন।

এই বিভাগের আরও খবর
নারী আসন ৩৩ শতাংশ করা নিয়ে ভোট আজ
নারী আসন ৩৩ শতাংশ করা নিয়ে ভোট আজ
ওসমানী মেডিকেলের দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত যুবক আটক
ওসমানী মেডিকেলের দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত যুবক আটক
এক মাসে দেশে ঢুকল ২৫৩৩ রোহিঙ্গা
এক মাসে দেশে ঢুকল ২৫৩৩ রোহিঙ্গা
নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী
নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী
পদ্মার এক কাতলার দাম অর্ধলাখ টাকা
পদ্মার এক কাতলার দাম অর্ধলাখ টাকা
চীনা নাগরিককে কুপিয়ে মালপত্র লুট, গ্রেপ্তার ৫
চীনা নাগরিককে কুপিয়ে মালপত্র লুট, গ্রেপ্তার ৫
চট্টগ্রামে একসঙ্গে চার সন্তানের জন্ম
চট্টগ্রামে একসঙ্গে চার সন্তানের জন্ম
সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থীদের সাক্ষাৎ আজ শুরু
সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থীদের সাক্ষাৎ আজ শুরু
জামায়াত জোটের ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ
জামায়াত জোটের ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ
তালাবদ্ধ স্কুল ভবনে আটকা শিশু শিক্ষার্থী
তালাবদ্ধ স্কুল ভবনে আটকা শিশু শিক্ষার্থী
বিভিন্ন স্থানে বজ্রপাতে প্রাণ গেল ছয়জনের
বিভিন্ন স্থানে বজ্রপাতে প্রাণ গেল ছয়জনের
আজ রাতে ৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
আজ রাতে ৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
সর্বশেষ খবর
হাসপাতালে চাঁদা দাবি; রিমান্ড শেষে মঈনসহ ৭ জন কারাগারে
হাসপাতালে চাঁদা দাবি; রিমান্ড শেষে মঈনসহ ৭ জন কারাগারে

এই মাত্র | জাতীয়

ফিফটি করে ফিরলেন সাইফ
ফিফটি করে ফিরলেন সাইফ

২ মিনিট আগে | মাঠে ময়দানে

তেল দিতে দেরি হওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর, বিক্রি বন্ধ
তেল দিতে দেরি হওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর, বিক্রি বন্ধ

২ মিনিট আগে | দেশগ্রাম

আবারও রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের
আবারও রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

২ মিনিট আগে | জাতীয়

নটিংহ্যামশায়ারের সঙ্গে ইংলিশ পেসারের নতুন চুক্তি
নটিংহ্যামশায়ারের সঙ্গে ইংলিশ পেসারের নতুন চুক্তি

৩ মিনিট আগে | মাঠে ময়দানে

মার্কিন অবরোধের মাঝেই হরমুজ পার হলো পাকিস্তানি পতাকাবাহী জাহাজ
মার্কিন অবরোধের মাঝেই হরমুজ পার হলো পাকিস্তানি পতাকাবাহী জাহাজ

৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

৯ মিনিট আগে | দেশগ্রাম

ইবি শিক্ষিকা হত্যা মামলায় সেই কর্মচারী দুই দিনের রিমান্ডে
ইবি শিক্ষিকা হত্যা মামলায় সেই কর্মচারী দুই দিনের রিমান্ডে

১০ মিনিট আগে | ক্যাম্পাস

কেরানীগঞ্জে গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, অটোরিকশা উদ্ধার
কেরানীগঞ্জে গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, অটোরিকশা উদ্ধার

২১ মিনিট আগে | দেশগ্রাম

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডার্ক ইগল আনছে যুক্তরাষ্ট্র
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডার্ক ইগল আনছে যুক্তরাষ্ট্র

২২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মুন্সীগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে আহত ৩
মুন্সীগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে আহত ৩

২৭ মিনিট আগে | দেশগ্রাম

নারায়ণগঞ্জে ট্যাংকের ‘বিষাক্ত গ্যাসে’ প্রাণ গেল দুজনের
নারায়ণগঞ্জে ট্যাংকের ‘বিষাক্ত গ্যাসে’ প্রাণ গেল দুজনের

২৮ মিনিট আগে | দেশগ্রাম

এপ্রিল ও মে মাসের জ্বালানি মজুত আছে: প্রতিমন্ত্রী
এপ্রিল ও মে মাসের জ্বালানি মজুত আছে: প্রতিমন্ত্রী

৩১ মিনিট আগে | মন্ত্রীকথন

হুট করেই তুরস্কে হামলা চালাতে পারে ইসরায়েল?
হুট করেই তুরস্কে হামলা চালাতে পারে ইসরায়েল?

৩৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

১১ ক্রীড়াবিদের নাগরিকত্ব আবেদন বাতিল করল বিশ্ব অ্যাথলেটিক্স
১১ ক্রীড়াবিদের নাগরিকত্ব আবেদন বাতিল করল বিশ্ব অ্যাথলেটিক্স

৩৬ মিনিট আগে | মাঠে ময়দানে

এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী
এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী

৩৬ মিনিট আগে | মন্ত্রীকথন

ফুলবাড়ীতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
ফুলবাড়ীতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৪০ মিনিট আগে | দেশগ্রাম

চুয়াডাঙ্গায় শ্রমিকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় শ্রমিকের মরদেহ উদ্ধার

৪৬ মিনিট আগে | দেশগ্রাম

‘স্বাধীনতা পুরস্কার’ দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত
‘স্বাধীনতা পুরস্কার’ দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

৪৬ মিনিট আগে | শোবিজ

সাইফ-লিটনের ব্যাটে লড়াইয়ে বাংলাদেশ
সাইফ-লিটনের ব্যাটে লড়াইয়ে বাংলাদেশ

৪৭ মিনিট আগে | মাঠে ময়দানে

৬৮০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
৬৮০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৪৯ মিনিট আগে | দেশগ্রাম

ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী
ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী

৫০ মিনিট আগে | মন্ত্রীকথন

যুক্তরাষ্ট্রকে ‘ঘায়েল’ করে বিশ্বকে হতবাক করল ইরানি তরুণরা
যুক্তরাষ্ট্রকে ‘ঘায়েল’ করে বিশ্বকে হতবাক করল ইরানি তরুণরা

৫১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৫ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৫ জনের মৃত্যু

৫৫ মিনিট আগে | জাতীয়

সেমিফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বাজল ব্রাজিলের
সেমিফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বাজল ব্রাজিলের

৫৮ মিনিট আগে | মাঠে ময়দানে

হরমুজ ইস্যুতে ভারতকে পাশে চায় ব্রিটেন ও ফ্রান্স
হরমুজ ইস্যুতে ভারতকে পাশে চায় ব্রিটেন ও ফ্রান্স

৫৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ধনে পাতা খান নিয়মিত, জানেন কী হবে?
ধনে পাতা খান নিয়মিত, জানেন কী হবে?

১ ঘণ্টা আগে | জীবন ধারা

শ্রীপুরে ঝড়-শিলাবৃষ্টি: ৩০০ হেক্টর ধান ক্ষতিগ্রস্ত, ৪০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত
শ্রীপুরে ঝড়-শিলাবৃষ্টি: ৩০০ হেক্টর ধান ক্ষতিগ্রস্ত, ৪০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ ইরানি নারী ফুটবলারদের
অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ ইরানি নারী ফুটবলারদের

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
বৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্প
বৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্প

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তেহরান সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
তেহরান সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শেষমুহূর্তে ছিটকে গেলেন মুস্তাফিজ, নেই একাদশে
শেষমুহূর্তে ছিটকে গেলেন মুস্তাফিজ, নেই একাদশে

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

৮ ঘণ্টা আগে | জাতীয়

শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা
শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

২১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের
রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের

৩ ঘণ্টা আগে | অর্থনীতি

সাকিব-মাশরাফিকে ফোনে দাওয়াত দিয়েছেন তামিম, বুলবুল করেছেন ব্লক
সাকিব-মাশরাফিকে ফোনে দাওয়াত দিয়েছেন তামিম, বুলবুল করেছেন ব্লক

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তি না করলে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ইসরায়েলের
চুক্তি না করলে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাড়ছে বাৎসরিক ছুটি
বাড়ছে বাৎসরিক ছুটি

৭ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের কাছে আটকে থাকা ১০০ বিলিয়ন ডলার ছাড় চায় ইরান, কোথায় কোথায় সেই ডলার?
যুক্তরাষ্ট্রের কাছে আটকে থাকা ১০০ বিলিয়ন ডলার ছাড় চায় ইরান, কোথায় কোথায় সেই ডলার?

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে ছুটি
নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে ছুটি

২০ ঘণ্টা আগে | জাতীয়

ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, হরমুজ প্রণালী খুললেই বদলে যাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র
ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, হরমুজ প্রণালী খুললেই বদলে যাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে বিধ্বস্ত হচ্ছে গোটা বিশ্ব: পোপ
মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে বিধ্বস্ত হচ্ছে গোটা বিশ্ব: পোপ

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সত্যিই কি হরমুজের এক প্রান্ত দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান?
সত্যিই কি হরমুজের এক প্রান্ত দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান?

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু
ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

১৫ ঘণ্টা আগে | অর্থনীতি

ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

১৫ ঘণ্টা আগে | জাতীয়

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন মেসি
স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন মেসি

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের
নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ ভুট্টা খেতে, গণপিটুনিতে নিহত ২
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ ভুট্টা খেতে, গণপিটুনিতে নিহত ২

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প
ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় উৎপাদন বন্ধ
ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় উৎপাদন বন্ধ

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে
নতুন আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের এক ঘণ্টারও কম সময়ে লঙ্ঘনের অভিযোগ
লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের এক ঘণ্টারও কম সময়ে লঙ্ঘনের অভিযোগ

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যতক্ষণ দখলদার থাকবে, ততক্ষণ প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ
যতক্ষণ দখলদার থাকবে, ততক্ষণ প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?
বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গুলশানে সিসা বারে অভিযান, ম্যানেজার আটক
গুলশানে সিসা বারে অভিযান, ম্যানেজার আটক

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান
ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড’, আজীবন সুবিধা দেবে বিসিবি
৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড’, আজীবন সুবিধা দেবে বিসিবি

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
পদ্মার বুকে দ্বিতীয় সেতুর অপেক্ষায় কোটি মানুষ
পদ্মার বুকে দ্বিতীয় সেতুর অপেক্ষায় কোটি মানুষ

পেছনের পৃষ্ঠা

পদ্মার এক কাতলার দাম অর্ধলাখ টাকা
পদ্মার এক কাতলার দাম অর্ধলাখ টাকা

পেছনের পৃষ্ঠা

তালাবদ্ধ স্কুল ভবনে আটকা শিশু শিক্ষার্থী
তালাবদ্ধ স্কুল ভবনে আটকা শিশু শিক্ষার্থী

পেছনের পৃষ্ঠা

তারল্যে জোয়ার ঋণে ভাটা
তারল্যে জোয়ার ঋণে ভাটা

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

জয় দিয়ে শুরু চান মিরাজ
জয় দিয়ে শুরু চান মিরাজ

মাঠে ময়দানে

চলচ্চিত্রের সেই শিশুশিল্পীরা
চলচ্চিত্রের সেই শিশুশিল্পীরা

শোবিজ

চাওয়া-পাওয়ার দুই মাস
চাওয়া-পাওয়ার দুই মাস

প্রথম পৃষ্ঠা

মধ্যপ্রাচ্যে বাড়ছে শান্তির আশা
মধ্যপ্রাচ্যে বাড়ছে শান্তির আশা

প্রথম পৃষ্ঠা

স্মার্টফোন ব্যবহারে শীর্ষে চট্টগ্রাম, ইন্টারনেটে ঢাকা
স্মার্টফোন ব্যবহারে শীর্ষে চট্টগ্রাম, ইন্টারনেটে ঢাকা

পেছনের পৃষ্ঠা

তেলের লাইনেই রাত-দিন
তেলের লাইনেই রাত-দিন

পেছনের পৃষ্ঠা

গণভোট নিয়ে গণবিতর্ক উসকে দেওয়ার নেপথ্যে কী?
গণভোট নিয়ে গণবিতর্ক উসকে দেওয়ার নেপথ্যে কী?

সম্পাদকীয়

মন ভালো নেই মৌসুমীর
মন ভালো নেই মৌসুমীর

শোবিজ

ঝুঁকিতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম
ঝুঁকিতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম

পেছনের পৃষ্ঠা

আদর আজাদের উচ্ছ্বাস
আদর আজাদের উচ্ছ্বাস

শোবিজ

নিষেধের রাজনীতি, ইতিহাসের শিক্ষা
নিষেধের রাজনীতি, ইতিহাসের শিক্ষা

সম্পাদকীয়

মৃত্যুফাঁদ জাতীয় মহাসড়ক
মৃত্যুফাঁদ জাতীয় মহাসড়ক

পেছনের পৃষ্ঠা

স্বাধীন প্রতিষ্ঠান না থাকা গণতন্ত্রের ঝুঁকি
স্বাধীন প্রতিষ্ঠান না থাকা গণতন্ত্রের ঝুঁকি

প্রথম পৃষ্ঠা

বসুন্ধরা কিংসের সামনে রহমতগঞ্জ
বসুন্ধরা কিংসের সামনে রহমতগঞ্জ

মাঠে ময়দানে

ফেরি থেকে শীতলক্ষ্যা নদীতে প্রাইভেট কার
ফেরি থেকে শীতলক্ষ্যা নদীতে প্রাইভেট কার

প্রথম পৃষ্ঠা

জয়ার খাদ্যাভ্যাস
জয়ার খাদ্যাভ্যাস

শোবিজ

৪ মেডেন ওভারে রাফিনের ৬ শিকার
৪ মেডেন ওভারে রাফিনের ৬ শিকার

মাঠে ময়দানে

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী
নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

পেছনের পৃষ্ঠা

১১-দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
১১-দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

প্রথম পৃষ্ঠা

বার কাউন্সিল নির্বাচন স্থগিতে ক্ষোভ
বার কাউন্সিল নির্বাচন স্থগিতে ক্ষোভ

প্রথম পৃষ্ঠা

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

নগর জীবন

২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ
২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ

প্রথম পৃষ্ঠা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নগর জীবন

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি

প্রথম পৃষ্ঠা

জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে
জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে

প্রথম পৃষ্ঠা