মাথায় ক্যানুলা লাগানোর জন্য অর্ধেক চুল কেটে ফেলা হয়েছে নয় মাস বয়সি মোহাম্মদ রিসালাতের। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসাধীন রিসালাতের মা খাদিজা বেগম বলেন, ‘১৩ দিন আগে ছেলের সারা শরীরে লাল ফুসকুড়ি এবং জ্বর দেখা দিলে নোয়াখালীতে চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসক জানান, এটা হামের উপসর্গ তাই ছেলেকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। নোয়াখালীর দুই হাসপাতাল ঘুরে ঢাকায় আসি। ঢাকার অন্য একটি হাসপাতাল ঘুরে পরে শিশু হাসপাতালে ছেলেকে ভর্তি করতে পেরেছি।’ সারা দেশে ছড়িয়ে পড়ছে হাম। প্রতিদিন হাজারের বেশি মানুষ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং মহাখালী ডিএনসিসি হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি হাসপাতালগুলোতে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১০ শিশু। ১৫ মার্চ থেকে হামের লক্ষণ নিয়ে মারা গেছে ১৫৯ শিশু। এর মধ্যে ২১ শিশুর হামে মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও জানা যায়, এসব মৃত্যুর বেশির ভাগই ঢাকা বিভাগে। ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৮ শিশু। হাম শনাক্ত হয়েছে ১৮৯ শিশুর। এখন পর্যন্ত হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১ হাজার ৫৯৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ২৪১। আমাদের প্রতিনিধিরা জানান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ বাড়ছে। ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময় হামের উপসর্গ নিয়ে নতুন ২৩ রোগী ভর্তি হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার চার গুণ শিশু চিকিৎসাধীন রয়েছে। শিশু ওয়ার্ডে একটি বেডে তিন থেকে চারজন করে শিশুকে রাখা হচ্ছে। হামের প্রকোপ শুরু হওয়ার পর শেবাচিম হাসপাতালে দুটি শিশু ওয়ার্ডে ২৪টি আইলোশেন বেড করা হয়েছে। কিন্তু গতকাল পর্যন্ত হাসপাতালের ২৪ বেডের বিপরীতে ৯০ শিশু চিকিৎসাধীন রয়েছে। চট্টগ্রামে আরও চার শিশুর শরীরে হাম শনাক্ত : চট্টগ্রামে আরও চার শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট ২৬ শিশু হামে আক্রান্ত হয়েছে।
শিরোনাম
- হাসপাতালে চাঁদা দাবি; রিমান্ড শেষে মঈনসহ ৭ জন কারাগারে
- আবারও রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের
- মার্কিন অবরোধের মাঝেই হরমুজ পার হলো পাকিস্তানি পতাকাবাহী জাহাজ
- এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী
- ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী
- ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৫ জনের মৃত্যু
- হরমুজ ইস্যুতে ভারতকে পাশে চায় ব্রিটেন ও ফ্রান্স
- সাময়িক যুদ্ধবিরতি নয়, অঞ্চলজুড়ে যুদ্ধের অবসান চায় ইরান
- নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি
- বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী
- দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী
- নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়
- ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল সব আরোহীর
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের
- নোয়াখালীতে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ
- মোহাম্মদপুরে ‘লম্বু আসাদুল’ হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার
- যুক্তরাজ্যের হাইকমিশনারের ডিএমপির সিটিটিসি পরিদর্শন
- কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
- রাজধানীর মিরপুরে বাসের চাপায় হেল্পার নিহত
- দাবি না মানায় কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সারা দেশে দুশ্চিন্তা
বাড়াচ্ছে হাম এক দিনে হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের কাছে আটকে থাকা ১০০ বিলিয়ন ডলার ছাড় চায় ইরান, কোথায় কোথায় সেই ডলার?
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, হরমুজ প্রণালী খুললেই বদলে যাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম