দেশের বাজারে আবারও সোনা-রুপার দাম বাড়ানো হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির প্রেস বিজ্ঞপ্তির তথ্য মতে, সবচেয়ে ভালোমানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। আর ২১ ক্যারেট সোনার ভরিপ্রতি ৫ হাজার ৫৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম হয়েছে ২ লাখ ৪০ হাজার ২২০ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনা ভরিতে ৫ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে দাম ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা। সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি ৩৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট রুপা ২৮৩ টাকা বেড়ে হয়েছে ৫ হাজার ৫৯৯ টাকা। ১৮ ক্যারেট রুপা ২৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২৩৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬১৬ টাকা।
শিরোনাম
- ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
- প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন শনিবার
- হাসপাতালে চাঁদা দাবি; রিমান্ড শেষে মঈনসহ ৭ জন কারাগারে
- আবারও রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের
- মার্কিন অবরোধের মাঝেই হরমুজ পার হলো পাকিস্তানি পতাকাবাহী জাহাজ
- এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী
- ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী
- ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৫ জনের মৃত্যু
- হরমুজ ইস্যুতে ভারতকে পাশে চায় ব্রিটেন ও ফ্রান্স
- সাময়িক যুদ্ধবিরতি নয়, অঞ্চলজুড়ে যুদ্ধের অবসান চায় ইরান
- নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি
- বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী
- দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী
- নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়
- ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল সব আরোহীর
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের
- নোয়াখালীতে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ
- মোহাম্মদপুরে ‘লম্বু আসাদুল’ হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার
- যুক্তরাজ্যের হাইকমিশনারের ডিএমপির সিটিটিসি পরিদর্শন
- কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
সোনার দাম ভরিতে আবারও বেড়েছে ৬ হাজার ৫৯১ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর